পাওমুম থারক্লা

পাওমুম থারক্লা Pawmum Tharkla is a residential school of Mro community, located in Lama, Bandarban.
(1)

15/08/2026

চলছে সাংস্কৃতিক চর্চার ক্লাস। প্রতি শনিবার, পাওমুমের প্রাঙ্গণে। এই চর্চাগুলোই পরবর্তীতে সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে আমাদের দেবশিশুদের।

পাহাড়ে শিক্ষার আলো আসবেই...

#পাওমুম_থারক্লা ❤️🇧🇩

দস্যি ছেলে গুলো যখন কলম হাতে ধরে, ওদের চেহারা-ভাবমূর্তিই যেন পাল্টে যায়। বুদ্ধিদীপ্ত চাহনি আর কিছু করার সংকল্প ওদের দেহে...
11/08/2026

দস্যি ছেলে গুলো যখন কলম হাতে ধরে, ওদের চেহারা-ভাবমূর্তিই যেন পাল্টে যায়। বুদ্ধিদীপ্ত চাহনি আর কিছু করার সংকল্প ওদের দেহের ভাষায় ফুটে উঠে। এইগুলোই আমাদের অনুপ্রেরণা দেয় শিক্ষার এই সংগ্রাম চালিয়ে যাবার।

পাহাড়ে শিক্ষার আলো আসবেই...

#পাওমুম_থারক্লা

09/08/2026

পাওমুম পরিবারের পক্ষ থেকে বিশ্বের সকল আদিবাসী জনগোষ্ঠীর প্রতি রইল আন্তর্জাতিক আদিবাসী দিবসের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।

নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়ের বৈচিত্র্যই আমাদের পৃথিবীকে করেছে আরও সমৃদ্ধ। প্রজন্ম থেকে প্রজন্মে টিকে থাকুক এই শিকড়, অটুট থাকুক অধিকার, মর্যাদা ও স্বকীয়তা।

শুভ আন্তর্জাতিক আদিবাসী দিবস।

#পাওমুম_থারক্লা #আন্তর্জাতিক_আদিবাসী_দিবস

পাওমুম পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা। #পাওমুম_থারক্লা
09/08/2026

পাওমুম পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা।

#পাওমুম_থারক্লা

08/08/2026

স্কুলের ছাদে লাগবে নতুন টিন। টিন তো নয়, একেবারে আনোয়ার সিমেন্ট শীট। এর আগে তাই টুকটাক যাবতীয় সংস্কারের কাজ চলছে জোরেশোরে। নিয়মিত কর্মী ছাড়াও দলবেঁধে যোগ দিয়েছেন গ্রামবাসীরা। যোগ দিয়েছে আমাদের আর্ক টীমের সদস্যরাও। ১ সপ্তাহেই চেষ্টা থাকবে সবাই মিলে নতুনরূপে স্কুলঘরেটি আমাদের দেবশিশুদের উপহার দেওয়া। একেই বোধহয় কমিউনিটি ওয়ার্ক বলে। যা করতে করতে শিখছি আমরা প্রতিনিয়ত।

পাহাড়ে শিক্ষার আলো আসবেই...

#পাওম_থারক্লা ❤️🇧🇩

07/08/2026

বাচ্চাদের খাবার চালের মজুদ প্রায় শুন্যের দিকে। বর্ষা শেষের দিকে তাই যাতায়াতের রাস্তা বন্ধ। হাঁটু কাদা পাড়ি দিয়ে লামা যাওয়া আসা সম্ভব না এই দুরত্বে। খালে পানি থাকলেও তা মাল বোঝাই নৌকা চলার মতন নয়। অগত্যা খালে চালের বস্তা ভরে খাল ধরে ৩ ঘন্টার বেশি সময় ঠেলে, টেনে, কখনো ইঞ্জিনের সহায়তায় অক্লান্ত পরিশ্রমে বাচ্চাদের খাবার চাল স্কুলে নিয়ে এলেন স্কুল কমিটির সভাপতি আর সহ সভাপতি। নিজেদের যাপিত জীবনের হাজারো ব্যস্ততার ভীড়েও নিজেদের জাতি ও শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ম্রো যোদ্ধাদের এই সংগ্রাম আড়ালেই রয়ে যায় সবসময়। তাদের প্রতি আমাদের পাহাড় সমান শ্রদ্ধা ও ভালোবাসা।

পাহাড়ে শিক্ষার আলো আসবেই...

#পাওমুম_থারক্লা 🇧🇩❤️

Address

Lama
Bandarban

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00

Telephone

+8801727323025

Alerts

Be the first to know and let us send you an email when পাওমুম থারক্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to পাওমুম থারক্লা:

Shortcuts

Share

Category