জামিয়া ইসলামিয়া দারুস সালাম দোয়াখানী

  • Home
  • Bangladesh
  • Baniyachong
  • জামিয়া ইসলামিয়া দারুস সালাম দোয়াখানী

জামিয়া ইসলামিয়া দারুস সালাম দোয়াখানী মুহতামিম: মুফতি আহমদ আলী হাফি.

১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও আন্তরিক প্রস্তুতির পর আম...
16/07/2026

১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও আন্তরিক প্রস্তুতির পর আমাদের প্রিয় শিক্ষার্থীরা আজ সম্পূর্ণ নকলমুক্ত, সুশৃঙ্খল ও নিরিবিলি পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

আমরা মহান আল্লাহ তা'আলার দরবারে আন্তরিকভাবে দোয়া করি—তিনি যেন তাদের ইলমে বরকত দান করেন, পরিশ্রমকে কবুল করেন, স্মৃতিশক্তি ও প্রজ্ঞা বৃদ্ধি করেন এবং পরীক্ষার প্রতিটি ধাপে উত্তম ফলাফল ও সর্বাঙ্গীণ কামিয়াবি নসীব করেন। আমীন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। জামিয়ার স্বনামধন্য শিক্ষক মাওলানা Md Saifullah সাহেবের আব্বা ইন্তেকাল করেছেন। মর...
02/07/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।

জামিয়ার স্বনামধন্য শিক্ষক মাওলানা Md Saifullah সাহেবের আব্বা ইন্তেকাল করেছেন। মরহুমের জানাযা আজ বিকাল ৩ ঘটিকার সময় বগী মিলন বাজার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জামিয়ার সকল ছাত্র উস্তাযের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই।

আল্লাহ তা'আলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করুন। পরিবারকে সবরে জামীল এখতিয়ারের তাওফিক দিন।

আলহামদুলিল্লাহ💖আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আস-সালাম ছাত্র সংসদ”-এর উদ্যোগে দুটি দেয়ালিকা প্রকাশ করা হয়েছে।
25/05/2026

আলহামদুলিল্লাহ💖
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আস-সালাম ছাত্র সংসদ”-এর উদ্যোগে দুটি দেয়ালিকা প্রকাশ করা হয়েছে।

29/04/2026

আগামীকাল বাদ যোহর জামিয়ার উদ্যোগে দেশবাসীর জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাই আমন্ত্রিত।

আলহামদুলিল্লাহ, ১৪৪৭-৪৮ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে৷
28/03/2026

আলহামদুলিল্লাহ, ১৪৪৭-৪৮ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে৷

বিগত শিক্ষাবর্ষের বোর্ডভুক্ত জামাতের ফলাফল। বাছবিচার না করে শতভাগ ছাত্রদের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া সত্ত...
19/03/2026

বিগত শিক্ষাবর্ষের বোর্ডভুক্ত জামাতের ফলাফল। বাছবিচার না করে শতভাগ ছাত্রদের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া সত্ত্বেও জামিয়ার ছাত্ররা ১২ টি মেধাতালিকা, ৮১ টি মুমতাজ সহ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

আপনার সন্তানের তা'লীম ও তারবিয়াতের জন্য ভালো চয়েজ হবে হবিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুস সালাম দোয়াখানী।

বাহ্যিক পড়াশোনার পাশাপাশি উত্তম আখলাক ও আমলী জিন্দেগী গড়ার প্রতি বিশেষ যত্ন নেয়া হয়।

√ ভর্তি শুরু: ২৮ মার্চ ২০২৬ ঈসায়ী, শনিবার।

√ যা যা লাগবে:
১. জন্মনিবন্ধন বা এনআইডি কার্ডের ফটোকপি
২. ২ কপি ছবি।
৩. প্রয়োজনীয় আসবাবপত্র।

সার্বিক যোগাযোগ:

মুহতামিম সাহেব— ০১৭১৫৫৮১৫০৭
অফিস— ০১৭২৬২০০৪৬০

আলহামদুলিল্লাহ, বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়ার ছাত্ররা ২২ টি মুমতাজ সহ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে৷
18/03/2026

আলহামদুলিল্লাহ, বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়ার ছাত্ররা ২২ টি মুমতাজ সহ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে৷

09/03/2026

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনে ৩য় শ্রেণীর কেন্দ্রীয় পরীক্ষায় আমাদের জামিয়া থেকে ৩২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। তন্মধ্যে ২ জন মেধা তালিকায় (৮ম ও ১০ম) স্থান পেয়েছে। ২৯ জন A+ পেয়েছে। ৩ জন শিক্ষার্থী A গ্রেড অর্জন করেছে।

আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আমীন।

07/03/2026

আলহামদুলিল্লাহ! কওমী মাদরাসা বোর্ড হবিগঞ্জ এর ১৪তম কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়ার ছাত্ররা ১০টি মেধা তালিকা, ৩০টি মুমতাজ সহ ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে।

রাব্বে কারীম সবাইকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করুন। জামিয়াকে মানযিলে মাকসুদে পৌঁছার তাওফিক দিন।

তোহফায়ে রমজানুল মোবারক
17/02/2026

তোহফায়ে রমজানুল মোবারক

Address

Duakhani, Jatrapasha
Baniyachong
3351

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া ইসলামিয়া দারুস সালাম দোয়াখানী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category