31/08/2023
এতদ্বারা কালীগঞ্জ এম. ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালে এস.এস.সি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সমস্ত শিক্ষার্থী ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহন করতে ইচ্ছুক তাদেরকে অদ্য ৩১ আগষ্ট ২০২৩খ্রি: তারিখ থেকে ০৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রী. তারিখের মধ্যে পুন:ভর্তি হয়ে শ্রেণি পাঠদান কার্যক্রমে অংশ গ্রহন করার নির্দেশ প্রদান করা হলো। ভর্তির সময় এডমিট কার্ড ও রেজিষ্ট্রেশন কার্ড এর ফটোকপি জমা দিতে হবে এবং দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অবশ্যই অংশ গ্রহন করে উত্তীর্ণ হতে হবে ৷অন্যথায় এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পাবে না।
বিষয়টি অত্যন্ত জরুরী।
নির্দেশক্রমে,
প্রধান শিক্ষক,
কালীগঞ্জ এম. ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়।