ঝরা পাতার মতো ভালবাসা :

ঝরা পাতার মতো ভালবাসা :

Share

আল্লাহ সর্বশক্তিমান
আল্লাহ ছাড়া কারো কাছে
মাথা নত করিনা ❤️❤️❤️

Photos from ঝরা পাতার মতো ভালবাসা :'s post 01/06/2022
11/11/2020

বিসিএস, শিক্ষক নিবন্ধন ও স: প্রা: সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতি

১। এবার আমি পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েছি— বাক্যটি কোন কালের?
- পুরাঘটিত বর্তমান
২। বাড়ি থেকে নদী দেখা যায়— এই বাক্যে 'বাড়ি থেকে' কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৫ মী
৩। অস্থির মানব মন— এই বাক্যের বাগধারা কি?
- মন না মতি
৪। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
- পরপদ
৫। কদাচর শব্দটি কোন সমাস?
- কর্মধারয়
৬। ঘরে-বাইরে কোন সমাস—
- অলুক দ্বন্দ্ব
৭। ক্রিয়া ও ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়—
- কৃৎ প্রত্যয়
৮। শত্রুকে দমন করে যে — এই বাক্যের এক কথায় প্রকাশ—
- অরিন্দম
৯। করপল্লব কোন সমাসের উদাহরণ?
- উপমিত কর্মধারয়
১০। বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
- ক্রিয়া
১১। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
- অগ্নিবীণা
১২। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাটা সম্পাদক কে ছিলেন?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
১৩। সধবার একাদশী কোন ধরনের রচনা?
- প্রহসন
১৪। এক পয়সার বাঁশি কোন ধরনের রচনা—
- ছোটদের জন্য রচিত
১৫। মহান বিজ্ঞানী জগদীশ রচনার লেখকের নাম কি?
- বন্দে আলী মিয়া
১৬। নারীতীর্থ প্রতিষ্ঠান কে গড়ে তোলেছিল?
- মোহাম্মদ লুৎফর রহমান
১৭। অন্নদাশঙ্কর রায়ের 'পারী' একটি—
- ভ্রমণকাহিনী
১৮। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে?
- লাইব্রেরি
১৯। ডার-হরকরা গল্পের প্রধান চরিত্র কে?
- দীনু
২০। কবি ফররুখ আহমেদ কোথায় জন্মগ্রহণ করেন?
- যশোর
21. He acted as if he (know) everything
- knew
22. Adjective of the word 'envy' is —
- envious
23. You are not amenable _____ reason
- to
24. The disgusted man grumbled ____ his fat
- at
25. What is the synonym of 'Hamlet'?
- village
26. 'If winter comes can spring be far behind'— said by—
- Shelley
27. He use to smoke, _____?
- didn't he
28. The antonym of 'Meticulous'—
- careless
29. 'A man of letters' means—
- a scholar
30. His father came to see him —
- off
৩১। শতকরা বার্ষিক ৭.৫০ টাকা হার সুদে কত টাকার ৭৩ দিনের সুদ ৬০ টাকা হবে?
- ৪০০০ টাকা
৩২। ২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি?
- ১৭ টি
৩৩। একটি সংখ্যার ৩ গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
- ১৮
৩৪। ১ গ্যালন = কত লিটার?
- ৪.৫৪৬ লিটার
৩৫। ৪০ থেকে বড় কিন্তু ৫০ থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো?
- ৪১,৪৩,৪৭
৩৬। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৩ সেমি ও ৫ সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
- ৪ সেমি
৩৭। a+b+c =9 এবং a²+b²+c² =29 হলে, ab+bc+ca এর মান কত?
- 26
৩৮। (x–7) (4x–29) = (2x–5) (2x–17) + 1 হলে x এর মান কত?
- 9
৩৯। x+y =12 এবং x–2 =2 হলে, xy=?
- 32
৪০। x–2 =2 এবং xy =3 হলে, x+y এর মান কত?
- 19/4
৪১। রক্তে হিমোগ্লোবিন থাকে—
- লোহিত রক্ত কণিকায়ক
৪২। বাংলাদেশ বিমানের প্রতীক —
- বলাকা
৪৩। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
- কালো
৪৪। সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রানী কি?
- নীল তিমি
৪৫। লেবুতে কোন এসিড থাকে?
- সাইট্রিক এসিড
৪৬। বাগদাদ শহর কোন নদীর তীরে অবস্থিত?
- টাইগ্রিস
৪৭। বাংলাদেশে টিকাদান কর্মসূচি চালু হয় কবে?
- ১৯৭৯
৪৮। বাংলাপিডিয়া প্রকাশ করে কারা?
- এশিয়াটিক সোসাইটি
৪৯। কোন পদার্থ রক্ত জমাট বাঁধতে বাঁধা দেয়?
- হেপারিন
৫০। কোন দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়েছিল—
- সেন্ট হেলেনা

