U B C Secondary School ইউ, বি, সি, মাধ্যমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Banaripara
  • U B C Secondary School ইউ, বি, সি, মাধ্যমিক বিদ্যালয়

U B C Secondary School ইউ, বি, সি, মাধ্যমিক বিদ্যালয় U.B.C.Secondary School is one of the oldest educational institutions at Bisharkandi Union under Banaripara Upazilla in the district of Barishal.

Modassher Molla and Mofiz Molla played the pioneer role in establishing the school.

২০২৪ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন।ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আ...
13/05/2024

২০২৪ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন।

ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৪ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

আবেদনের ঠিকানা: https://app.dutchbanglabank.com/DBBLScholarship/

"ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকা" যার সিংহদ্বারে লেখা রয়েছে- 'কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা ক্ষেপনাস্ত্...
23/02/2021

"ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকা
" যার সিংহদ্বারে লেখা রয়েছে- 'কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা ক্ষেপনাস্ত্র নিক্ষেপের দরকার নেই। বরং সেই জাতির শিক্ষার্থীদের পরীক্ষায় প্রতারণার সুযোগ দিলেই হবে। কারণ এভাবে পরীক্ষা দিয়ে তৈরি হওয়া ডাক্তারদের হাতে রোগীর মৃত্যু হবে। ইঞ্জিনিয়ারদের দ্বারা দালান-কোঠা, ইমারত ধ্বংস হবে এবং অর্থনীতিবিদদের দ্বারা দেশের আর্থিক খাত দেউলিয়া হবে। এ ছাড়া বিচারকদের হাতে বিচারব্যবস্থার কবর রচনা হবে। সুতরাং শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার মানে হলো একটি জাতির অবলুপ্তি।

30/12/2020
11/08/2020

আপন ভাইয়ের সম্পদ ও সম্পত্তি মেরে দাওয়া ভাইটিও দিনশেষে একটি আদর্শ সমাজ চায়!

নিজ পিতার অবৈধ উপার্জনে অর্জিত অর্থে লেখাপড়া করা ছাত্রটি, বাবার অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ালেও সব দিক দিয়ে সুন্দর একটি বাংলাদেশ চায়!

এক হাত জায়গা নিয়ে মারামারি করা উত্তেজিত মহাশয়গণ দেশে আইনের প্রয়োগ ও বিচার পরিপূর্ণভাবে হচ্ছে না বলে বিষোদগার করে!

থানা অথবা আদালতে মিথ্যা মামলা ঠুকে দেয়া তথাকথিত সৎ মানুষও সমাজে এত কোন্দল পছন্দই করেন না!

নিজ বাসায় ছেলের বউয়ের উপর নির্যাতন করা শ্বশুর, শাশুড়ী বাইরে গেলে নারী নির্যাতন একদমই পছন্দ করেন না!

হোয়াইট কলার ক্রাইম করে প্রতি বছর সন্তানদের বিলাসবহুল জীবন দিয়ে অনেকেই বলেন এদেশ ঠিক আমাদের সাথে যায় না!

অসদুপায়ে উপার্জিত অর্থ দিয়ে বিশাল বাড়ি নির্মাণ করে বিশেষ পেশাজীবিগণ হাতে তজবি নিয়ে দেশটা রসাতলে গেল বলে কষ্ট পান!

ক্ষুদ্র থেকে ধরে বৃহৎ ব্যবসায় কতিপয় ব্যবসায়ী বিভিন্ন অসৎ পদক্ষেপ গ্রহণ করে ব্যবসার দ্বার উন্মোচন করে এবং এই দেশ মন্দ বলে চিৎকার করে নিজের ক্ষোভ প্রকাশ করেন! পবিত্র রমজান মাসে তাঁদের পাপ কর্ম আকাশ ছুঁয়ে ফেললেও তারা নিজেদের সঠিক বলেই দাবী করেন!

প্রতি মাসে বিভিন্ন থানায় হাজারে হাজারে মামলা রুজু হয় যেখানে চুরি, ডাকাতি, ধর্ষন, রাহাজানি, প্রতারণা, দস্যুতা, খুন, নারী নির্যাতনসহ সহ নানা ধরণের মামলা রুজু হয়! এখানে হয় বাদী নয়তো বিবাদী অপরাধী! মাঝখান থেকে তৃতীয় পক্ষ এত মামলার দেশে সভ্য মানুষ বাস করেনা বলেও দাবী করেন!

