Upazila Administration School & College

Upazila Administration School & College Upazila Administration School & College, Baghaichari, Rangamati.

25/08/2026
উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ–এর শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ আরও সমৃদ্ধ করতে যুক্ত হলো ...
25/08/2026

উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ–এর শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ আরও সমৃদ্ধ করতে যুক্ত হলো নতুন আইসিটি সামগ্রী।

বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব আমেনা মারজান মহোদয়ের একান্ত প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি হতে আইসিটি ল্যাবের জন্য ৬৫ ইঞ্চি LED Monitor, CPU, Keyboard, Wireless Mouse, Multiplug, UPS, 12V Battery–২টি এবং Monitor Stand প্রদান করা হয়েছে।

আজ ২৫ আগস্ট ২০২৬ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয় আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিকট হস্তান্তর করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে এসব সামগ্রীর সঠিক ও সর্বোত্তম ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এক‌ইসাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য বিদ্যালয়ের শিক্ষক পরিবার জনাব আমেনা মারজান মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।

আমরা বিশ্বাস করি, এই প্রযুক্তি-সহায়ক সংযোজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আজকের এই উদ্যোগই আগামী দিনের প্রযুক্তিবান্ধব, জ্ঞাননির্ভর ও আধুনিক বিদ্যালয় গড়ার পথে আমাদের আরও এক ধাপ এগিয়ে নেবে।

শুভেচ্ছান্তে

জনাব সক্রেটিস চাকমা
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন তাসলিম রহমান রাফি নবম শ্রেণি, ২য় স্থান অর্জন...
18/08/2026

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন তাসলিম রহমান রাফি নবম শ্রেণি, ২য় স্থান অর্জন করেন সুসতিকা চাকমা নবম শ্রেণি, ৩য় স্থান অর্জন করেন হামিমুর রহমান ষষ্ঠ শ্রেণি।

বাস্তবায়নে: উপজেলা মৎস্য দপ্তর, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

দ্বিতীয় সাময়িক পরীক্ষা–২০২৬ উপলক্ষে বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বিদ্যালয় পরিদর্শন করেন। এ ...
18/08/2026

দ্বিতীয় সাময়িক পরীক্ষা–২০২৬ উপলক্ষে বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার হল ও বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য, পড়াশোনার পরিবেশ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাদের সঙ্গে আন্তরিকভাবে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

“One Jersey, One Spirit, One Dream . Upazila Administration School and College Unveils Its New Football Kit for the upco...
13/08/2026

“One Jersey, One Spirit, One Dream .

Upazila Administration School and College Unveils Its New Football Kit for the upcoming Prime Minister’s Gold Cup 2026.”

Concept & Design: Nayeem Sir

পাহাড়ধ্বস ও বণ্যা কবলিত জনগোষ্ঠীর আচরণ পরিবর্তন বিষয়ে "বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাংগামাটি" কতৃক বাঘাইছড়ি যুব সংগঠ...
13/08/2026

পাহাড়ধ্বস ও বণ্যা কবলিত জনগোষ্ঠীর আচরণ পরিবর্তন বিষয়ে "বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাংগামাটি" কতৃক বাঘাইছড়ি যুব সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে আজ উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ এ ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা মুলক কার্যক্রম পরিচালিত হয়।

এই আয়োজনের স্থির চিত্র

https://giridarpon.com/news/21030?fbclid=IwdGRjcATpSdhjbGNrBOlJ0nBkb2YFZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4A...
12/08/2026

https://giridarpon.com/news/21030?fbclid=IwdGRjcATpSdhjbGNrBOlJ0nBkb2YFZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4AAEeSDM6IVhM14dJkz0uOdn5gpNnxWUYj50uj93iSagOc_OBgQsd-_9nsdAkZak_aem_eU1NIxpvTWD3qlh9_B1yGw

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান.....

https://www.facebook.com/share/p/1GG54GbVJH/
12/08/2026

https://www.facebook.com/share/p/1GG54GbVJH/

এসএসসি-২০২৬ পরীক্ষায় উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজ এসএসসি-২০২৬ পরীক্ষায় সাফল্য অর্জন করেছে।

এবার প্রতিষ্ঠানটি থেকে মোট ১২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ২ জন অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির মোট পাসের হার ৮৩ দশমিক ৩৩ শতাংশ।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এ অর্জনে শিক্ষক পরিবার ও বিদ্যালয় প্রশাসন আনন্দিত ও গর্বিত। তিনি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।

এদিকে, এবারের পরীক্ষায় যারা কৃতকার্য হতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিয়ে ভবিষ্যতে ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করেন প্রধান শিক্ষক।

প্রতিষ্ঠানটির এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্যের ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছে বিদ্যালয় প্রশাসন।

https://www.facebook.com/share/p/197ercxSVo/
12/08/2026

https://www.facebook.com/share/p/197ercxSVo/

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ‎ এসএসসি-২০২৬ পরীক্ষায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক পরিচ...

Address

Baghaichhari
4590

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Administration School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Upazila Administration School & College:

Shortcuts

Share

Category