ওয়াংনিম কিয়াং

ওয়াংনিম কিয়াং বিনামূল্যে পাহাড়ে ম্রো ভাষা এবং প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষে প্রতিষ্ঠিত ম্রো মিডিয়াম স্কুল।

ওয়াংনিম কিয়াং, বান্দরবানের দুর্গম পাহাড়ে গড়ে উঠা স্বপ্নের স্কুল। সুবিধাবঞ্চিত ম্রো শিশুরা যেন লেখাপড়া শিখে নিজ নিজ কমিউনিটিতে একেকজন লিডার হিসেবে অন্যদের পথ দেখাতে পারে, ধ্বংসপ্রায় প্রকৃতিকে যেন রক্ষা করতে পারে, পূর্বপুরুষদের ইন্ডিজেনাস জ্ঞান ও প্রজ্ঞাকে ধারণ করতে পারে, সেই ভিত তৈরীতে স্কুলটি ভূমিকা রেখে যাচ্ছে।
পাহাড়ের ভালোবাসা কিছুটা ফিরিয়ে দেয়ার চেষ্টাতেই এই স্কুলটি গড়ে উঠেছে।

সবাইকে বিজয় দিবস ও ওয়াংনিম কিয়াং এর জন্মদিনের শুভেচ্ছা। আপনাদের সবার হাত ধরে আমাদের প্রাণের পাঠশালা ওয়াংনিম কিয়াং এগিয়ে ...
16/12/2025

সবাইকে বিজয় দিবস ও ওয়াংনিম কিয়াং এর জন্মদিনের শুভেচ্ছা।
আপনাদের সবার হাত ধরে আমাদের প্রাণের পাঠশালা ওয়াংনিম কিয়াং এগিয়ে যাচ্ছে তার লক্ষ পূরণের পথে৷ এই বছর ওয়াংনিম কিয়াং এর প্রথম ব্যাচ ক্লাস থ্রি শেষ করেছে। ওয়াংনিম কিয়াং এর গন্ডি পেরিয়ে এইবার তারা এগিয়ে যাবে অন্য স্কুলে। এইটা ওয়াংনিম কিয়াং এর সার্থকতা।
পাহাড়ে শিক্ষার আলো আসবেই।

সিংলক ম্রো ঠিকঠাক বাংলা বলতে পারেন না। ম্রো ভাষায় তিনি বললেন, ‘১০ বছর ধরে ২০ লাখ টাকার মতো জমেছে। সেখান থেকে প্রায় পাঁচ ...
26/04/2025

সিংলক ম্রো ঠিকঠাক বাংলা বলতে পারেন না। ম্রো ভাষায় তিনি বললেন, ‘১০ বছর ধরে ২০ লাখ টাকার মতো জমেছে। সেখান থেকে প্রায় পাঁচ লাখ টাকায় নির্মাণ করা হয়েছে হোস্টেলটি। বাংলায় শিক্ষিত ম্রোরা যদি নিজেদের মাতৃভাষায় পড়ালেখা করতে না পারে, তাহলে ম্রো ভাষা হারিয়ে যাবে। তাই এমন উদ্যোগে একমত হয়েছেন সবাই।’

https://www.kalerkantho.com/print-edition/first-page/2025/04/26/1509270

এইভাবেই ছড়িয়ে পড়ুক শিক্ষার আলো পাহাড়ের প্রতিটি আনাচে কানাচে 🌼

সকালটা একটা মিষ্টি সংবাদ দিয়ে শুরু করা যাক!সিফাত আমিন আদিলের হাত ধরে নেপালের ল্যাংটাং ভ্যালির অন্তর্ভুক্ত মাউন্ট ইয়ালাতে...
17/11/2024

সকালটা একটা মিষ্টি সংবাদ দিয়ে শুরু করা যাক!

সিফাত আমিন আদিলের হাত ধরে নেপালের ল্যাংটাং ভ্যালির অন্তর্ভুক্ত মাউন্ট ইয়ালাতে পৌঁছে গেছে আমাদের প্রিয় ওয়াংনিম কিয়াং 🤍

মাউন্ট ইয়ালা (ইয়ালা পিক)
৫৫০০ মিটার/১৮ হাজার ফিট।
সামিট তারিখ - ১৬ নভেম্বর
সময় - সকাল ১০.৫ মিনিট (নেপালি টাইম)

আলো আসবেই 🌼

"THE  MRO  ALPHABET"  টি-শার্টের আপডেট!হাজারো ধন্যবাদ(যোগ) সবাইকে💚এ যাত্রায় এত দারুন সাড়া দেওয়ার জন্য।মাত্র ৮ দিনে আমরা ...
12/09/2024

"THE MRO ALPHABET" টি-শার্টের আপডেট!

