16/01/2026
ফরাসি নাগরিক ছাড়া কেউ সরাসরি ফ্রান্স আর্মিতে যোগদান করতে পারবেন না।
তবে হ্যা বিদেশি নাগরিকদের জন্য Légion Étrangère (লিজিওন ইট্রাঞ্জের) তে যোগদানের সুযোগ আছে।
Légion Étrangère হলো ফ্রান্সের সেনাবাহিনীর একটি বিশেষ সামরিক ইউনিট, যা বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের নিয়ে গঠিত। ১৮৩১ সালে এটি প্রতিষ্ঠিত হয় মূলত বিদেশি স্বেচ্ছাসেবকদের ফরাসি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য। শুরু থেকেই এই বাহিনী সাহস, শৃঙ্খলা, কঠিন প্রশিক্ষণ ও বিশ্বস্ততার জন্য বিখ্যাত।
লিজিওনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো—এখানে যোগ দিতে আপনার ফরাসি নাগরিক হওয়ার প্রয়োজন নেই; যেকোনো দেশ, ধর্ম বা পেশার মানুষ এখানে আবেদন করতে পারে। নতুন জীবন শুরু করার সুযোগ, কঠোর কিন্তু সম্মানজনক সামরিক ক্যারিয়ার এবং বিশ্বজুড়ে বিভিন্ন মিশনে অংশ নেওয়ার অভিজ্ঞতা।
🔥 কারা যোগদান করতে পারবেন 🔥
বয়স ১৮–৩৯ বছর হতে হবে
বৈধ পাসপোর্ট থাকতে হবে
উচ্চতা কোনো ব্যাপার নয়।
দৌড়, পুশ-আপ, পুল-আপ, কুপার টেস্ট, মেডিকেল টেস্ট সব পাশ করতে হবে। বৈধ পাসপোর্ট হলেই যথেষ্ট আর কোনো ডকুমেন্ট লাগবেনা, আপনি ভিসা বা রেসিডেন্স ছাড়া সরাসরি আবেদন করতে পারবেন।
🔥 কারা যোগদান করতে পারবেন না 🔥
১৮ বছরের নিচে, যাদের বৈধ পাসপোর্ট নাই, গুরু@তর অ@পরাধ, নারী-শিশু নির্যাত@ন, মা@দক পা@চার, সন্ত্রা@সবাদ এসবের হিস্ট্রি থাকলে গ্রহণ করা হয় না। বড় ধরনের শারীরিক সমস্যা, যেমন হাড় ভাঙা, চোখে কম দেখা, কানের কম শুনা। গুরুতর মানসিক রোগ, অতিরিক্ত ড্রাগ ব্যবহার, খুব বেশি মোটা বা খুব কম ওজন।
🔥 কিভাবে এবং কোথায় 🔥
Légion Étrangère যোগদান করতে হলে আপনাকে অবশ্যই ফ্রান্সে অবস্থান করতে হবে, তারা কাউকে ভিসা দেয়না। ইনভাইট করেনা, কোনো পরামর্শ দেয়না। আপনাকে স্বেচ্ছায় রেজিমেন্টে যেতে হবে।
পৃথিবীর যেকোনো স্থান বা ফ্রান্স থেকে এই ঠিকানায় যেতে হবে (২৪ ঘন্টা খোলা)
Fort de Nogent, Bd du 25 Août 1944, 94120 Fontenay-sous-Bois
Google Maps এ সার্চ করলে ঠিকানা চলে আসবে, প্যারিস থেকে RER A, RER E যায়। আপনার পড়নের কাপড় ও শো (দৌড়তে পারেন এমন শো নিবেন) ছাড়া অতিরিক্ত সাথে করে একটি ব্যাগে ১টি প্যান্ট, কয়েকটি বক্সার, সান্ডেল জোতা, টুট পেষ্ট, দাত ব্রাশ, শাওয়ার জেল, টাওয়াল, রেজার বেশ কয়েকটি, সেভিং ক্রিম, নগদ কিছু টাকা ১-১০০ লিমিট, (ক্যাম্পে কোনো ফি নেই) নিতে হবে, আর ডকুমেন্ট হিসেবে শুধুমাত্র পাসপোর্ট (পাসপোর্টে ভিসা থাকা বাধ্যতামূলক নয়) আর কোনো ধরনের ডকুমেন্ট লাগবে না। মাতৃভাষা বলতে ও পড়তে পারলেই হয়, অন্য কোনো ভাষা জানা বাধ্যতামূলক নয়, সিলেকশন পরে তারা ফ্রেন্স ভাষা শিখাবে, (এগুলো জরুরি)
জরুরি নয় তবে নিতে পারবেন ক্রেডিট কার্ড, রেসিডেন্ট কার্ড, যাতায়াত কার্ড, নক কাটার, ক্রিম, ফেস ওয়াশ, হেয়ার কাটার, টিস্যু, চার্জার ক্যাবল, ইয়ারফোন, মোবাইল, (মোবাইল অফ করে তাদের কাছে রেখে দিবে, ঐদিন থেকে বাহিরে যোগাযোগ বন্ধ) সিগারেট ও লাইটার, বই কলম।