05/11/2020

📚হিমালয়ের কন্যা বলা হয় —?
উঃপঞ্চগড়কে।
📚বাংলাদেশের আমাজান বলা হয়–?
উঃ রাতারগুল বন,সিলেটকে ।
📚কোন গাছকে সূর্য কন্যা বলা হয়?
উঃ তুলা গাছকে
📚প্রকৃতির কন্যা বলা হয়--?
উঃ জাফলং,সিলেটকে।
📚সৌন্দর্যের লীলাভূমি বলা হয়—?
উঃ রাঙামাটিকে
📚রাঙামাটির ছাদ বলা হয় —?
উঃ সাজেক ভ্যালিকে।
📚পাহাড়ি কন্যা বলা হয়–?
উঃবান্দরবানকে।
📚প্রাচ্যের ডান্ডি বলা হয়
উঃ নারায়নগঞ্জকে।
📚বাংলাদেশের প্রবেশদ্বার
বলা হয়?
উঃ চট্টগ্রামকে।
📚৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
উঃ সিলেটকে।
📚১২ আউলিয়ার দেশ বলা হয়?
উঃ চট্টগ্রামকে।
📚শীতল পানির ঝর্ণা অবস্থিত?
উঃ কক্সবাজার।
📚গরম পানির ঝর্ণা অবস্থিত?
উঃ সীতাকুণ্ড।
📚বাংলার ভেনিস/ বাংলার
শস্যভান্ডার বলা হয়?
উঃ বরিশালকে।
📚দ্বীপের রাণী বলা হয়?
উঃ ভোলাকে।
📚প্রকৃতির রাণী বলা হয়?
উঃ খাগড়াছড়িকে।

04/11/2020

#চাকরির_ইন্টারভিউ বোর্ডের অদ্ভুত কিছু প্রশ্ন যা প্রার্থীদের confused করে দেয়। 🤔

১। প্রশ্নঃ কোন মাসে একজন মানুষ সবচেয়ে কম ঘুমায় ?

উত্তরঃ ফেব্রুয়ারি মাস। কারণ এই মাসের দিন সবচেয়ে কম, তাই স্বাভাবিক ভাবেই এইমাসে কম ঘুমায় একজন।

২। প্রশ্নঃ চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খায় কেনো ?

উত্তরঃ খুবই সহজ, কারণ জাপানের থেকে চীনের জনসংখ্যা অনেক বেশি।

৩। প্রশ্নঃ পাশাপাশি তিনটি ঘর আছে, তার মধ্যে একটি ঘরে তোমায় ঢুকতে হবে। প্রথম ঘরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্বিতীয় ঘরে বন্দুক হাতে অপেক্ষা করছে একদল হিংস্র ডাকাত, আর তৃতীয় ঘরে আছে পাঁচটা সিংহ, যারা তিন বছর ধরে কিছুই খায়নি। তাহলে এবার বলো কোন ঘরটা তোমার জন্য নিরাপদ ?

উত্তরঃ খুবই সোজা। আমার জন্য তৃতীয় ঘরটাই নিরাপদ। কারণ তিন বছর না খেয়ে সিংহগুলো নিশ্চয়ই আর বেঁচে নেই।

৪। প্রশ্নঃ এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কি ছিল ?

উত্তরঃ এভারেস্টই হবে, শুধু তখনে আবিষ্কার হয়নি।

৫। প্রশ্নঃ এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্য কিনি, কিন্তু খাওয়া হয় না ?

উত্তরঃ খাওয়ার প্লেট ।
৬। প্রশ্নঃ মেয়েদের কোন অঙ্গটি আমরা খেতে পারি ?

উত্তরঃ লেডি ফিঙ্গার! লেডি কথাটা থাকলেও লেডি ফিঙ্গার মানে তো আসলে ঢ্যাঁড়শ।

৭। একটি মুরগীর ডিম পাকা ঘরের কংক্রিটের মেঝেতে ফেলা হল কিন্তু ভাঙলনা। কেন?