হাজারো ধন্যবাদ(যোগ) সবাইকে💚
এ যাত্রায় এত দারুন সাড়া দেওয়ার জন্য।

মাত্র ৮ দিনে আমরা অসংখ্য গেন্জির অর্ডার কনফার্ম করেছি। গেন্জিগুলো আগামীকাল প্রোডাকশনে এবং তার ২/১ দিন পর প্রিন্টে যাবে। প্রিন্ট থেকে পাওয়ার পর প্রতিটি গেন্জি আলাদা আলাদা প্যাকিং করে কুরিয়ার করার প্ল্যান রয়েছে আমাদের।

একদম রেডি করে কুরিয়ার করার পর আপনাদের হাতে পৌছাতে প্রায় আগামী ২৩/২৪ তারিখ হয়ে যেতে পারে।

আরো আগেই গেন্জিগুলো আপনাদের কাছে পৌছানোর লক্ষে আপাতত আর নতুন অর্ডার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

তবে হ্যাঁ, প্রি-আর্ডার চলমান থাকবে, সেক্ষেত্রে মিনিমাম ২০ পিস অর্ডার কনফার্ম হলেই আমরা তা বানিয়ে ডেলিভারি দিতে পারবো।

পরবর্তী যেকোনো তথ্যের জন্য নিচের নাম্বারগুলা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে....

01790556557 (সরাসরি স্কুল)

মুহিত - 01846-666650
তানবীর সাইতা - 01821-639880
পেয়ার - 01851-682655
আদিল - 01610505169

সকলের সময়গুলা দারুন কাটুক!
ওয়াংনিম কিয়াং
এ পথে আলো আসবেই🌼

টি-শার্টের সাইজ চার্ট ও অর্ডার কনফার্ম এবং পেমেন্ট অপশন বিষয়ক পোস্ট।বারবার সাইজ চার্ট আপডেট করার জন্য সকলের কাছে ক্ষমা চ...
05/09/2024

টি-শার্টের সাইজ চার্ট ও অর্ডার কনফার্ম এবং পেমেন্ট অপশন বিষয়ক পোস্ট।

বারবার সাইজ চার্ট আপডেট করার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

ওয়াংনিম কিয়াং'র যাত্রা সুপ্রসার করার লক্ষে "THE MRO ALPHABET" টি-শার্টের এই প্রজেক্টে সবাইকে দারুন ভাবে পাশে পাওয়ায় আমরা আনন্দিত। আমরা চাই অর্ডার নেয়া চলমান থাকুক।আপনাদের এই আগ্রহের কারনে ভবিষ্যতেও নতুন কালার এবং ডিজাইনে আরো কিছু টি-শার্ট নিয়ে কাজ করার আগ্রহ তৈরি হয়েছে আমাদের....

পেমেন্ট সিস্টেম:
পেমেন্ট করার আগে অবশ্যই অবশ্যই সর্বশেষ আপডেটকৃত সাইজ চার্ট চেক করে আপনার সঠিক সাইজটি নির্বাচন করবেন।

মোবাইল ব্যাংকিং:
01790556557 (বিকাশ/নগদ/উপায়/রকেট পারসোনাল,রকেটের ক্ষেত্রে উক্ত নাম্বারের শেষে 4 যুক্ত হবে।

রেফারেন্সে অবশ্যই আপনার নাম এবং সাইজ উল্লেখ করবেন।টাকা পাঠানোর পর ওয়াংনিম কিয়াং এর ইনবক্সে আপনার নাম, ঠিকানা,গেন্জির সাইজ এবং ফোন নাম্বার আমাদের জানাবেন।
এছারাও যারা যারা অর্ডার কনফার্ম করেছেন তাদের সকলকে ওয়াংনিম কিয়াং থেকে মেসেজ দিয়ে পেমেন্ট অপশন সহ সকল কিছুর আপডেট জানানো হবে।

ওয়াংনিম কিয়াং
আলো আসবেই.....

প্রি-অর্ডার করুন!"THE MRO ALPHABET" টি-শার্ট বিক্রির সম্পূর্ন লভ্যাংশ সরাসরি চলে যাবে ওয়াংনিম কিয়াং স্কুল পরিচালনা খাতে।...
03/09/2024

প্রি-অর্ডার করুন!

