Online Qur'an tutor

Online Qur'an tutor

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Online Qur'an tutor, Educational consultant, Bagerhat.

খুব অল্প সময়ে সূত্রের সাহায্যে তাজভিদ সহ
সহি শুদ্ধ করে কুরআন এবং ইসলামের মৌলিক বিষয় গুলি শেখানো হয় ।

https://www.facebook.com/groups/1210417400190580/?ref=share&mibextid=NSMWBT

24/06/2025

"ربّ تالٍ للقرآن، والقرآن يلعنه

"অনেক তিলাওয়াতকারী (আছে) যারা কুরআন তিলাওয়াত করে, অথচ কুরআনই তাকে অভিশাপ দেয়।"

11/04/2025
05/04/2025

কুরআনের কোন সূরাটি “قلب القرآن” – অর্থাৎ কুরআনের হৃদয় নামে পরিচিত?
ক) সূরা ফাতিহা
খ) সূরা ইখলাস
গ) সূরা ইয়াসিন
ঘ) সূরা মুলক

31/03/2025

🌙 ঈদ মোবারক!

আলহামদুলিল্লাহ, রহমত-বরকত ও মাগফিরাতের মাস পেরিয়ে আনন্দের বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা। আসুন, ত্যাগ ও সংযমের শিক্ষাকে অন্তরে ধারণ করে পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দিই।

কোরআনের নূরে আলোকিত হোক আমাদের জীবন, ঈদ হোক আনন্দময় ও পূণ্যময়!

✨ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিংকুম।
🌸 ঈদ মোবারক! 🌸

26/03/2025

🌿 Learn Quran Online with a Qualified Teacher! 📖✨

Assalamu Alaikum! I am [HM Muhibbullah], a dedicated Quran teacher offering online classes for children (5+ years) and adults. My goal is to help students learn Qaida, Hifz, Salah, and essential Islamic rulings with proper Tajweed.

✅ Separate batches for boys & girls
✅ One-on-one & group classes available
✅ Free demo class before enrollment
✅ Flexible timing for students worldwide

Join me on this journey to strengthen your connection with the Quran. Message me now to book your free demo class! 📩

25/03/2025

#আল্লাহ শব্দটি
আরবিতে কখন আল্লাহ উচ্চারণ হয় এবং কখন আল্লহ?? প্রথম কমেন্টে দেখুন

25/03/2025

#আল্লাহ
শব্দটি আরবীতে কখন আল্লাহ উচ্চারণ হয় এবং কখন আল্লহ উচ্চারণ হয়?? প্রথম কমেন্টে দেখুন

24/03/2025

📖 বড় গুনাহ থেকে বাঁচুন 📖

ইসলামে কিছু গুনাহ এত গুরুতর যে, সেগুলোকে "কবিরা গুনাহ" বা বড় গুনাহ বলা হয়। এসব গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য অপরিহার্য, কারণ এগুলো আল্লাহ তাআলার কঠোর শাস্তির কারণ । আসুন, কিছু উল্লেখযোগ্য কবিরা গুনাহ সম্পর্কে জেনে নেই এবং সেগুলো থেকে বেঁচে থাকি।

🔸 শিরক – আল্লাহর সাথে অংশীদার করা (সবচেয়ে বড় গুনাহ)
🔸 কতল – অন্যায়ভাবে মানুষ হত্যা করা
🔸 জিনা – অবৈধ সম্পর্ক বা ব্যভিচার করা
🔸 রিবা (সুদ) – সুদ গ্রহণ ও প্রদান
🔸 জাদু (কালোজাদু, তান্ত্রিকতা) – যাদু বা জাদুবিদ্যায় বিশ্বাস করা ও চর্চা করা
🔸 মিথ্যা সাক্ষ্য দেওয়া – অন্যায়ভাবে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদান করা
🔸 ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা – ইয়াতিমের হক অন্যায়ভাবে গ্রাস করা
🔸 নামিমা (চোগলখোরি) – মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা
🔸 মাতা-পিতার অবাধ্য হওয়া – তাদের কষ্ট দেওয়া বা অসম্মান করা
🔸 গীবত – কারো অনুপস্থিতিতে তার দোষচর্চা করা
🔸 মিথ্যা শপথ গ্রহণ করা – সত্য গোপন করে মিথ্যা শপথ করা
🔸 অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া – জুলুম বা অন্যায় করা
🔸 অন্যের সম্পদ জোরপূর্বক দখল করা – হক নষ্ট করা
🔸 নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করা – নামাজ না পড়া বা অলসতা করা

🌿 আসুন, আমরা আল্লাহর ভয় রাখি, এসব গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি এবং তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাই।

🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদের ঈমান ও আমলকে পরিশুদ্ধ করুন। আমিন!

16/03/2025

রাসুলুল্লাহ ﷺ বলেন:

"তিনটি জিনিস পরিত্রাণকারী এবং তিনটি জিনিস ধ্বংসকারী। পরিত্রাণকারী জিনিসগুলো হলো—
১. প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা,
২. সন্তুষ্ট ও অসন্তুষ্ট উভয় অবস্থায় উচিত কথা বলা,
৩. ধনী ও দরিদ্র উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা।
আর ধ্বংসকারী জিনিসগুলো হলো—
১. এমন কৃপণতা যার অনুসরণ করা হয়,
২. নফসের লালসা,
৩. নিজের প্রশংসায় মত্ত থাকা।"
— (মিশকাতুল মাসাবীহ: ৫১২২)

15/03/2025

সাহল ইবন সা‘দ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী ﷺ বলেছেন—
"যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী অংশ (জিহ্বা) এবং দুই পায়ের মধ্যবর্তী অংশ (লজ্জাস্থান) সংযত রাখার জামিন দেবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব।"

📖 (সহিহ বুখারি, হাদিস: ৬৪৭৪)

Want your school to be the top-listed School/college in Bagerhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Bagerhat