Govt Alaol College Rover Scout Group

Govt Alaol College Rover Scout Group

Share

We are Govt Alaol College Rover Scout family,

Photos from Govt Alaol College Rover Scout Group's post 12/05/2026

⚜️সাপ্তাহিক ক্রু-মিটিং⚜️
১২/০৫/২০২৬ ( মঙ্গলবার )

পতাকা উত্তোলন করেন,
Enam Jamaly
রোভার স্কাউট লিডার,
সরকারি আলাওল কলেজ রোভার স্কাউট গ্রুপ।

নতুন পাঠঃ

১. REEF KNOT- ( ডাক্তারি গেরো )
২. CLOVEHITCH- ( বরশী গেরো )
৩. SHIET BEND- ( পাল গেরো )

30/04/2026

গভীর শোক প্রকাশ :-

সরকারি আলাওল কলেজ রোভার স্কাউট গ্রুপের ২০২৩–২৪ শিক্ষা বর্ষের প্রাক্তন গার্ল-ইন সিনিয়র রোভার মেট ঐন্দ্রিলা দে-এর প্রিয় (দাদা) পরলোক গমন করেছেন।

আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এই শোকাবহ মুহূর্তে আমরা সবাই তাঁর পরিবারের পাশে আছি।

— সরকারি আলাওল কলেজ রোভার স্কাউট গ্রুপ।

Photos from Govt Alaol College Rover Scout Group's post 08/04/2026

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”
সবাইকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা⚜️
স্কাউট দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজন করেন সরকারি আলাওল কলেজ রোভার স্কাউট গ্রুপ। ❤️ ゚ #গ্রুপ। ゚viralシfypシ゚

Photos from Govt Alaol College Rover Scout Group's post 26/03/2026

বাঁশখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠানে, সরকারি আলাওল কলেজ রোভার স্কাউট গ্রুপ কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে গৌরবময় প্রথম স্থান অর্জন করেছে। 🏆
এই সাফল্য আমাদের সকল সদস্যদের একাগ্রতা, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফল।
সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

স্কাউটিং চেতনায় এগিয়ে যাক আমাদের পথচলা। ✊

Photos from Govt Alaol College Rover Scout Group's post 26/03/2026

স্বাধীনতার রক্তিম সূর্যোদয়ের এই পবিত্র দিনে,
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে সরকারি আলাওল কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ। 🇧🇩

শ্রদ্ধা ও ভালোবাসায় চিরস্মরণীয় হয়ে থাকবেন জাতির বীর সন্তানরা।

20/03/2026

সবাইকে সরকারি আলাওল কলেজ রোভার স্কাউটস গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

এই পবিত্র দিন সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা। সকলের হৃদয়ে জাগ্রত হোক ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন।

08/03/2026

"নারী শক্তি, নারী সম্ভাবনা!"
আন্তর্জাতিক নারী দিবসে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা সব সংগ্রামী, সাহসী ও অনুপ্রেরণাদায়ী নারীদের প্রতি। আসুন, নারীর সমান অধিকার, সম্মান ও স্বাধীনতার জন্য একসঙ্গে কাজ করি।

সরকারি আলাওল কলেজ রোভার /গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকল নারীদের জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।⚜️💛

02/03/2026

আজকের এই গৌরবের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালের ২ মার্চ, যখন -এ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

সরকারি আলাওল কলেজ রোভার স্কাউটস গ্রুপ দেশপ্রেম ও সেবার আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সদা অঙ্গীকারবদ্ধ।

22/02/2026

বিপি দিবসের আন্তরিক শুভেচ্ছা।

১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি, লন্ডনে জন্ম নেওয়া ব্যাডেন পাওয়েল শুধু একজন সামরিক কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন এক দূরদর্শী চিন্তাবিদ ও অসাধারণ সংগঠক। প্রকৃতি, শৃঙ্খলা, আত্মনির্ভরতা এবং সেবার আদর্শকে ভিত্তি করে তিনি যে স্কাউটিং আন্দোলনের সূচনা করেন, তা আজ বিশ্বজুড়ে তরুণদের নেতৃত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধে গড়ে তুলছে।

তাঁর স্বপ্ন ছিল এমন এক প্রজন্ম তৈরি করা, যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে। আজও সেই আদর্শই স্কাউটিংয়ের মূল শক্তি।

প্রতিষ্ঠাতার জন্মদিনে তাঁর আদর্শ অনুসরণ করার অঙ্গীকারই হোক আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি।

Photos from Govt Alaol College Rover Scout Group's post 21/02/2026

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি আলাওল কলেজ রোভার স্কাউট গ্রুপ। বাঁশখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে।

ভাষা আন্দোলন-এর বীর শহীদদের আত্মত্যাগ চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। 🇧🇩

Want your school to be the top-listed School/college in Banskhali?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chittagong
Banskhali
4390