রেজিমেন্টের সামনে বড় গেইট আছে সামনে দাঁড়িয়ে থাকবেন সিকিউরিটি আসবে জিজ্ঞেস করবে ভিতরে ডুকতে চান কি? (ফরাসি ভাষায়)। আপনি বলবেন হ্যাঁ (ফরাসি ভাষায়) তখন তারা বলবে পাসপোর্ট দেখান (ফরাসি ভাষায়)। তখন আপনি পাসপোর্ট বের করে দেখাবেন। পাসপোর্ট দেখার পর ভেতরে নিয়ে যাবে। একটি রোমে আপনার সাথে যা আছে সব কিছু চেক করা হবে। অবৈধ কোনো কিছু থাকলে ডাস্টবিন করে দিবে। তারপর আপনাকে নেওয়া হবে রেজিমেন্টের অফিসে সেখানে একটি ফর্ম পূরণ করবেন (বাংলা লেখা থাকবে) নাম ঠিকানা ইত্যাদি। ফর্ম পূরণ করার পর আপনার বাসস্থান বুঝিয়ে দেওয়া হবে। থাকা ও খাওয়া তাদের, তাদের আলাদা পোশাক, বেড, বিছানা থাকবে এবং আপনার কোনো ধরনের টাকা খরচ করতে হবে না অফিসিয়ালি। পার্সোনাল খরচ করতে পারবেন সিগারেট, কোল্ড ড্রিংক, কফি কিনতে পারবেন ভেতর থেকে। বাহির যাওয়ার কোনো সুযোগ নেই, তিনবেলা খাবার, ভোর ৫টায় উঠা রাত ৯টায় বেডে যাওয়া।
১ম দিনঃ psychotechnique
বুদ্ধি পরিক্ষা হবে, পরিক্ষার খাতার মতো কয়েকটি পৃষ্ঠা থাকবে, অংক, চিত্র, প্রশ্ন থাকবে।
কম্পিউটারেও পরিক্ষা হবে যেমন Logic, Pattern, Sequence, Memory, Simple math, Reaction speed। ভাল স্কোর না করলে ঐদিনই আপনাকে সখতি দিয়ে দেবে। (ইউটিউবে এগুলো শিখতে পারবেন)
২য় দিনঃ Medical Tests
Hearing Test (Audiometry)
বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে আপনি কতটা শুনতে পারেন সেটা চেক করবে।
Eyesight Test
চোখের দৃষ্টি, Color blindness (ইশিহারা টেস্ট), Depth-perception চেক করবে।
Blood Test HIV, Hepatitis B & C, Diabetes, Blood group, Drug test করবে।
Physical exam Height/weight, Bones/joints পরীক্ষা, Spine (scoliosis আছে কিনা), Lungs/heart check, ECG (অনেকসময়) করবে, X-ray, Chest X-ray, Spine X-ray
এগুলোতে পাশ না হলে ঐদিনই সখতি দিয়ে দিবে।
৩য় দিনঃ Luc Léger Test (Beep Test)
স্টেজ–ভিত্তিক দৌড় পরীক্ষা যেখানে দুটি লাইনের মাঝে ২০ মিটার দূরত্ব, প্রতিবার “beep” দিলে এক দিক থেকে অন্যদিকে দৌড়াতে হয়, ধীরে শুরু হয়, ধাপে ধাপে গতি বাড়ে, যত দ্রুত হয় আপনাকে তত দ্রুত দৌড়াতে হবে। একবার ঘুরে আসলে ১ বার ধরা হবে এভাবে নূন্যতম ৭বার রান করতে হবে, ৮বার ভাল, ১০+ চমৎকার স্কোর। ৭ বারের নিচে আপনার গতি কমে গেলে ডেকে থামতে বলবে এবং আপনি এখানেই রিজেক্ট, ঐদিনই সখতি হবে।
Pull-ups
Minimum: ৭ বার পুলআপ করতে হবে, ৬ বার করলে বিবেচনা করবে, এর নিচে হলে ফেল, সখতি হবে।
Push-ups
Plank 1 মিনিটের বেশি ভালো, ১ মিনিটের মধ্যে অপারগতা প্রকাশ করলে রিজেক্ট, ১ মিনিটের উপর চালিয়ে গেলে আরো ভালো।
সব টেস্টে অংশগ্রহণ করতেই হবে, প্রত্যেক ধাপ পাশ করার পর অন্য ধাপে নিবে, সব ধাপ অতিক্রম করতে পারলেই আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউতে এমন প্রশ্ন থাকবেঃ
