গরিবের ইংরেজি

গরিবের ইংরেজি শিক্ষার জন্য আসো সেবার জন্য বেরিয়ে যাও!

ফারুক কোচিং হোম (FCH)
ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ইংরেজি ও গনিত সহ দুর্বল ছাত্র ছাত্রীদের সব বিষয় কম খরচে যত্ন সহকারে পড়ানোর জন্য ব্যাচে ভর্তি চলছে।


আপনার সন্তানকে সু শিক্ষিত করতে আপনার পাশে এফ সি এইচ । মুল উদ্দেশ্য হলো আপনার সন্তান কে সুশিক্ষায় শিক্ষিত করারই আমাদের উদ্দেশ্য।


আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বঃ-

১. দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান।
২. সপ্তাহে ৭ দিন ক্লাস।
৩. অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক পরিক্ষার ব্যবস্থা।
৪. অধ্যায় ভিত্তিক সিট দেওয়া হয়।
৫. A+ পাওয়ার নিশ্চয়তা।
৬. ক্লাসের পড়া ক্লাসে শতভাগ আদায় নিশ্চিত করণ।
৭. পরিক্ষায় মেধাভিত্তিক পুরুষ্কারের ব্যবস্থা।
৮. শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আত্মবিশ্বাসী করে তোলা।
৯. অর্ধ বার্ষিক, বার্ষিক ও বোর্ড পরিক্ষার পূর্বে মডেল টেস্টের ব্যবস্থা।
১০.প্রতিযোগিতা মূলক পরিবেশে শিক্ষাদান।
১১. অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ।
১২. দূর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।

যোগাযোগ করুনঃ-
🏳️ ফারুক কোচিং হোম (FCH)
🏡 ঠিকানাঃ- আর্মি পাড়া,বান্দরবান পৌরসভা, বান্দরবান সদর।
পরিচালক
🧍‍♂️ গোলাম ফারুক (এমবিএস,বিবিএস,এমবিএ, এলএলবি,বিএড,)
📧 [email protected]
✆ মোবাইল নাম্বারঃ- ০১৮২৩৬৫৭৯৭৭।0১৮৭৮৫৫৫১০৩

ধন্যবাদ

20/04/2026

বিসমিল্লাহির রহমানির রহিম


আসসালামু আলাইকুম
এফসিএইচ-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত----

নিজস্ব প্রতিবেদক:
(সংবাদ দিগন্ত)

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ফারুক কোচিং হোম (এফসিএইচ)-এ এক আবেগঘন বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে কোচিং সেন্টারের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসিএইচ-এর এসএসসি ২০১৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী, বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক এবং পাইওনিয়ার কোচিং হোমের জনপ্রিয় শিক্ষক জনাব অয়ন বড়ুয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসিএইচ-এর এসএসসি ২০১৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী, সাইটেক জোনের প্রতিষ্ঠাতা এবং বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জনাব প্রান্ত চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসিএইচ-এর এসএসসি ২০১৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থী, এডুকেশন পয়েন্ট কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জনাব জাহিদ হোসেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং মনোবল দৃঢ় রাখার পরামর্শ দেন। এসময় প্রধান অতিথিদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং ফারুক কোচিং হোম (এফসিএইচ)-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্তে পরিবেশ ভারী হয়ে ওঠে। কোচিং হোমের শিক্ষক জনাব গোলাম ফারুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।

শেষে সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সর্বোচ্চ সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

10/04/2026

লেবুর শরবত নাও বেশী করে খাও

10/04/2026

অনেক কষ্টে একটা হলো

ফারুক কোচিং হোমের এক যুগ পূর্তি উপলক্ষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠিত:- বান্দরবানে ‘ফারুক কোচিং হোম’-এর প্রতিষ্ঠার এক ...
18/03/2026

ফারুক কোচিং হোমের এক যুগ পূর্তি উপলক্ষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠিত:-

বান্দরবানে ‘ফারুক কোচিং হোম’-এর প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা জানাতে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা শাখার আমীর ও বিশিষ্ট লেখক-কলামিস্ট এস. এম. আব্দুচ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম কলেজের অধ্যাপক গোলাম মোস্তফা তাজ এবং আল ফারুক ইনস্টিটিউট, বান্দরবানের অধ্যক্ষ আমিন উল্লাহ।বক্তারা তাদের বক্তব্যে সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্রে সুন্দর হাতের লেখার গুরুত্ব অপরিসীম।

তারা আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অনুষ্ঠানে বক্তারা ‘ফারুক কোচিং হোম’-এর প্রশংসা করে বলেন, এটি একটি সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে এলাকায় সুনাম অর্জন করেছে এবং বান্দরবানের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় কোচিং হোমের স্বত্বাধিকারী ও বিশিষ্ট লেখক গোলাম ফারুক প্রতিষ্ঠানের এক যুগের অর্জন ও কার্যক্রম তুলে ধরেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

20/02/2026
04/02/2026

Address

Faruk Coaching Home আর্মি পাড়া ৭ং ওয়াড বান্দরবান পৌরসভা বান্দরবান সদর
Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when গরিবের ইংরেজি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share