03/12/2025
⭐ ব্যাংক ভাইভা অভিজ্ঞতা
আজ আমার ব্যাংকের ভাইভা অভিজ্ঞতা শেয়ার করছি।
আমার সিরিয়াল ছিল ১ নম্বর। বোর্ডে উপস্থিত ছিলেন ২ জন স্যার ও ১ জন ম্যাম।
প্রবেশ করেই সালাম দিলাম। শুরু হলো প্রশ্নোত্তর—
---
👩🏫 ম্যামের প্রশ্নঃ
এক্সাম কেমন হয়েছে?
রোল কত?
ব্যাংক কাকে বলে?
আপনার First Choice কোন ব্যাংক?
সোনালী ব্যাংক কেন First Choice?
এর মোট কত শাখা? শেষ শাখাটি কোথায়?
Schedule ও Non-schedule Bank এর পার্থক্য কী? কয়টি নন শিডিওল ব্যাংক আছে নাম গুলো বলুন...
ম্যাম কয়েকটি বেসিক প্রশ্ন করে আমাকে পরের স্যারের কাছে পাস করলেন।
---
👨🏫 External Sir এর প্রশ্নঃ
আপনার সাবজেক্টিভ জ্ঞান ব্যাংকে কিভাবে কাজে লাগবে?
ব্যাংক কিভাবে আয় করে?
বর্তমানে কোথাও চাকরি করেন কিনা? (ব্যাংকে করি শুনে সেখান থেকে বেশ কিছু প্রশ্ন)
বাংলাদেশ ব্যাংকের আগে ভাইভা দিয়েছেন কিনা?
সোনালী ও অগ্রণী ব্যাংকের পার্থক্য কী?
গ্রিন ব্যাংকিং এর বাস্তব উদাহরণ দিন
উনি এরপর চেয়ারম্যান স্যারকে বললেন— “এবার আপনি ধরুন…”
---
👨💼 চেয়ারম্যান স্যারের প্রশ্নঃ
রাবিতে পড়ছেন?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়তন কত? আয়তনের দিক দিয়ে দেশের ১ম, ২য় ও ৩য় বিশ্ববিদ্যালয় কোনগুলো?( স্যার ভাবছিল রাবি ২য়)
আমিবা কাকে বলে?
মানবদেহে মোট কত কোষ?
কোষ কি ক্লিয়ার করুন?
ব্যাঙের শীতনিদ্রা কী? না খেয়েও কিভাবে বেঁচে থাকে? এই প্রশ্নটা অনেক প্যাচাইছিল।
কেন্দ্রীয় ব্যাংকের কাজ কী?
এমন একটি কেন্দ্রীয় ব্যাংকের নাম বলুন যাতে “Bank” শব্দটি নেই।
ব্যাংকে মোট কত % Bad Loan?
কেন এত বেশি?
মুদ্রানীতি বছরে দুইবার কেন করতে হয়?
কে এটির সুপারিশ করেছে?
আরো কয়েকটি প্রশ্ন করেছিলেন—সব মিলিয়ে প্রশ্নগুলো ছিল বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং।
---
😊 আমার অবস্থান
হাসিমুখে, আত্মবিশ্বাস নিয়ে মোটামুটি সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। শেষে বললেন—
“আপনাকে অনেক প্রশ্ন করলাম, ওকে, আসুন।”
---
🟩 Personal Note
ভাইভার জন্য আমি নিজেই ৭/৮ পেজ নোট করেছিলাম।
আশ্চর্যজনকভাবে—যেগুলো সাধারণত কমন প্রশ্ন আসে, প্রায় সবই সেখান থেকে এসেছিল।
আমি সকল নোট নিচের গ্রুপে দিব ইনশাআল্লাহ
Bank, BCS & Others Smart Job Preparation
Rashed Menon
Officer, Sonali Bank
ফলো করুন: BCS Preparation🖤