19/02/2017
লিক্রি বোর্ডিং স্কুলটাকে নিয়ে এত এত স্বপ্ন ছিল, এত এত আশা ছিল যা এক প্রকার ঘোরের মধ্য ছিলাম। ঘুমাতে পারতামনা। চোখ বন্ধ করলে চোখে ভাসত কিছু অসহায় ছেলেমেয়ে পড়ছে, তাদের জন্য খাতা কলম, খাবার নিয়ে যাচ্ছি,তাদের থাকা, পড়ালেখার খরচ যোগানোর জন্য মানুষের কাছে ঘুরছি, ফিরছি, তারা উচ্চ কন্ঠে সোনার বাংলা গাইছে। স্বপ্ন মরেনি, ঘোর কাটেনি, আমি এখনো আশাবাদি।
দেশে যে বিভিন্ন এলাকায় বিভিন্ন সিনেমা, নাটক মঞ্চস্ত হয় প্রতিদিনিই তা পত্রিকা, টিভি জানান দেয়। বাশখালী কয়লা বিদ্যুৎ, কি চা বাগান, কি সুন্দরবন, কি গোবিন্দগঞ্জ, নাসিরনগর, কিংবা সুপ্রীম কোর্ট এর ভাস্কর্য, তনু, সবিতা, তাইন্দং, বান্দরবান, ধর্ষণ, গুম, কত্ত কিছু মঞ্চস্ত হচ্ছে। আম জনতা শুধুই দেখে যাচ্ছি, সামান্য আস্ফালন করছি। কিন্তু কিছু হচ্ছে কি ??? ঠিকই কারো প্রচেষ্টা ভেঙ্গে যাছে, কারো স্বপ্ন থেমে যাচ্ছে, কেও বঞ্চিত হচ্ছে, কেও দেশান্তরী হচ্ছে। আমিও হয়তো সেসবে একজন।
সাংগু রিজার্ভ আমিও চাই থাকুক, শুধু সাংগু নয় দেশের ঘোষিত সমস্ত রিজার্ভ থাকুক। বন্য প্রানী, উদ্ভিদ, সংরক্ষণ হোক, কিন্তু শুধু সাংগু কেন ??? মানুষ থাকবেনা রিজার্ভএ, তাহলে ৭টি বিজিবি ক্যাম্প থাকবে কেন ?? বিজিবিরা কি মানুষ নয় ?? তারা হরিণ মারেনা ??? গয়াল মারেনা ??? তারা বন্য ছাগল মারেনা ??? আপনার কি মনে হয় তারা অঘোর বনে থেকে তারা বন পাহারার সাথে সীমানা পাহারা দিবে বন্য প্রানী পুষে পুষে ???
সাংগু রিজার্ভ থেকে যাদের পুনর্বাসিত করা হবে আমার সবচাইতে বড় চিন্তা তাদের ঘিরে। যারা জুম বাদে কিছুই চিনেনা, যারা একপ্রকার যাযাবরের মত। হয়তো দেখা যাবে কেও কেও এর আগেও উদ্ভাস্তু হয়েছে। তারা কিভাবে তাদের জীবন বয়ে নিবে ??? শেষে হয়তো দেখা যাবে তারা দেশান্তরী হয়েছে। হালের খবরে যা প্রকাশ পেয়েছে।
আমি ভাল নেই,হয়তো দেশটাও!!!!
লিখেছেনঃ রাজুময় তঞ্চঙ্গ্যা