Furqan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Furqan, Religious school, GULSHAN, Banani Model Town.

রামাদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন তো?
19/03/2022

রামাদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন তো?

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যখন কোন ব্যক্তি মিথ্যা কথা বলা ...
20/04/2021

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যখন কোন ব্যক্তি মিথ্যা কথা বলা ও তার উপর আমল করা পরিহার না করল, তখন আল্লাহর কোন দরকার নেই যে, সে তার পানাহার ত্যাগ করুক।”

(সহীহ বুখারী, হাদিস নং- ১৯০৩, ৬০৫৭)

আব্দুল্লাহ বিন আম্র (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “কিয়ামতের দিন সিয়াম এবং কুরআ...
18/04/2021

আব্দুল্লাহ বিন আম্র (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “কিয়ামতের দিন সিয়াম এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে।

❏ সিয়াম বলবে,
‘হে আমার প্রতিপালক! আমি ওকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম। সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ কর।
❏ আর কুরআন বলবে,
‘আমি ওকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম। সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ কর।’
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “অতএব ওদের উভয়ের সুপারিশ গৃহীত হবে।”
(আহমাদ ৬৬২৬, হাকেম ২০৩৬, বাইহাক্বীর শুআবুল ঈমান ১৯৯৪, ইবনে আবিদ্দুনয়্যার ‘কিতাবুল জু’, সহীহ তারগীব ৯৮৪, ১৪২৯)

মূসা ইবনু ইসমাঈল (রহঃ) ... আসিম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলাম যে, নাবী সাল্লাল্লাহু আলা...
16/04/2021

মূসা ইবনু ইসমাঈল (রহঃ) ... আসিম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলাম যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনাকে হারাম (সংরক্ষিত এলাকা) হিসাবে ঘোষণা করেছিলেন। উত্তরে তিনি বললেনঃ হ্যাঁ, অমুক স্থান থেকে অমুক স্থান পর্যন্ত। এ এলাকার কোন গাছ কাটা যাবে না, আর যে ব্যাক্তি এখানে বিদআত সৃষ্টি করবে তার উপর আল্লাহ তা’আলা, ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত। আসিম বলেনঃ আমাকে মূসা ইবনু আনাস বলেছেন, বর্ণনাকারীأَوْ آوَى مُحْدِثًا‏ ‘কিংবা বিদআত সৃষ্টিকারীকে আশ্রয় দেয় বলেছেন।...{সহীহ্ বুখারী: ৬৮০৮}

ইফতারের সময় রোযাদারের দো‘আ:ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ العُرُوْقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللّٰهُ উচ্চারণঃ যাহা...
15/04/2021

ইফতারের সময় রোযাদারের দো‘আ:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ العُرُوْقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللّٰهُ

উচ্চারণঃ যাহাবায-যামাউ ওয়াবতাল্লাতিল ‘উরূকু ওয়া সাবাতাল আজরু ইনশা-আল্লা-হু

অর্থঃ পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ্‌ চান তো সওয়াব সাব্যস্ত হয়েছে।

(সুনানে আবু দাউদ, হাদিস নং ২৩৫৭)

আবূ হুরাইরা্হ (রাঃ) থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “ঈমানদার ব্যক্তির জন্য খেজুর দিয়ে ...
13/04/2021

আবূ হুরাইরা্হ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “ঈমানদার ব্যক্তির জন্য খেজুর দিয়ে সাহারী খাওয়া কতোই না উত্তম।”
[ আবু দাউদ হা/২৩৪৫, ইবনে হিব্বান, সিলসিলাহ আস-সহীহহা হা/৫৬২.

মুআল্লা বিন ফজল বলেন, তাঁরা (সালাফরা) ছয় মাস ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, তিনি যেন তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন...
28/03/2021

মুআল্লা বিন ফজল বলেন,

তাঁরা (সালাফরা) ছয় মাস ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, তিনি যেন তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। অতঃপর ছয় মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন, তিনি যেন তাদের পক্ষ থেকে রমজান (-এর আমলসমূহ)-কে কবুল করেন।

ইয়াহইয়া ইবনু আবি কাসির বলেন,

তাঁরা (সালাফরা) দোয়ায় বলতেন, হে আল্লাহ! রমজান পর্যন্ত আমাকে নিরাপদ রাখো, হে আল্লাহ! রমজানকে আমার জন্য নিরাপদ রাখো। আমার পক্ষ থেকে রমজান (-এর আমলসমূহ)-কে কবুল করো।

(লাতাইফ আল মাআরিফ, পৃঃ ২৮০)

বাহয ইবনু হাকীম তার পিতা থেকে বর্ণিতঃ তার দাদা বলেন, আমি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি, সেই ব্য...
24/03/2021

বাহয ইবনু হাকীম তার পিতা থেকে বর্ণিতঃ
তার দাদা বলেন, আমি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি, সেই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস’
(তিরমিযী হা/২৩১৫; আত-তারগীব ওয়াত তারহীব হা/৪২০৯; মিশকাত হা/৪৮৩৪)।

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন যে, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পূরো বছরে শা’বান মাসের চেয়ে বেশি...
17/03/2021

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন যে, রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পূরো বছরে শা’বান মাসের চেয়ে বেশি অন্য কোন মাসে এত অধিক (নফল) সাওম (রোযা) পালন করতেন না। তিনি পূরো শা’বান মাসই সাওম (রোযা) পালন করতেন।


(সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২১৮০)

শুরু হয়েছে শাবান মাস। বেশি বেশি করে নফল সিয়াম রাখুন। আসুন আমরা রামাদানের প্রস্তুতি নেই।

 #রাসূলﷺ_যা_বলেন মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল...
09/03/2021

#রাসূলﷺ_যা_বলেন
মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
দুনিয়া অভিশপ্ত; তার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত, তবে যা কিছু আল্লাহ তাআলা'র জন্য নিবেদিত (তা বাদে)।
(তিরমিযি, ২৩২২)

শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে।  Satan threatens you with poverty and orders you to...
08/03/2021

শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে।
Satan threatens you with poverty and orders you to immorality...[Quran (2): 268]

আয়েশা (রদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “সালাতরত অবস্থায় তোমাদের কেউ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে সে যেন ...
28/02/2021

আয়েশা (রদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “সালাতরত অবস্থায় তোমাদের কেউ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে সে যেন ঘুমের আমেজ চলে না যাওয়া পর্যন্ত ঘুমিয়ে নেয়। কারণ, যে তন্দ্রাচ্ছন্ন সালাত আদায় করে সে জানে না যে, সে কি ইস্তেগফার করছে নাকি নিজেকে গালি দিচ্ছে।”

| সাহিহুল বুখারী, হাদিস নং ২১২ |

Address

GULSHAN
Banani Model Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Furqan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share