12/08/2026
🌍 কেন আপনার সন্তানকে টেকনিক্যাল স্কুল ও কলেজে এইচএসসি (ভোকেশনাল) এ ভর্তি করাবেন ❓❓❓
শুরুতেই এএসসি(ভোক.)-২০২৬ শিক্ষাবর্ষে ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ(FGTSC) /বিভিন্ন ভোকেশনাল স্কুল এবং সেই সাথে জেনারেল শাখায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গতবারের ধারাবাহিকতায় পোস্টটি মূলত #এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় নির্ধারণ সম্পর্কিতঃ
তোমাদের সবার মনে এখন একটায় প্রশ্ন আমরা এখন কোথায় ভর্তি হবো ❓❓❓
টেকনিক্যাল কলেজে #এইচএসসি_ভোকেশনাল এ ভর্তি হবো নাকি পলিটেকনিক ডিপ্লোমা করার জন্য ভর্তি পরীক্ষা দিবো নাকি জেনারেল কলেজে ভর্তি হবো❗
যেহেতু বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নতুন প্রতিষ্ঠান সেহেতু অনেকেই টেকনিক্যাল কলেজ থেকে #এইচএসসি (ভোক.) সম্পন্ন করলে কি কি সুবিধা পাওয়া যাবে তা জানি না!! তাদের জন্যই মূলত এই বিশাল পোস্ট। আশাকরি সবাই ধৈর্য্য সহকারে পোস্টটি পড়বেন।
♦️♦️♦️ #সুবিধাসমূহ♦️♦️♦️
➡️➡️➡️ #এইচএসসি(ভোকেশনাল) পাস করে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেমনঃ বুয়েট, চুয়েট,রুয়েট, কুয়েট, বিভিন্ন সরকারি বেসরকারি ইন্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমে #বিএসসি_ইন্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করে প্রকৌশলী হওয়ার সুবর্ণ সুযোগ লুফে নিতে পারে। তাছাড়া সাধারণ শিক্ষার্থীদের মতো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হওয়া যায়।।
📢♦️📢 ২০২৬ সালে এইচএসসি (ভোক) পাশকৃত ১ম ব্যাচের কম্পিউটার ট্রেডের মেধাবী শিক্ষার্থী ইফতেখার জাওয়াদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে & বিভাগে ভর্তির সুযোগ পাই। সেই সাথে দেশের বিভিন্ন স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং / বিএসসি(অনার্স) কোর্সে ভর্তি হয়েছে।
📢📢 জেনে রাখা ভালো, ডিপ্লোমা করে ডুয়েট ছাড়া সরকারি অন্যকোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করার আপাতত কোনো সুযোগ নেই।
➡️➡️➡️ কেউ যদি #এইচএসসি( ভোকেশনাল) পাস করে পুনরায় #ডিপ্লোমা করতে ইচ্ছে পোষণ করে তাহলে সে একই ট্রেডে অথবা ট্রেড পরিবর্তন করে তৃতীয়/চতুর্থ সেমিস্টারে সরকারি /বেসরকারি বিভিন্ন পলিটেকনিক( ডিপ্লোমা) আসন খালি থাকা সাপেক্ষে সরাসরি ভর্তি হতে পারে। সেক্ষেত্রে #ভর্তি_পরীক্ষা নিয়ে আলাদা কোনো প্যারা নেই; সরাসরিই ভর্তি হওয়া যায়।
📢📢 জেনে রাখা ভালো আমাদের এইচএসসি পাশকৃত ১ম ব্যাচের বেশ কিছু শিক্ষার্থী এই সুযোগ লুফে নিয়েছে।
➡️➡️➡️ সম্প্রতি নির্মাণাধীন একটি ইঞ্জিনিয়ারিং কলেজে শুধু মাত্র #এইচএসসি(ভোকেশনাল) পাশকৃত শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত হয়েছে। দায়িত্বশীল একটি সূত্র আমাদের জানিয়েছে যে, নতুন এই ইঞ্জিনিয়ারিং কলেজে এই বছর যারা #এইচএসসি (ভোকেশনাল) ভর্তি হবে তাদের মাধ্যমে সেই ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
