05/07/2024
❤️❤️
বাগমারা উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ২০২৪,হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়।
The Proper and Ideal education place for the people of The locality. This is not only famous for its success as well as Its surronding
05/07/2024
❤️❤️
বাগমারা উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ২০২৪,হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়।
নোটিশ
২২/০৬/২০২৪ ইং
এত দ্বারা হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬/০৬/২০২৪ ইং তারিখ বুধবার হতে সকল শ্রেণি কার্যক্রম শুরু হবে। উক্ত শ্রেণি কার্যক্রমে সকলকে সকাল ৮.০০ ঘটিকায় উপস্থিত হতে বলা হলো।
মোঃ শহিদুল ইসলাম
প্রধান শিক্ষক
হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়,
বাগমারা রাজশাহী।
ট্রাইবেকারে ব্যাচ ২০১০ বনাম ২০১১।
২০১০ উইনার
নোটিশ
২১/০৪/২০২৪ ইং
এত দ্বারা হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫/০৪/২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ২৮/০৪/২০২৪ রোজ রবিবার হতে যথা নিয়মে বিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।
মোঃ শহিদুল ইসলাম
প্রধান শিক্ষক
হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়
বাগমারা রাজশাহী।
27/01/2024
হাট্টিমাটিম টিম
রকোনুজ্জামান খান
******************
টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।
ইন্টারনেট থেকে সংগৃহীত।
25/01/2024
জীবনের হিসাব
– সুকুমার রায়
বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে
মাঝিরে কন, “বলতে পারিস সূর্য কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?”
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে,
বাবু বলেন, “সারা জীবন মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!”
খানিক বাদে কহেন বাবু, “বলত দেখি ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে?
বলত কেন লবন পোরা সাগর ভরা পানি?”
মাঝি সে কয়, “আরে মশাই অত কি আর জানি?”
বাবু বলেন, “এই বয়সে জানিসনেও তা কি?
জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি!”
আবার ভেবে কহেন বাবু, “বলত ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চূড়ো?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহন লাগে কেন?”
বৃদ্ধ বলেন, “আমায় কেন লজ্জা দিছেন হেন?”
বাবু বলেন, “বলব কি আর বলব তোরে কি, তা,-
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।”
খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে।
মাঝিরে কন, “একি আপদ ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার? মরব নাকি আজি?”
মাঝি শুধায়, “সাতার জানো?” মাথা নারেন বাবু,
মূর্খ মাঝি বলে, “মশাই এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।”
লাঠি খেলা......
বিজয় দিবসের খেলাধুলার প্রস্তুতি চলছে.......
14/12/2023
আর একটি বছরের বিদায়ের অপেক্ষা
আমাদের জাতীয় পতাকার মান আমাদেরই রক্ষা করতে হবে....🇧🇩
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |