01/05/2026
মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা।
তাদের পরিশ্রম, ত্যাগ ও অবদানের স্বীকৃতিই হোক একটি ন্যায্য ও সমৃদ্ধ সমাজ গড়ার অঙ্গীকার।
Committed to providing international standard education in the heart of the hills.
01/05/2026
মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা।
তাদের পরিশ্রম, ত্যাগ ও অবদানের স্বীকৃতিই হোক একটি ন্যায্য ও সমৃদ্ধ সমাজ গড়ার অঙ্গীকার।
মেঘ জমে আছে আকাশজুড়ে, যেন প্রকৃতি নিজেই অপেক্ষায় একটু পরেই নামবে স্নিগ্ধতার ছোঁয়া।
📍বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্র হল
27/04/2026
আগামীকাল ২৮.০৪.২০২৬ হতে প্রযোজ্য।
27/04/2026
অনিন্দ্য সুন্দর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল💛
25/04/2026
দৈনিক আজাদী পত্রিকায়
বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল এবং
সরকারের ০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ এর উদ্বোধন এর নিউজ
25/04/2026
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, আধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ এক অনন্য শিক্ষাঙ্গন—বান্দরবান বিশ্ববিদ্যালয়।
এখানে রয়েছে মানসম্মত শিক্ষা গ্রহণের সুবর্ণ সুযোগ, যেখানে সবুজ পাহাড়ের শান্ত পরিবেশে পড়াশোনা হয়ে ওঠে আরও আনন্দদায়ক ও মনোযোগী।
🔶ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আলাদা আবাসিক হলের সুবিধা, যা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় শিক্ষাজীবন নিশ্চিত করে।
আধুনিক শিক্ষা ব্যবস্থা, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন সুযোগ-সুবিধার সমন্বয়ে গড়ে উঠেছে একটি আদর্শ ক্যাম্পাস।
🎓 ভর্তি চলছে—আজই যোগাযোগ করুন !
01318-305900, 0318305899
21/04/2026
-BNKS Internship
We are delighted to announce that GDS students have officially commenced their internship journey with BNKS Bolipara Nari Kalyan Somity.
Special Thanks to our honourable trustee Dr. Aung Tha Loo for availing us this opportunity.
This collaboration marks a significant step in bridging academic learning with real-world application. Through this opportunity, our students will engage directly with community-based initiatives, gaining valuable practical experience while contributing to meaningful social development efforts.
We are confident that this experience will enhance their professional skills, broaden their perspectives, and strengthen their commitment to creating positive impact in society.
Wishing our students continued growth and success as they embark on this rewarding journey.
21/04/2026
বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ০৫ বছরে (২০২৬–২০৩০) পর্যন্ত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, ইউজিসি-এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন; একই বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া; এবং প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আশিকুর রহমান ভূঁঞা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক (অব.); বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী; ট্রাস্টের সদস্য–সচিব ড. মোহাম্মদ নুরুল আবছার; ট্রেজারার প্রফেসর ড. এম. নুরুল ইসলাম; ট্রাস্ট সদস্য ডা. অং চালু, ট্রাস্ট সদস্যবজনাব মোহাম্মদ ইসলাম ও ট্রাস্ট সদস্য জনাব এম. আবদুর রহিম; ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মো. খোরশেদ আলী; ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ জাহিদুল ইসলাম সহ শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
এ সময় অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তারা আরও বলেন, সরকারের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ হতে হবে।
20/04/2026
🎓 ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষার্থীর জন্য রইলো উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।
18/04/2026
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন:
১৮ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এক আন্তরিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, ইউজিসি-এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন; একই বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া; এবং প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আশিকুর রহমান ভূঁঞা।
এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক (অব.); মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী; ট্রাস্টের সদস্য–সচিব ড. মোহাম্মদ নুরুল আবছার; ট্রেজারার প্রফেসর ড. এম. নুরুল ইসলাম; ট্রাস্ট সদস্য ডা. অং চালু, ট্রাস্ট সদস্য জনাব মোহাম্মদ ইসলাম ও ট্রাস্ট সদস্য জনাব এম. আবদুর রহিম; এসোসিয়েট প্রফেসর ইঞ্জিনিয়ার আরিফ হাসনাইন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মো. খোরশেদ আলী; ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ জাহিদুল ইসলাম; এবং সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) টি.এ.এম ওমর ফারুক।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করেন এবং সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
প্রতিনিধি দল ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
17/04/2026
📢 শিক্ষাবৃত্তির জন্য অনলাইন আবেদন বিজ্ঞপ্তি
২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক শিক্ষাবৃত্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন:
www.chtdb.gov.bd�
আবেদনের শেষ সময়: ১৯ মে ২০২৬ (রাত ১২:০০ টা পর্যন্ত)
সকল শিক্ষার্থীদের যথাযথভাবে নির্দেশনা অনুসরণ করে আবেদন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
16/04/2026
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টের সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের এক গুরুত্বপূর্ণ সভা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক,এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি (অব.)।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, সম্মানিত ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রাস্ট সদস্য এডভোকেট মোহাম্মদ আবুল কালাম, ট্রাস্ট সদস্য জনাব মোহাম্মদ ইসলাম, ট্রাস্ট সদস্য ডা. মং তে ঝ, ট্রাস্ট সদস্য ডা. অং চালু, ট্রাস্ট সদস্য জনাব আবদুল কুদ্দুস, ট্রাস্ট সদস্য জনাব মোহাম্মদ নাছির উদ্দিন, ট্রাস্ট সদস্য জনাব এম. আবদুর রহিম, ট্রাস্ট সদস্য এডভোকেট মো. আবু জাফর, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. জাহিদুল ইসলাম।
সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক বিষয়াবলি এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গতিশীল ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।