Banaripara Union Institution Alumni Association

Banaripara Union Institution Alumni Association বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন এর সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন

বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বরিশাল বিভাগের মধ্যে একটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ঐতিহ্যবাহী এ স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহন প্রত্যাশা করা হচ্ছে

18/10/2025

বানারীপাড়ায় মডেল ইউনিয়ন ইনিস্টিটিউশন অ্যালামনাই এসোশিয়েশনের কমিটি গঠন...

প্রিয় বিদ্যাপীঠ বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সাবেক সিনিয়র শিক্ষক জনাব আব্দুল হাকিম স...
14/06/2025

প্রিয় বিদ্যাপীঠ বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সাবেক সিনিয়র শিক্ষক জনাব আব্দুল হাকিম স্যার এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

বানারীপাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন (BUIAA) এর পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মোঃ মাসুদুর রহমান
সাধারণ সম্পাদক
BUIAA

01/09/2024

#মাধ্যমিকে_আবারও_ফিরছে_বিজ্ঞান,_মানবিক_ও_ব্যবসায়_শিক্ষা,_অর্ধবার্ষিকীর_বাকি_মূল্যায়ন_হচ্ছে_না
নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি শাখা) বিভাজন তুলে দেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এই বিষয়টিসহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। একই ২০১২ সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণিতে উঠবে তারা পুরোনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্যবই (২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত) পাবে। তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে ২০২৭ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে।
শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার পরিপত্র দিয়ে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তকসহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

01/09/2024

ুন_শিক্ষাক্রমে_নবম_শ্রেণির_শিক্ষার্থীদের_কি_হবে?
বর্তমানে যারা নবম শ্রেণিতে পড়ছে তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণিতে উঠবে। তাদের বিষয়ে পরিপত্রে বলা হয়েছে, ২০২৫ সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠেয়) নেওয়ার লক্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যবইগুলো (২০২৩ সালে ব্যবহৃত বই) শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। বিভাগভিত্তিক এই পাঠ্যবইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি শেষ করতে পারে। একেবারে সহজ করে বললে এখন যেসব শিক্ষার্থী নবম শ্রেণিতে পড়ছে তারাও বিভাগ বিভাজনের মাধ্যমেই এসএসসি পরীক্ষা দেবে। তাদের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে হবে। অর্থাৎ এত দিন ধরে যেভাবে পরীক্ষা হয়েছে, সেভাবেই হবে।

BUIAA 2nd Reunion 2023, one of the song sung by Folk Queen in  cultural part.
24/02/2023

BUIAA 2nd Reunion 2023, one of the song sung by Folk Queen in cultural part.

প্রিয় বিদ্যাপীঠ বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের  শিক্ষিকা এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আজীবন সদস্য "শ...
22/02/2023

প্রিয় বিদ্যাপীঠ বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের শিক্ষিকা এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আজীবন সদস্য "শাহানা পারভীন" ব্যাচ - ১৯৭৯ এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

বানারীপাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন (BUIAA) এর পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মোঃ শাহ - ই - আলম
সভাপতি
BUIAA

মোঃ মাসুদুর রহমান
সাধারণ সম্পাদক
BUIAA

20/02/2023
06/02/2023
আগামী ১৭ই ফেব্রুয়ারী ২০২৩ইং বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন  অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর দ্বিতীয় পুর্নমিলনী অনুষ্ঠিত হ...
06/02/2023

আগামী ১৭ই ফেব্রুয়ারী ২০২৩ইং বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর দ্বিতীয় পুর্নমিলনী অনুষ্ঠিত হইবে। উক্ত অনুষ্ঠানে সকল নতুন সদস্যদেরকে আজীবন সদস্য হওয়া ও রেজিস্ট্রেশন এবং আজীবন সদস্যদের শুধুমাত্র রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হইল।

যোগাযোগ:

ঢাকা
~ মোঃ জাহিদুল ইসলাম টিংকু (ব্যাচ ১৯৯০) - ০১৭৭২ ৪৯৫৩৫৩ (নগদ), ০১৭৪০ ৬২০৪৬৩ (বিকাশ পার্সোনাল)
~ এইচ এম আকতার হোসেন (ব্যাচ ১৯৯০) - ০১৭৮৬ ৮৩৩৩৩৩ (বিকাশ পার্সোনাল)
~ আব্দুর রব (ব্যাচ ১৯৯০) - ০১৯২২ ৬১৩০৭০ (বিকাশ পার্সোনাল)
~ মোঃ সাব্বির আহমেদ রাজন (ব্যাচ ১৯৯৮) - ০১৭১২ ১০০৮৬১ (বিকাশ পার্সোনাল)

বানারীপাড়া
~ সুব্রত লাল কুন্ডু (ব্যাচ ১৯৮২) - ০১৭১৬ ০৯৩৭২১
~ এ টি এম মোস্তফা সর্দার (ব্যাচ ১৯৭৯) - ০১৭১২ ৩০৬৪৮৫
~ আক্তার হোসেন (ব্যাচ ১৯৭৩) - ০১৭২৫ ৫৫১২১৬
~ হায়দার আলী (ব্যাচ ২০০৯) - ০১৭৪৯ ৯৮০০৫০

# রেজিস্ট্রেশন ফি (পুরাতন সদস্যদের জন্য):
> আজীবন সদস্য ১০০০ টাকা
+ পরিবারের অন্যান্য সদস্য ৫০০ টাকা(জনপ্রতি)

# রেজিস্ট্রেশন ফি (নতুন সদস্যদের জন্য):
** প্রথমে নতুন সদস্যকে অবশ্যই ২৫০০ টাকা( আজীবন সদস্য ফি) +১০০ টাকা( আইডি কার্ড) দিয়ে আজীবন সদস্য হতে হবে। সাথে সদস্যের জন্য প্রযোজ্য নিম্নলিখিত ফি প্রদান করতে হবে।
> +আজীবন সদস্য ১০০০ টাকা
> + পরিবারের অন্যান্য সদস্য ৫০০ টাকা(জনপ্রতি)

উদাহরণ - ২৫০০+১০০+১০০০=৩৬০০ টাকা(একজন নতুন সদস্যকে শুধুমাত্র তার জন্য প্রদান করতে হবে)

বি দ্র: অনলাইনে https://www.buiaa.net/ ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র আজীবন সদস্য পদের জন্য আবেদন করা যাবে। রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে কোন ব্যবস্থা নেই।

Address

Banaripara
8530

Telephone

01786833333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banaripara Union Institution Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share