"THE MRO ALPHABET" টি-শার্ট বিক্রির সম্পূর্ন লভ্যাংশ সরাসরি চলে যাবে ওয়াংনিম কিয়াং স্কুল পরিচালনা খাতে।

ঠিক যেমনটা শুরু থেকেই আমরা বলে এসেছি,
প্রত্যকে আমরা কাঁধে কাঁধ রেখে এগিয়ে নিবো আমাদের ওয়াংনিম কিয়াং কে।
যে পথে পাহাড়ে শিক্ষার আলো আসবেই...

বিনিময় মূল্য - ৩৫০ টাকা (ডেলিভারি চার্জ সহ)
ইনবক্সে/কমেন্টে আপনার নাম,ঠিকানা,গেন্জির সাইজ উল্লেখ করে আমাদের জানান।

আরো বিস্তারিত জানতে কল করতে পারেন নিচের যেকোনো নাম্বারে।

তানবীর সাইতা - 01821-639880
মুহিত - 01846-666650
পেয়ার - 01851-682655
আদিল - 01610505169

ঊষার দুয়ারে হানি’ আঘাতআমরা আনিব রাঙা প্রভাত,আমরা টুটাব তিমির রাতবাধার বিন্ধ্যাচল......
20/08/2024

ঊষার দুয়ারে হানি’ আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল......

কি দারুন একটা খবর,১ম বাংলাদেশী হিসাবে Babar Ali ভাই একসাথে ২ টা আটহাজার মিটারের পিক সামিট করেছেন!আজ নেপালের স্থানীয় সময় ...
21/05/2024

কি দারুন একটা খবর,

১ম বাংলাদেশী হিসাবে Babar Ali ভাই একসাথে ২ টা আটহাজার মিটারের পিক সামিট করেছেন!

আজ নেপালের স্থানীয় সময় ভোর ০৫:৫০ মিনিট (বাংলাদেশ সময় ০৬:০৫ মিনিট) এ বাবর আলী দাঁড়ালেন বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে চূড়াতে। এর ২ দিন আগে(১৯ মে সকাল ৮.৪৫) এভারেস্ট সামিট করেছিলেন বাবর ভাই।

এবার অপেক্ষা সুস্থভাবে ফিরে আসার।

ওয়াংনিম পরিবার থেকে বাবর ভাইয়ের প্রতি রইলো শুভেচ্ছা ও ভালবাসা...

ওয়াংনিম কিয়াং
আলো আসবেই

19/05/2024

আদুই পাড়ার বাতাস ভারি হয়ে আছে!

গত শুক্রবার ১৭ই মে সকাল আনুমানিক ১০.৩০ এর দিকে আমাদের প্রিয় ওয়াংনিম কিয়াং স্কুল কমিটির সভাপতির মেনওয়াইয়ের ঘর সহ ৩ টি পরিবারের ঘরে আগুন লেগে সব শেষ হয়ে গেছে, বর্তমানে পরিবার ৩ টি ওয়াংনিম কিয়াং স্কুল ঘরে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে।

ধারনা করা হচ্চে সোলারের ব্যাটারি বাস্ট হয়ে আগুনের সুত্রপাত ঘটেছে,

বছরের পর বছর কস্ট করে নিজ হাতে তৈরি ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্চে, চোখের সামনে নিজের বসতি পুড়তে দেখার মতন নির্মম দৃশ্য আর কি হতে পারে 🥺
বাতাস পশ্চিম দিকে বহমান হওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের সবার প্রিয় ওয়াংনিম কিয়াং এই দূর্ঘটনায় পুরাপুরি অক্ষত অবস্থায় আছে 🌼

আগুনে পুড়ে যাওয়া ৩ প্রতিবারের প্রতি ওয়াংনিম কিয়াং'র পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি এবং সৃষ্টিকর্তা যেনো এই সিচুয়েশন থেকে ৩ পরিবারকে উঠে দাড়ানোর শক্তি এবং সাহস দেয় এই কামনা থাকবে।

ওয়াংনিমের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা 🌼১৪৩১ সবার জিবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ 🌼
14/04/2024

ওয়াংনিমের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা 🌼
১৪৩১ সবার জিবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
শুভ নববর্ষ 🌼

11/04/2024

ওয়াংনিমের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌼
সবার জীবন মঙ্গলময় হোক....

আলো আসবেই ❤️

Address

Alikodom
Bandarban
4650

Alerts

Be the first to know and let us send you an email when ওয়াংনিম কিয়াং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ওয়াংনিম কিয়াং:

Shortcuts

Share

Category