15/07/2026
আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রিয় শিক্ষকের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
আমার প্রিয় একজন শিক্ষার্থী ছিল প্লেটো।
খুব মিষ্টি একটা ছেলে।
প্লেটোকে বুকে জড়িয়ে অনেক আদর করার সৌভাগ্য হয়েছে আমার। আড়ালে থাকলেও আমার কণ্ঠ শুনতে পেলে অথবা দুর থেকে দেখতে পারলে আমাকে ও স্যার বলে মিষ্টি করে একটা ডাক দিত।
বেতাগা প্রি ক্যাডেট স্কুলে লেখাপড়ার সময় ভাল স্টুডেন্ট ছিল এবং সুস্থ সবল ছিল।
হঠাৎ করে অসুস্থ হয়ে শারীরিক অস্বাভাবিকতায় পরিণত হয়েছে।
মহান আল্লাহতালা ছোট বাবাটিকে সুস্থতা দান করুন।
ওর বাবা-মা অনেক ভালো। ওর বাবা মাধ্যমিক স্কুলের সম্মানিত শিক্ষক এবং মা গৃহিণী।
প্লেটো এর মা বাবা ওর জন্য অনেক কষ্ট করে।
প্লেটো মেধাবী স্টুডেন্ট।
আমাকে সুন্দর করে স্যার বলে ডাক দিতো।
মোঃ কবির হোসেন স্যার আমার একজন প্রিয় স্যার।
উনি আমাদের ধর্মীয় শিক্ষক ছিলেন। ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত পেয়েছি বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের লেখাপড়াকালীন। পরবর্তীতে উনার সাথে অনেক কাজ করার সুযোগ হয়েছে আমার বিশেষ করে বেতাগা প্রি ক্যাডেট স্কুলে।
স্কুলে লেখাপড়াকালীন যোহরের নামাজ আদায় না করলে কঠিন থেকে কঠিন সাজা দিতেন। কিন্তু উনার ক্লাস চলাকালীন অনেক ভালোবাসতেন।
স্কুলে সকল স্টুডেন্টদের অনেক ভালবাসতেন। উনার কাছ থেকে অনেক টিফিনের সময় খাবার খেয়েছি টাকা নিয়ে।
একজন শারীরিক অস্বাভাবিকতার শিক্ষার্থীকে কাঁধে তুলে নিয়ে ভ্যানে উঠিয়ে দিচ্ছেন আমার প্রিয় শিক্ষক মোঃ কবির হোসেন।
স্যারের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা।
স্যার একজন উদার মনের মানুষ। অনেক অনেক দোয়া করি প্রিয় স্যারের জন্য।
লিখেছেন- @আলমগীর হোসেন, প্রাক্তন ছাত্র, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়।