Htm Department

Htm Department

Share

welcome to our page.. plz like it and keep with us..

Photos from Htm Department's post 02/11/2023

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন সম্পন্ন:

গতকাল ছিল 1 নভেম্বর, ২০২৩ বিকাল ০৩টায় উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি। এর পূর্বে তিনি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেলের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম নূরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ষনচেয়ারম্যান জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ,বান্দরবান পৌরসভার মেয়র, বান্দরবান পার্বত্য জেলার বিশিষ্ট রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বান্দরবান প্রেস ক্লাবের সদস্য ও বিশিষ্ট সাংবাদিক বৃন্দ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

Photos from Htm Department's post 01/11/2023

Bandarban University main campus..

Photos from Htm Department's post 30/10/2023

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একঝাঁক শিক্ষার্থীদের ক্লিন এয়ার এন্ড রিনিউয়েবল এনার্জি বিষয়ে তাদের ধারণা ও রিনিউয়েবল এনার্জি সম্ভাবতা যাচাইয়ের জন্য তরুণদের মতামত জানতে একটি উদ্যোগ গ্রহণ করে
We Can Cox's Bazar।

দেশের আরও ৫টি বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের প্রদত্ত মতামতের ভিত্তিতে তৈরি করা হবে একটি গবেষণামূলক প্রতিবেদন।

ন্যাশনাল প্লাটফর্ম 'ইয়ুথ ফর কেয়ার' এর উদ্যোগে এটি অনুষ্ঠিত হচ্ছে।

ধন্যবাদ জানাই 'বান্দরবান বিশ্ববিদ্যালয়' টিমকে। সুন্দর আয়োজনের জন্য।

Bandarban University

27/10/2023
21/10/2023

⭕Admission Open
SPRING 2024
(January -June)

✳️ We Offer:

✅ Affordable Tuition Fees

✅ Waiver for Ethnic Groups

✅ Freedom Fighter Offspring Scholarship

✅ Insolvent Meritorious Scholarship

✅ Waiver for Local People

💠 Website: www.bubban.edu.bd

🟥 Contact For Details :
01318305900
01318305899

Photos from Htm Department's post 17/10/2023

ভারতে আন্তর্জাতিক গবেষণা কনফারেন্সে বাবি ছাত্রের অংশগ্রহণ :

বেঙ্গল ইনিস্টিউট অফ পলিটিক্যাল স্টাডিজ (BIPS), কলকাতা'র উদ্যোগে আয়োজিত গত ৯ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ৬ষ্ঠ বার্ষিক আন্তর্জাতিক গবেষণা কনফারেন্স ও (একবিংশ শতাব্দীতে আইডেন্টিটি পলিটিক্স এবং এর প্রভাব) বিষয়ে বিভিন্ন গবেষণার কনফারেন্স বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনাব উয়ই সিং মার্মা একজন তরুণ গবেষক হিসেবে অংশগ্রহণ করেছেন ।
১২ই সেপ্টেম্বরে ভারতের আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে "স্কলার মিট ইন্টারন্যাশনাল" অনুষ্ঠানে তিনি বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। এরপর সেপ্টেম্বর ১৪ তারিখে কলকাতায় বিখ্যাত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গবেষক সম্মেলনে বক্তৃতা প্রদান করেন। যা বাংলাদেশী একজন তরুণ গবেষক হিসেবে বিরল সম্মান অর্জন করেন৷ এর পরের দিন, কলকাতায় হিরালাল মজুমদার কলেজে International India-Bangladesh Relation: Improving Partnership in 21st Century কনফারেন্স একজন স্পিকার হিসেবে গবেষণা নোট পাঠ করেন এবং নিজের মেধা ও চিন্তাশীল মনন পরিচয় দেন । সর্বশেষ, হাওড়া গার্লস কলেজে ১৫ই সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল স্কলার মিট কনফারেন্সও তিনি একজন সুযোগ্য বক্তা হিসেবে নিজের মতামত প্রদান করেন।
পার্বত্য চট্টগ্রাম থেকে শুধুমাত্র বান্দরবান বিশ্ববিদ্যালয়ে জনাব উয়ই সিং মার্মা এই আন্তর্জাতিক কনফারেন্সে তরুণ গবেষক হিসেবে এই বিরল সুযোগ অর্জন করেন। তার এই মেধা, মনন ও গবেষণার জন্য মানসিকতাকে বান্দরবান বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং পরবর্তী জীবনে একজন সফল গবেষক হিসেবে মঙ্গল বয়ে আনুক এই আশাবাদ রইলো।

17/10/2023

Congratulations..👏👏👏

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সুযোগ্য শিক্ষক সাইং সাউং উ নিনি ম্যাডামের অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশের প্রথমবারের মতো কলাগাছের তন্তু থেকে শাড়ী তৈরি করার মতো এমন অভিনব উদ্যোগের গল্প আজকের(১৭ই অক্টোবর) কালের কন্ঠ পত্রিকায় অবসরের পাঠায় প্রকাশিত হয়েছে।
জেলা প্রশাসকের অর্থায়ন থাকলেও প্রথম থেকে শেষ পর্যন্ত নিনি ম্যাডামের পিস মহিলা কল্যান সংগঠনে হাত ধরেই কলাগাছের সুতা থেকে শাড়ী তৈরীর মতো এই বিশাল কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে এবং বর্তমানেও চলমান রয়েছে।
চট্টগ্রাম বিভাগে ২০২০ সালে নারী বিভাগে শ্রেষ্ঠ এ জয়িতা নিনি ম্যাডামের সাথে একবার ব্যক্তিগত আড্ডায় ওনার অসাধারণ জ্ঞান গরিমা, অসচ্ছল মানুষদেরকে স্বাবলম্বী করার প্রচেষ্টা ও ওনার ভবিষ্যতে পরিকল্পনা দেখে আমি আশর্যান্বিত হয়েছি। অবশ্যই, যিনি নব্বইয়ের দশকেই(যে সময় পাহাড়ে শিক্ষিত মহিলা পাওয়াই দুষ্কর) ইন্টারমেডিয়েট পরীক্ষায় কলেজে ফার্স্ট হয়েছেন, স্নাতক ও স্নাতকোত্তরে ডিপার্টমেন্টে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন, দুধের শিশু নিয়ে অস্ট্রেলিয়ার মতো ভিনদেশে গিয়ে উচ্চশিক্ষার অর্জন করেছেন তার কাছে এমন অসাধারণ উদ্যোগ ও বুদ্ধিদীপ্ত চিন্তাশক্তি আমাদের প্রত্যাশিত।
কালের কন্ঠে সাংবাদিক Pintu Ranjan Orko দাদা'র কাছে কৃতজ্ঞতা এমন অসাধারণ গল্প আমাদের সবার কাছে তুলে ধরার জন্য। এমন সফল ও গুণী মানুষের গল্প শোনার জন্য আমরা অপেক্ষায় থাকি। নিনি ম্যাডামের এই কার্যক্রম বড় পরিসরে এগিয়ে যাক এই প্রত্যাশা সবসময় থাকবে৷
পত্রিকায় লিংক : https://www.kalerkantho.com/feature/oboshor/2023/10/17/1327589

16/10/2023

আমাদের সবার প্রাণ প্রিয় বান্দরবান বিশ্ববিদ্যালয়..🥰💗❤️‍🩹❤💛💛

14/10/2023

এরকম ক্রিয়েটিভ লোক হাজার খুঁজলে ও পাওয়া মুশকিল..🥰❤🧡💛

Want your school to be the top-listed School/college in Bandarban?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Bandarban
4600