বিভিন্ন পেশার বিভিন্ন জন নিজের কাজে সততা, স্বচ্ছতা বজায় না রেখেও নিজেকে পীর বলে দাবি করতে পিছপা হোন না, কারণ তাঁদের অপরাধ তো আবার দৃশ্যমান নয়! তাই বিনা হিসেবে ফেরেশতার তকমা পেয়ে যান।

মজার বিষয়টা হলো এদের প্রত্যেকের অপরাধ ব্যক্তির অপরাধ হলেও শুধু একটি 'সবসময়ের মাথা ব্যথা সৃষ্টিকারী' পেশার একজনের দায়, তাঁদের সকলকে বহন করতে হয়!

মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার স্বীকৃতিও বহুবছর পর মেলে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায়!

তারপর আসলো করোনা যুদ্ধ! নিজেদের সর্বোচ্চ দিয়ে অপ্রিয় পেশার এই লোকজন হাজারে, হাজারে আক্রান্ত হন এবং জীবন দান করেন! মানবতার খাতিরে যে কাজ নিজের নয় সেই কাজও করেন! আর যাদের কাজ, তারা ঘরে আরাম কেদারায় অথবা বিছানায় শুয়ে, বসে বলতে থাকেন "আমরা ঘরে আছি, আপনারাও ঘরে থাকুন"। এবং দিনশেষে তাঁরা খুব ভাল মানুষ হিসেবেই পরিগনিত!

এই দুর্যোগে অনেকেই নিজের বাবা, মা, ভাই, বোনের লাশ ফেলে দিয়ে পালিয়েছেন, অসুস্থ অবস্থায় ফেলে গেছেন নিজের স্বজনকে, তারা নিজেদের নীচুতা না দেখে, হঠাৎ অকুন্ঠ প্রশংসায় ভাসিয়েছেন অপ্রিয় পেশার মানুষদের! বড্ড অদ্ভুত এই ভালবাসা! করোনাকালীন এই পেশার অভিভাবকের আহ্বানে সবাই এক যোগে কাজ করেছেন, তাই সবাইকে নিয়ে প্রশংসা করা হয়েছে! আবার গুটিকয়েকের অপরাধে সবাইকে দায়ী করা হয়েছে! আপনাদের পেশার কারো একজনের দায় যদি আপনাদের সকলের না হয়, এই বিশেষ পেশার দায় তাঁদের সকলের হবে কেন? পোশাক দেখা যায় বলে? তাহলে পোশাক ছাড়া অপরাধ কি অপরাধ নয়? আমার বিচ্যুতি নিয়ে বলেন, সমস্যা নেই, সকলকে দায় কেন দেবেন?

তাহলে কি পোশাকধারী এই পেশা ছাড়া আপনারা সকলে সাধু, দরবেশের বেশেই আবির্ভুত হয়েছেন?

ছেলেবেলায় পড়েছি পাপীকে নয়, পাপকে ঘৃণা করুন! আমি বলছি শুধু পাপ নয়, পাপীকেও ঘৃণা করুন শুধু পাপীকেই! মাথায় রাখুন পেশা কখনো খারাপ হয় না, পেশাজীবীরা খারাপ হোন! আপনাদের চরিত্র বিশ্লেষণ করে দেখুন, আপনারা সবাই ঠিক আছেন কিনা? যদি না থেকে থাকেন, তাহলে উপরোক্ত বর্ণনা অনুসারে, বিভিন্ন পেশায় আপনাদের চরিত্রের প্রতিফলন ঘটবে সেটিও মাথায় রাখুন!

প্রলোভন ছাড়া পেশায় থেকেও আপনাদের অনেকেই অপরাধের সীমা ছাড়িয়ে ফেলেন! আর অন্যদিকে একটি পেশায় হাজারো প্রলোভন থাকার পরও হাজারে হাজারে অফিসার দিনের পর দিন সততার সাথে নিজেদের যুদ্ধ চালিয়ে যান! আপনার তুলনামূলক সহজ যুদ্ধের তুলনায় যে কঠিন যুদ্ধ তাঁরা চালান, দয়া করে তাঁদের মনোবল ভেঙে দিয়েন না!