➡️➡️➡️ ডিপ্লোমা শেষ করতে সময় লাগে ৪ বছর। পরে বিএসসি করতে আরো ৪ বছর= মোট ৮ বছর। অপরদিকে টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসি পাস করতে ২ বছর এবং পরে ৪ বছরে বিএসসি=মোট ৬বছর। ফলে এখানে সময়ের একটি বড় সাশ্রয় হয় এবং সার্টিফিকেটও একটা বেশি থাকবে। আর এই সার্টিফিকেট দিয়ে বিভিন্ন সরকারি অফিসেই ১৩ গ্রেডের/ ১৬গ্রেডের চাকরির ও সুযোগ আছে।
➡️➡️➡️ জেনারেল কলেজের বদলে কেন❓❓
General কলেজ থেকে HSC তে সাধারণত বই, তত্ত্ব, লিখিত পরীক্ষা ও একাডেমিক বিষয় নিয়ে বেশি পড়তে হয়। অন্যদিকে -এ বইয়ের পড়ার পাশাপাশি ল্যাব, Practical, Technical subject এবং কাজ শেখার জন্য সময় দিতে হয়। তাই (Vocational)-এ পড়াশোনার ধরন বৈচিত্র্যময়।
➡️➡️➡️ এইচএসসি (ভোকেশনাল) পাশের পর সরাসরি কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার বিশেষ কিছু সুযোগ থাকবে অন্য যে কারও থাকে না।
➡️➡️➡️ এখানে ১০০% ছাত্রী এবং ৭০% ছাত্রদের জন্য উপবৃত্তি ব্যবস্থা আছে। ছাত্রীদের কোন মাসিক বেতন লাগবে না। ছাত্রদের মাসিক বেতন মাত্র ১০/-টাকা। সেই সাথে আছে বাস্তব প্রশিক্ষণ ফী।
তথাপি শহরে গিয়ে ডিপ্লোমা করতে গেলে আরো বেশি খরচের সম্মুখীন হতে হয়।
➡️➡️➡️ মূলত #টিএসসি থেকে #এইচএসসি (ভোক.) সম্পন্ন করলে একটি শিক্ষার্থীর অনেক দিকে মোড় নেওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় যা অন্য কোথাও নেই। করিগরি শিক্ষা সাধারণ শিক্ষার মত না; এখানে ক্লাসের চেয়ে ব্যবহারিক করতে হয় বেশি, হাতে কলমে প্রতিটি জিনিস এখানে শিখানো হয় যা দক্ষ মানব সৃষ্টিতে ভূমিকা রাখে।
তাছাড়া বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে পাশকৃত একজন সুযোগ্য #অধ্যক্ষের তত্ত্বাবধানে #বিসিএস_ও_পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত একঝাঁক তরুণ মেধাবী শিক্ষক সবসময় শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত। তাই দক্ষতার ক্ষেত্রে কোনো আপোষ নেই।
♦️♦️♦️নতুন আকর্ষণ♦️♦️♦️
🌍 জেনারেল বিভিন্ন স্কুলের #শুধুমাত্র_বিজ্ঞান_বিভাগ থেকে পাসকৃত শিক্ষাথীদের #এইচএসসি( ভোকেশনাল) এ ভর্তির একটি নীতিগত সিদ্ধান্ত কারিগরি বোর্ড গ্রহণ করেছে। আশাকরি ভর্তি বিজ্ঞপ্তি পাওয়ার পর বিষয়টি বিস্তারিত জানা যাবে। এর ফলে জেনারেল স্কুল থেকে পাশ করা #বিজ্ঞান_বিভাগের শিক্ষার্থীদের #সরকারি_টেকনিক্যাল_স্কুল_এন্ড_কলেজ ভর্তির দীর্ঘদিনের একটি আক্ষেপের অবসান হবে। #কমার্স_ও_আর্টস_থেকে_পাশকৃতদের_ভর্তির_সুযোগ_নেই
এই পোস্টটি #ডিপ্লোমা/ #জেনারেল কলেজ ভর্তির ব্যাপারে হেয় করে নয় বরং #এইচএসসি_ভোকেশনাল এ পড়লে শিক্ষার্থীরা কিভাবে তাদের সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে পারবে সেটি নিয়েই আলোকপাত করা হয়েছে।
আশাকরি সবাই বুঝে শুনে, কারো মুখরোচক কথায় বিভ্রান্ত না হয়ে এবং নিজের অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না।
সবার জন্য রইলো নিরন্তর শুভকামনা।