23/01/2024
সমকামিতা ইসলামে হারামই নয় বরং এটি অভিশপ্ত অপরাধ। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ৷
বাংলাদেশে এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
বাংলাদেশ দন্ডবিধির ৩৭৭ ধারায় বলা হয়েছে যে, যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, নারী বা জন্তুর সাথে প্রকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করেন, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদন্ডে বা দশ বছর পর্যন্ত কারাদন্ডে দন্ডিত হবেন এবং তদুপরি অর্থদন্ডেও দন্ডিত হবেন।
আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ وَجَدْتُمُوْهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوْطٍ فَاقْتُلُوْا الْفَاعِلَ وَالْـمَفْعُوْلَ بِهِ»
“কাউকে সমকাম করতে দেখলে তোমরা উভয় সমকামীকেই হত্যা করবে”।[1]
উক্ত হত্যার ব্যাপারে সাহাবীগণের ঐকমত্য রয়েছে। তবে হত্যার ধরনের ব্যাপারে তাদের পরস্পরের মধ্যে মতানৈক্য রয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«اُرْجُمُوْا الْأَعْلَى وَالْأَسْفَلَ ، اُرْجُمُوْهُمَا جَمِيْعاً»
“তোমরা উপর-নিচের উভয়কেই রজম করে হত্যা করো”।[2]
আবু বকর, ‘আলী, ‘আব্দুল্লাহ ইবন যুবাইর রাদিয়াল্লাহু ‘আনহুম এবং হিশাম ইবন আব্দুল মালিক রহ. সমকামীদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন।
বিশ্বের বিভিন্ন দেশে এখনো সমকামিতা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। এমনকি এই অপরাধে মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে বেশ কিছু দেশে।
সৌদি আরব, সুদান, ইয়েমেন এবং ইরানে সমকামিতাকে ভয়ানক অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেশগুলোতে রাষ্ট্রীয়ভাবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড।
নাইজেরিয়া এবং সোমালিয়ার কিছু কিছু প্রদেশে সমলিঙ্গের সম্পর্কের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।
আফগানিস্তান, পাকিস্তান, আরব আমিরাত, কাতার ও মৌরিতানিয়াতেও সমকামিতার জন্য প্রাণদন্ডের বিধান রয়েছে বলে জানা যায়। তবে তারা এই শাস্তি কার্যকরের জন্য সেভাবে পরিচিত নয়।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়, জাতিসংঘভুক্ত এমন দেশের সংখ্যা ৭১ টি। এই অপরাধের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড, বেত্রাঘাতসহ বিভিন্ন শাস্তির বিধান রয়েছে সেসব দেশে।