যে কোনো অপরাধীর চূড়ান্ত শাস্তি আমরাও চাই! আপনার ভাইয়ের অপরাধের শাস্তি যেমন আপনি পান না, ঠিক তেমনি একজনের অপরাধের দায় অন্যকে দিয়েন না! তা করলে এটি আপনার দ্বিমুখী চরিত্রকে ফুটিয়ে তুলবে! এই সমাজের দ্বৈত চরিত্রের মানুষের জন্য কবির ভাষায় বলতে চাই,

আমরা সবাই পাপী;
আপন পাপের
বাটখারা দিয়ে;
অন্যের পাপ মাপি!

Copied from ADC Iftekhairul Islam

09/07/2020

♥*সময় থাকলে পড়বেন জীবন বদলে দিতে পারে*♥

১. নিজেকে কখনও একেবারে এভেইলেবল করে দেবেন না। এভেইলেবল করে দিলেই মানুষ আপনাকে সস্তা ভাববে। আপনাকে সস্তা করার অধিকার আপনার নেই।

২. মানুষের জন্যে ফ্রি কিছু করতে কয়েকবার ভেবে নেবেন। বেশিরভাগ মানুষ নিঃস্বার্থ বিষয়গুলোর মূল্যায়ন করতে পারে না। If you are good at something, never do it for free. ফ্রি চিকিৎসা দিলে দেখবেন মানুষ সেই প্রেসক্রিপশন রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে। ভিজিট দিয়ে দেখালে ঠিকই আলমারিতে যত্ন করে রাখবে।

৩. তবে মানুষকে ভালোবাসবেন। সবসময় মানুষের উপকার করার চেষ্টা করবেন। মানুষ ঠিকঠাক জাস্টিস করতে পারে না তবে আল্লাহ তো পারেন। তিনি কখনও না কখনও আপনাকে তা বহুগুণে ফিরিয়ে দেবেনই। Man gets and forgets. Allah gives and forgives.

৪. ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসবেন ঠিক আছে। তবে নিজের শতভাগ উজাড় করে দিয়ে না। নিজের সবটুকু দিয়ে দিলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন আপনি কী নিয়ে আবার ঘুরে দাঁড়াবেন? শক্তি কোথায় পাবেন? সব না দিয়ে নিজের জন্যে কিছু ভালোবাসা রেখে দিয়েন। মানুষ খুব দ্রুতই আকর্ষণ হারায়।

সৈয়দ হকের এই লাইন দুটো মনে রাখবেন--
"মা

৫. মা-বাবার হক্ব কথাগুলো আপনার জীবনের সর্বোচ্চ প্রায়োরিটি। উনাদের কখনও কষ্ট দেবেন না।

৬. হারাম পথে কখনও উপার্জন কোরেন না। রিজিকের মালিক আল্লাহ। যে আল্লাহ একটা পাখিকেও অভুক্ত রাখেন না, তিনি আপনাকেও অভুক্ত রাখবেন না। এই ২২/২৩ বছর যিনি আপনাকে না খাইয়ে রাখেননি, আগামী জীবনেও না খাইয়ে রাখবেন না৷ হয়তো প্রতি বেলা ফ্রাইড রাইস খেতে পারবেন না, অন্তত ভাত খেতে তো পারবেন। হারাম টাকায় ফ্রাইড রাইস খাবার চেয়ে হালাল টাকায় ভাত খাওয়া অনেক প্রশান্তির। মনে রাখবেন যে আল্লাহ অঢেল দেবেন সে আল্লাহর কেড়ে নিতেও সময় লাগবে না।

৭. কখনও ফেইম, পপুলারিটি এসবের পেছনে ছুটবেন না। এগুলো মানুষকে শান্তি দিতে পারে না। ফ্যামিলি গাই হবেন। বেশি ফেমাস হলে আপনার লাইফ আর আপনার থাকবে না। সেটা পাবলিক প্রোপার্টি হয়ে যাবে। পপুলার লোকদের মানুষ তেমন ভালোবাসে না। বরং ঈর্ষা করে। লাইফের ফ্যালাসি হচ্ছে একসময় মানুষ চায় সবাই তাকে চিনুক জানুক। চেনা-জানা হয়ে গেলে সেই মানুষটাকেই মুখ ঢেকে বের হতে হয়। তার সামনে অনেক লোক ভিড় করুক সেটা আর পছন্দ করে না। সেলেব্রিটিদের মধ্যে ডিপ্রেশানের হার অনেক বেশি। তবে ভালো কাজ করতে করতে আল্লাহ যদি পরিচিত বানিয়ে দেন সেটা ভিন্ন কথা।