বাবা-মা কী করেন, ভাই-বোন আছে কিনা, সম্পর্ক কেমন, কারো সাথে ঝামেলা বা বড় সমস্যা ছিল কিনা, কোন ক্লাস পর্যন্ত পড়েছ, স্কুল বা কলেজ কোথায়, কোনো ব্যর্থতা বা গ্যাপ থাকলে কারণ, আগে কোথায় কাজ করেছ, কতদিন, কেন ছেড়েছ, কোন দক্ষতা আছে, সামরিক বা পুলিশ ব্যাকগ্রাউন্ড আছে কি? থাকলে সত্যি বলবে, না থাকলেও সমস্যা নেই, তোমার দেশে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি? অবশ্যই সত্য বলতে হবে, ছোটখাটো মামলা থাকলে ব্যাখ্যা দিতে হবে, যেকোনো দেশে সামান্য কেস থাকলেও বলতে হয় ব্যক্তিগত জীবন যেমন গার্লফ্রেন্ড/বউ আছে? সন্তান আছে? সম্পর্ক ভালো/খারাপ? ড্রাগ, অ্যালকোহল বা খারাপ অভ্যাস আছে কি? মিথ্যে বললে ধরে ফেলে, সিগারেট ঠিক আছে কিন্তু ড্রাগ নিলে সাথে সাথে রিজেক্ট, তুমি কেন দেশ ছেড়েছ? কাজ নেই, জীবন ভালো করতে চাই, সমস্যা ছিল (সিম্পল ব্যাখ্যা)। ফ্রান্সে কিভাবে এলে? ভিসা/পাসপোর্টের তথ্য, পথ কী ছিল, কাজ করেছ কিনা, কার কাছে থেকেছ। কোনো যুদ্ধে যাওয়ার মানসিক প্রস্তুতি আছে? হ্যাঁ বলতে হবে। আর্মি মানেই মিশন, তাই প্রস্তুত বলতে হবে। লিজিয়নের নিয়ম মানতে পারবে? শৃঙ্খলা, কঠিন প্রশিক্ষণ, ৫ বছরের চুক্তি, নাম পরিবর্তন (identity change) যদি দেওয়া হয়
সব মানতে সম্মতি দিতে হবে, তবেই আপনি চূড়ান্তকরণ হবেন।
তারপর ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন সাইন করার মাধ্যমে, আপনাকে পাঠানো হবে Aubange ওবানে (মূল রেজিমেন্ট) সেখানে ৪- ৬ মাস ট্রেনিং চলবে। প্রতিমাসে বেতন দেওয়া হবে, ১ম তিন মাস রেজিমেন্ট থেকে বেতন নিতে হবে, পরে একাউন্ট করে দেওয়া হবে (একাউন্ট তারাই করে দিবে) একাউন্ট হয়ে গেলে একাউন্টে বেতন আসবে। বেতন আনুমানিক মাসে প্রশিক্ষণকাল: €1350–€1500 প্রথম বছর: €1650–€1800 (আমি নিশ্চিত নই)। ৪-৬ মাস পর আপনাকে তারা সিদ্ধান্ত নিবে কোন ক্যাটাগরিতে রাখবে, সেই ক্যাটাগরির রেজিমেন্টে পাঠিয়ে দিবে। (১ম বছর কোনো মিশনে পাঠানো হয়না। নিজ রেজিমেন্টে ডিউটি করতে হয়। ১ বছর পর বিভিন্ন দেশে মিশনে পাঠানো হতে পারে। মিশনে গেলে বেতন বেশি আনুমানিক ৩০০০ থেকে ৫০০০। ফ্রান্স সরাসরি যু@দ্ধে পাঠায় না, লিজিওন সাধারণত যায়: আফ্রিকা (Mali, Niger, Chad, Djibouti) মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ, ফরাসি বিদেশি টেরিটরি Guyane, Mayotte, Nouvelle-Calédonie তে শান্তিরক্ষা, ইউএন মিশন, যু@দ্ধ বিরতিতে দুই দেশে শান্তিরক্ষার জন্য অবস্থান, Medical evacuation এ সহায়তা, জনগণের নিরাপত্তা ইত্যাদি। তবে ফ্রান্সের পতাকার জন্য র@ক্ত দিতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। (মানে ফ্রান্সের সাথে অন্য দেশ সরাসরি যু@দ্ধ বাঁধলে অংশ নিতে বাধ্য)
দায়িত্ব ঠিকমতো পালন করলে ৩ বছর পর আর্মি রেসিডেন্ট কার্ড দেওয়া হবে। (আহত হলে সাথে সাথেই রেসিডেন্ট কার্ড দেওয়া হয়) ৫ বছর পর পাসপোর্ট। ৫ বছর পর চাইলে আর্মিতে উচ্চ পদে যাওয়া যায় বা সখতিও নেওয়া যায়।
সতর্কতাঃ মিথ্যা বলা যাবেনা, যা বলা হবে তাই করতে হবে, মুখে খারাপ শব্দ ব্যবহার করা, ঝগড়া করা, উচ্ছ আওয়াজে কথা বলা যাবেনা।
(এখানেই শেষ, আমি যা জানি তাই লিখেছি এর বাহিরে আমি এ সম্পর্কে জানিনা। দয়াকরে আমাকে প্রশ্ন করবেননা। আপনি ইন্টারেস্ট হলে আরো জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন) তবে আমি মনে করি আর্মিতে যোগদান করার জন্য এই তত্ত্ব গুলোই যথেষ্ট, ধন্যবাদ।