এতদ্বারা খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী গনকে জানানো যাচ্ছে যে, আগামীকাল সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় অফিস কক্ষে এক জরুরী মিটিং আহ্বান করা হয়েছে।উক্ত মিটিংয়ে সকলের উপস্থিতি একান্ত কাম্য। নির্দেশক্রমে প্রধান শিক্ষক, খালগ্রাম উচ্চ বিদ্যালয়। বাগমারা, রাজশাহী।
Khalgram High School
Community Room of Alumni and Current Students, Teachers and well wishers of Khalgram High School.
14/04/2025
‘নতুন বছরে আপনার জীবন হোক আনন্দে ও সফলতায় ভরপুর। সমস্ত স্বপ্ন পূরণ হোক এবং আপনার দিনগুলো হোক আরও সুন্দর ও রঙিন। শুভ নববর্ষ!’
শোক বার্তা
গভীর দু:খের সাথে জানাচ্ছি যে,খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্বনাব মো:নজরুল ইসলামের বড় মেয়ে আমাদের সাবেক ছাত্রী, নাজনীন নাহার নিপা ১২/০৪/২০২৫ তারিখ শনিবার বেলা১১:৪৫মিনিটে হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুতে খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থী শোকাহত।
আমরা মহান সৃষ্টিকর্তার নিকট মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।তার পরিবার এই অপুরনীয় ক্ষতি ও শোক ধৈর্যের সাথে মোকাবিলা করতে পারে এ জন্যে মহান আল্লাহতায়ালার নিকট প্রার্থনা করছি।
মহান সৃষ্টিকর্তা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন।
শোক সংবাদ :
খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্বনাব মো: আ: মতিনএর পিতা গত রাত ৩.০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রজিউন।তার নামাজের জানাজা আজ সন্ধ্যা ৬.০০ ঘটিকায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
শ্রদ্ধেয়ভাজন এর মৃত্যুতে খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা। মহান সৃষ্টি কর্তার দরবারে প্রার্থনা করি আল্লাহ পাক মরহুমকে বেহেশত নসিব করুন আমিন।
একটি শোক সংবাদ
আমরা গভীর শোক ও দু:খের সাথে জানাচ্ছি যে, খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো সাজেদুর রহমান এর পিতা আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন। আমীন।(জানাজার সময় পরে জানানো হবে)
এত দ্বারা খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও সকল শ্রেণীর শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, ১লা বৈশাখ ১৪৩০ বাংলা নববর্ষ উদযাপনে আগামী ১৪/০৪/২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ৭.০০ মিনিট অত্র বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে বলা হল।
প্রধান শিক্ষক,খালগ্রাম উচ্চ বিদ্যালয়, বাগমারা, রাজশাহী।
বিজ্ঞপ্তিঃ
খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২/০২/২০২৩ তারিখ বুধবার নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ে ইন হাউজ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উক্ত তারিখে বেলা ১২ঃ০০ঘটিকায় বিদ্যালয়ের প্রশিক্ষণ কক্ষে উপস্থিত থাকতে অনুরোধ করা হইল। বিষয়টি জরুরি।।
05/01/2023
একটি শোক সংবাদ
আমরা গভীর শোক ও দু:খের সাথে জানাচ্ছি যে, খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের দপ্তরি,মোঃ আঃ সামাদ প্রামানিক আজ সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন। আমীন।(জানাজার সময় পরে জানানো হবে)
09/12/2021
খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের ২০২১সালের বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ অনুষ্ঠের কিছু চিত্র।
17/11/2021
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Khalgram
Bagmara
6250