৮. পৃথিবীতে দুই ধরনের পেইন আছে। পেইন অফ ডিসিপ্লিন আর পেইন অফ রিগ্রেট। মানুষ হিসেবে জন্মেছেন মানেই আপনাকে যেকোনো একটা পেইন নিতেই হবে। পেইন অফ ডিসিপ্লিন নিলে আপনাকে রিগ্রেট নিতে হবে না। আর পেইন অফ রিগ্রেট নিতে চাইলে ডিসিপ্লিন না নিলেও হবে। ডিসিপ্লিন নিলে পেইন পেলেও সফলতা পাবেন৷ রিগ্রেট নিতে চাইলে পেইন তো পাবেন সেই সাথে তুমুল ব্যর্থতা।

৯. যে যোদ্ধা প্রস্তুতির সময় যতো বেশি পরিশ্রম করে ঘাম ঝরায়, যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরার সম্ভাবনা ততো কমে যায়। আর যে প্রস্তুতির সময় ঘাম ঝরায় না, তাকে যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরাতে হয়। সিদ্ধান্ত নিতে হবে আমরা ঘাম ঝরাব না কি রক্ত।

১০. যদি ছেলে-মেয়ে, ধনী-গরীব, কালো-ফর্সা, লম্বা-খাটো, মোটা-চিকন, জাতি-ধর্ম-বর্ণ কাউকে আলাদা দৃষ্টিতে দেখেন তাহলে শিক্ষকতা পেশা আপনার জন্যে না। সবাইকে এক চোখে দেখবেন এই প্রমিজ নিজের কাছে করেই শিক্ষকতা করতে আসবেন। আপনার ছাত্রদের সময় অত্যন্ত মূল্যবান। আপনার ক্লাসের প্রতিটি মিনিট যেন গুরুত্বপূর্ণ হয় সে চেষ্টা করতে হবে। তার সময় যেন আপনি কোনোভাবেই নষ্ট না করেন খেয়াল রাখবেন। আপনার ক্লাস যেন কোনোভাবেই কাউকে বোর না করে সেটাও লক্ষ্য রাখতে হবে। আপনার স্টুডেন্টকে আপনি সম্মান করবেন। সে কিন্তু তার পরিবারে তার সোসাইটিতে অনেক সম্মানিত মানুষ। তাকে অসম্মান করার অধিকার আপনার নেই।

১১. আল্লাহ ভাঙা জিনিসগুলোকে অদ্ভুত সুন্দরভাবে ব্যবহার করেন। মেঘ ভেঙে বৃষ্টি ঝরান। মাটিকে ভেঙে বের করে আনেন ফসল। ফসল ভেঙে বীজ। আর সে বীজ ভেঙে হয় চারা। সেই চারা থেকে একদিন মহীরুহ।
যদি নিজেকে কখনও ছিন্নভিন্ন মনে হয় তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে খুব ভালো কিছুতে রূপান্তর করার পরিকল্পনা করছেন।

নিজেই নিজেকে বারবার রিমাইন্ডার দিতাম। আমার ছোট্ট জীবনের উপলব্ধি এগুলো।
#উন্মাদ_পাগল

সংগৃহীত...

08/07/2020

গল্পে গল্পে শুদ্ধ বাংলা বানান চর্চাঃ
বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা বানানঃ
(ব্রাকেটে প্রচলিত ভুল বানান)

রিপন ভিডিয়োকে (ভিডিও) আমরা গোরু (গরু) না বলে কাকে বলা উচিত? এই প্রশ্নটা করলাম ইংল্যান্ডের রানির (রাণী) কাছে। তার কয়দিন পর রানি পটোল (পটল) তুললো। এদিকে দেশে অনেক দিকে ঘুস (ঘুষ) নিয়ে দেশের বারোটা বাজালো কিছু মহল। আমি মনে করি ওদের ঠ্যালা (ঠেলা) গাড়ি চালানোর দরাকার ছিলো দেশ সেবায় মন না দিয়ে। এসব মানুষ ফরসা (ফর্সা) পিরের (পীর) সাথি (সাথী) মনে হয়। এদিকে চীনা এক লোক, দেশি ভাই কুদ্দুস মিয়াকে কই (কৈ) মাছ বলে ব্যাং (ব্যাঙ) খাইয়্যে দিলো। অবশেষে সে অসন্তোষ প্রকাশ করে অঙ্ক (অংক) কষে বিদায়ি (বিদায়ী) ভাষণ দিয়ে চীন ছেড়ে চলে আসলো। এদিকে খ্রিস্টান পাদরি (পাদ্রী) গির্জায় গিয়ে প্রর্থনা শুরু করলেন। বহদ্দারহাটের মান্নান সাহেব এই করোনায় ঠ্যালাগাড়ি (ঠেলাগাড়ি) করে বউভাত (বৌভাত) খাওয়াবেন বলে পণ করলেন। তার কাছে এখন বিয়ে করাটা ইদ (ঈদ) মনে হচ্ছে। যাইহোক, তার বিয়ে করার ওসিলায় (ওছিলা) অন্তত এক বেলা খাওয়া যাবে। গেলাম সেজেগুজে বিয়ে বাড়িতে। বউকে দেখলাম মানুষ নয় যেন পেতনি (পেত্নী)। আসার সময় কোন আপস (আপোস) না করে সে নদী পথে তরি (তরী) ভাড়া করলো। আসতে আসতে রজনি (রজনী) হয়ে গেলো। পরিস্কার (পরিষ্কার) তরিটা নোংরা হলো বইকি (বৈ কি)। বিয়ে বাড়ির খাবার খেয়ে এদিকে আমার (ক্ষুধামন্দা) ক্ষুধামান্দ্য শুরু হলো। তা দেখে হাতুরি ডাক্তারের কাছে গেলাম সে ঔষধ না দিয়ে দিলো কিছু ফরমুলা (ফর্মুলা)। এদিকে করোনা ভাইরাস মহামারি (মহামারী) আাকার ধারণ করলো। এই ভাইরাসে ফরাসিদের (ফার্সি) নয় শুধু পরা বিশ্বের অবস্থা বেগতিক। সমসময়িক (সমসাময়িক) ক্ষেত্রে ফেসবুকে অনেককে দেখলাম ইগল (ঈগল) পাখি হয়ে আকাশে উড়ছে। বিশ্ববাণিজ্যের অংশীদারিত্বে (অংশীদারত্বে) চীন এবং আমেরিকা শুরু করে দিলো একে অন্যকে কেলানি। বিবদমান (বিবাদমান) দু'টি পক্ষ একসময় ক্ষান্ত হলো অনুষ্ঠাতব্য (অনুষ্ঠিতব্য) একটা সম্মেলনে। রোহিঙ্গাদের গণহত্যা নিয়ে বৈচারিক (বিচারিক) অবস্থান স্পষ্ট করতে বললো আন্তর্জাতিক অপরাধ আদালত। অর্হনিশ (অহর্নিশি) লেগে আছে এখন চীন আর ভারত। আরে অপু ভাই, এসব যে সব প্রবহমান (প্রবাহমান) কিছু ঘটনা!
//
সাহেদুল ইসলাম

SSC BATCH 2020
09/02/2020

SSC BATCH 2020

ঘুরতে গেলে স্থানগুলো মিস হবে না।
27/11/2019

ঘুরতে গেলে স্থানগুলো মিস হবে না।

ট্র্যাভেল ডেস্ক: বন, পাহাড়, নদী, সাগর, দ্বীপ কী নেই এই দেশে? একদিকে যেমন পাহাড়-পর্বত, অন্যদিকে সবুজের সমারোহ। দক্ষিণ.....

Running Student can Flow and Practice
25/10/2019

Running Student can Flow and Practice


Hello, viewers!! here is my another video to help you guys to learn how to make conversations with someone. Hope this was a valuable lesson for viewers of al...

Address

Banaripara
8530

Alerts

Be the first to know and let us send you an email when U B C Secondary School ইউ, বি, সি, মাধ্যমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category