উত্তরঃ কংক্রীটের মেঝে এতটাই মজবুত যে সামান্য ডিমের আঘাতে ভাংবে না।

আসলে এই ধরণের প্রশ্ন গুলো করা হয় পরীক্ষার্থীর IQ টেস্ট করার জন্য। সিলেবাসের বাইরে তারা কতটা পারদর্শী সেটাই দেখা হয়।

03/11/2020

মুক্তিযুদ্ধ অংশ থেকে ১০ থেকে ৪০ তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছেঃ-
✅1. প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
✅2. প্রশ্ন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর: ২০০১ সালের ২৩ অক্টোবর|
✅3. প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ এর পরিচালক কে?
উত্তর: জহির রায়হান
✅4. প্রশ্ন:মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর: যশোর।
✅ 5. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
✅6. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উত্তর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
✅ 7. প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান কোন উপাধি লাভ করেন ?
উত্তর: বীরউত্তম।
✅8. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তর: ১৮ এপ্রিল কলকতায়।
✅9. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উত্তর: ১১ টি।
✅ 10. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদুল ইসলামের বয়স কত ছিল?
উত্তর: ১২ বছর।
✅ 11. প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদুল ইসলামকে কি খেতাব দেয়া হয়?
উত্তর: বীর প্রতীক।
✅ 12. প্রশ্ন: বাংলাদেশে সর্ব কনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উ: শহীদুল ইসলাম চৌধুরী।
✅13. প্রশ্ন: শহীদুল ইসলাম কত নং সেক্টরে যুদ্ধ করেন?
উত্তর: ১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।
✅১৪. প্রশ্ন: মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর রচয়িতা
উত্তর: অ্যালেন গিনসবার্গ
✅ ১৫. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ অবস্থিত কোথায়?
উত্তর: নাটোরে
✅১৬. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে।
✅ ১৭. প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
✅১৮. প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
✅১৯. প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উত্তর: এম, মনসুর আলী।
✅২০. প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
এই রকম আরো গুরুত্বপূর্ণ বিষয় পড়তে এই গ্রুপে যোগ দিন।

02/11/2020

#গণিতের সেরা শর্টকাট টেকনিক

#গণিতের শর্টকাট টেকনিক (সকল অধ্যায়)
—————————————–
গণিত আসলে পানির মত সোজা, বিশ্বাস না হলে দেখুন প্রতিটি অধ্যায়ের শর্টকাট টেকনিকগুলো।

১।মৌলিক সংখ্যা নির্ণয়

১-১০০ পর্যন্ত মৌলিক
সংখ্যা ২৫ টি।
কিভাবে মনে রাখবেন? Just
remember
as a phone number or your account
number:
44 22 322 321
(৪) ১-১০ পর্যন্ত ৪ টি যথাঃ ২, ৩,
৫,৭
(৪) ১১-২০ পর্যন্ত ৪ টি যথাঃ ১১,
১৩, ১৭,
১৯
(২) ২১-৩০ পর্যন্ত ২ টি যথাঃ ২৩,
২৯
(২) ৩১-৪০ পর্যন্ত ২ টি যথাঃ ৩১,
৩৭
(৩) ৪১-৫০ পর্যন্ত ৩ টি যথাঃ ৪১,
৪৩, ৪৭
(২) ৫১-৬০ পর্যন্ত ২ টি যথাঃ ৫৩,
৫৯
(২) ৬১-৭০ পর্যন্ত ২ টি যথাঃ ৬১,
৬৭
(৩) ৭১-৮০ পর্যন্ত ৩ টি যথাঃ ৭১,
৭৩, ৭৯
(২) ৮১-৯০ পর্যন্ত ২ টি যথাঃ ৮৩,
৮৯
(১) ৯১-১০০ পর্যন্ত ১ টি যথাঃ ৯৭
মোট ২৫ টি।
—————-
11 থেকে 99 পর্যন্ত বর্গ করার কৌশল []
সূত্র:- (xy)^2=abc [যেখানে;b,cএকটি
করে সংখ্যা & a এক বা একাধিক সংখ্যা হতে পারে]
এবং
a=x^2
b=2xy
c=y^2
এবার 11 &25 বর্গ করি৷
(11)^2=(1^2)(2.1.1)(1^2)
=(1)(2)(1)
=121
আবার
(25)^2=(2^2)(2.2.5)(5^2)
=(4)(20)(25)
=(4)(20+2)5
=(4)(22)5
=(4+2)25
=625
২। লাভ -ক্ষতি

টপিকস : লাভ -ক্ষতি:
আেইটেম -১

একটি দ্রব্য নির্দিষ্ট % লাভে/ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ….. টাকা বেশি হলে % লাভে/ক্ষতি হয় ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।

উদা: একটি মোবাইল ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।

টেকনিক :
ক্রয়মূল্য ={১০০xযত বেশি থাকবে}/ উল্লেখিত শতকরা হারদুটির যোগফল)

অঙ্কটির সমাধান:
ক্রয়মূল্য ={১০০x৪৫}/ {১০+৫)
=৪৫০০/১৫
=৩০০ (উত্তর)
.
নিজে নিজে করুন
১। একটি কলম ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ৩০ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে। (২০০)
২। একটি কম্পিউটার২০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ১৫০০ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।(৬০০০)
============
আইটেম :-২
-কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৫% কমে যাওয়ায় দ্রব্যটি ৬০০০ টাকা পূর্ব অপেক্ষা ১ কুইন্টাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল এর বর্তমান মূল্য কত?

টেকনিক :
বর্তমান মূল্য: শতকরা হার/১০০) x{যে টাকা দেওয়া থাকবে/ কম-বেশি সংখ্যার পরিমাণ}x যত পরিমাণের মূল্য বাহির করতে বলা হবে।

উদাহরণটির সমাধান:
বর্তমান মূল্য = (৫/১০০)x(৬০০০/১)x১
=৭২০ টাকা । (উত্তর)

নিজে করুন:
৩। কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৩০% কমে যাওয়ায় দ্রব্যটি ৬০০০ টাকায় পূর্ব অপেক্ষা ৬ কুইন্টাল বেশি পাওয়া যায়। ১ ০কুইন্টাল এর বর্তমান মূল্য কত? (উত্তর: ৩০০০০টাকা)

৪। কলার মূল্য নির্দিষ্ট ২৫% কমে যাওয়ায় দ্রব্যটি ১০০ টাকায় পূর্ব অপেক্ষা ২৫ টি বেশি পাওয়া যায়। ৩ হালি কলার বর্তমান মূল্য কত?( উত্তর:১২)
অঙ্কের ধরণ:
টাকায় নির্দিষ্ট দরে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কিনে সেই টাকায় নিদিষ্ট কম-বেশি দরে বিক্রি করায় শতকরা লাভ -ক্ষতির হার নির্ণয় করতে হবে ।

টেকনিক:
লাভ/ক্ষতি = ১০০/ বিক্রির সংখ্যা

উদা: টাকায় ৩টি করে লেবু কিনে ২টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?(২৬তম বিসিএস)
টেকনিক:
লাভ= ১০০/ বিক্রির সংখ্যা
=১০০/২
=৫০% (উত্তর)

নিজে করুন:
১। টাকায় ৫টি করে লেবু কিনে ৪টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
২। টাকায় ২১টি করে লেবু কিনে ২০টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
৩।টাকায় ৯টি করে লেবু কিনে ১০টি করে বিক্রি করলে শতকরা ক্ষতি কত?
৪।টাকায় ৪৯টি করে লেবু কিনে ৫০টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
# 1_টেকনিক :::
দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাস পাওয়ায়–
# দ্রব্যের_বর্তমান_মূল্য = (হ্রাসকৃত মূল্যেহার X মোট মূল্য)÷(১০০ + যে পরিমাণ পণ্য বেশি হয়েছে)
# উদাহরণঃচালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায়
পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের দাম কত?
# সমাধানঃদ্রব্যের বর্তমান মূল্য = (১২ X ৬০০০)÷(১০০ X ১)
= ৭২০ টাকা(উঃ)

# 2_টেকনিক :::::
মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে–
# হ্রাসের_হার =(বৃদ্ধির হার X হ্রাসের হার)÷১০০
# উদাহরণঃচিনির মূল্য ২০% কমলো কিন্তু চিনির ব্যবহার ২০%বেড়ে গেল এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়বে বা কমবে?
# সমাধানঃহ্রাসের হার = (২০ X ২০)÷১০০
= ৪%(উঃ)

# 3_টেকনিক ;::::::
পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য অনুপাতে দেওয়া থাকলে
মূল্যের শতকরা হ্রাস বের করতে হলে –
# শতকরা_মূল্য_হ্রাস
=(অনুপাতের বিয়োগফল X (১০০÷অনুপাতের প্রথম সংখ্যা)
# উদাহরণঃমাসুদের আয় ও ব্যয় এর অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
# সমাধানঃশতকরা মূল্য হার = (২০-১৫) X (১০০÷২০)= ২৫%(উঃ)
টাইপ ১ঃ (যদি দাম বাড়ে)
চালের দাম যদি ৪০% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
টেকনিকঃ
কমানো % = (100 × r) / (100 + r) (দাম বাড়লে ফর্মুলায় প্লাস ব্যাবহার হয়েছে)
এখানে r = 40%
Answer = (100 × 40)/(100 + 40) = 28.57%
টাইপ ২ঃ (যদি দাম কমে)
চালের দাম যদি ৪০% কমে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত বাড়ালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
টেকনিকঃ
বাড়ানো % = (100 × r)/(100- r) (দাম কমলে ফর্মুলায় মাইনাস ব্যাবহার হয়েছে)
এখানে r = 40%
Answer = (100 × 40)/(100- 40) = 66.66%
টাইপ ৩ঃ (যদি r এর মান ২০% দেয়া থাকে তবে বাড়ুক কমুক যে টাইপ সমস্যাই দেয়া হোক না কেন চোখ বন্ধ করে উত্তর হবে ২৫%, আর ২৫% দেয়া থাকলে উত্তর হবে ২০% )
Example 1: চালের দাম যদি 25% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
উত্তরঃ 20%
যদি ২৫% কমে দেওয়া থাকে তাহলে উত্তর হবে ৩৩.৩৩%
Example 2: চালের দাম যদি 20% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
উত্তরঃ 25%
৩। সুদ কষা

১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ২৫ বছরে ৩গুন হবে?
২। শতকরা ২০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের দ্বিগুন হবে?
টেকনিক:
যতগুন থাকবে তার থেকে ১ বিয়োগ করে ১০০ দিয়ে গুন করে তাকে তাকে প্রদত্ত হার দিয়ে ভাগ করলে সময় বের হবে । আর যদি প্রদত্ত বছর দিয়ে ভাগ করা হয় তাহলে হার বের হবে।
অর্থাত্ সূত্রটি
rxt =(n-1)x100. ( এখানে r= শতকরা হার ,t = সময় )


এখন ১নং অঙ্কটি করি
দেওয়া আছে t=২৫, n =৩ ; r=?
r= {(n-1)x100}/t
={(৩-১)x১০০}২৫
={২x১০০}২৫
=২০০/২৫
=৮ % (উত্তর)

———-
২নং অঙ্কটি করি
দেওয়া আছে t=?, n =২ ; r=২০
t= {(n-1)x100}/r
={(২-১)x১০০}/২০
=১০০/২০
=৫ বছর
============
নিজে করুন :
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ১০বছরে ৩গুন হবে?
২।শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ৫ বছরে ২গুন হবে?
৩। শতকরা ১০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৩গুন হবে?
৪।শতকরা ১৫টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৪গুন হবে?
সূত্রঃ ১
যখন মুলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে তখন
সুদ / মুনাফা = (মুলধন x সময় x সুদের হার) / ১০০
প্রশ্নঃ ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
সমাধানঃ
সুদ / মুনাফা = (৬০০ x ২ x ৯.৫) / ১০০
= ১১৪ টাকা
সূত্রঃ ২
যখন সুদ, মুলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন –
সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)
প্রশ্নঃ ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
সমাধানঃ
সময় = (১০০ x ১০০) / (৫০০ x ৫)
= ৪ বছর
সূত্রঃ ৩
যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন –
সময় = (সুদেমূলে যতগুণ – ১) / সুদের হার x ১০০
প্রশ্নঃ বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?
সমাধানঃ
সময় = (২– ১) /১০ x ১০০
= ১০ বছর
সূত্রঃ ৪
যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখন
সুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) / সময় x ১০০
প্রশ্নঃ সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
সমাধানঃ
সুদের হার = (৩ – ১) / ৮ x ১০০
= ২৫%
সূত্রঃ ৫
যখন সুদ সময় ও মূলধন দেওয়া থাকে তখন
সুদের হার = (সুদ x ১০০) / (আসল বা মূলধন x সময়)
প্রশ্নঃ শতকরা বার্ষিক কত টাকা হার সুদে ৫ বছরের ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
সমাধানঃ
সুদের হার = (১৪০ x ১০০) / (৪০০ x ৫)
= ৭ টাকা
—————————-
চক্রবৃদ্ধি সুদ নির্ণয়
———————
টেকনিক:
যে সুদের হার দেওয়া থাকবে তাকে বছর অনুযায়ী যোগ করুন এবং হারের বর্গকে ১০০ দিয়ে ভাগ করে ভাগফলের সাথে হারের যোগফল যোগ করে যা পাওয়া যাবে সেটা মোট টাকার শতকরা বের করলেই চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে।
উদাহরণ >২৫০০ টাকার উপর ১২% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত?

উত্তর:বছর দ্বিগুন থাকায় হারেকে ডাবল করুন এবং হারকে বর্গ করে ১০০
দিয়ে ভাগ দিন। তারপর হারের
যোগফলের সাথে ভাগফল যোগ করুন
ব্যাস হয়ে গেল।
(১২+ ১২) = ২৪ + ১.৪৪ =
২৫.৪৪% ধরুন ২৫০০ টাকার উপর ৬৩৬
চক্রবৃদ্ধি সুদ।
৪। শতকরা
মাত্র ৬/৭ সেকেন্ডে কিভাবে Percent বের করবেন তার জন্য নিচের টেকনিকটি দেখুন-
————
1. 30% of 50= 15 (3*5=15) কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে এর উত্তর বের করবেন? প্রশ্নে উল্লেখিত সংখ্যা দুটি হল 30 এবং 50। এ
খানে উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’ আছে। যদি উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’ হয় তাহলে উভয় সংখ্যা থেকে তাদেরকে (শুন্য) বাদ দিয়ে বাকি যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে অর্থাৎ এখানে 3 এবং 5 কে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে।
2. 40% of 60= 24 (4*6=24)
3. 20% of 190= 38 (2*19=38)
4. 80% of 40= 32 (8*4=32)
5. 20% of 18= 3.6 (2*1.8=3.6)
এখানে দুটি সংখ্যার মধ্যে একটির এককের ঘরের সংখ্যা ‘শুন্য’।
তাহলে এখন কি করব? ঐ ‘শুন্য’ টাকে বাদ দেব আর যে সংখ্যায় ‘শুন্য’ নেই সেই সংখ্যার এককের ঘরের আগে একটা ‘দশমিক’ বসিয়ে দেব।
বাকী কাজটা আগের মতই।
6. 25% of 44=11 (2.5*4.4=11)
7. 245% of 245=600.25 (24.5*24.5=600.
25)
8. ১২৫ এর ২০% কত? =২৫ (১২.৫*২=২৫)
9. ৫০ এর ১০% কত? =৫ (৫*১=৫)
10. ১১৫২৫ এর ২৩% কত? =২৬৫০.৭৫ (১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫)
————————————
প্রশ্নের ধরণ: অঙ্কে দুটো শতকরা হার থাকবে ; একটি বৃদ্ধি হার, অন্যটি হ্রাস হার/ অথবা উভয়টি বৃদ্ধিহার / উভয়টি হ্রাসহার । বলা হবে শতকরা হ্রাস বৃদ্ধির পরিমাণ বের কর।

উদা: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
টেকনিক :
ক্ষেত্রফলের বৃদ্ধি হার = 1st % + 2nd % +{(1st % x 2nd% )/100}
= ২০+(-১০) + {(২০x-১০)/১০০}
=১০+{-২০০/১০০}
=১০-২
=৮%(উত্তর)
মনে রাখবেন বৃদ্ধি পেলে + চিহ্ন আর হ্রাস পেলে বিয়োগ চিহ্ন হয় ।
নিজে করুন
1 . একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% ও প্রস্থ ২৫% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
2. If the length and breadth of a rectangle are both increased by 4% , then what is the increase in its area ?
3.একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 1০% ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
৪.২০১৪সালে গ্রামীণ সিমের দাম ১০০টাকা এবং পরবর্তী দুই বছরের জন্য প্রতিবছর সিমের দাম ২০% করে বৃদ্ধি পায় তাহলে ২০১৬সালে সিমের দাম কত?
5. Successive increase of 20% and 15% is equal to what single Increase rate%?
6. চিনির মূল্য ২০% কমলো, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেলো । এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?(কমলো ৪%)
৭. একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো , অত:পর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূলের তুলনায় শতকরা কত বাড়লো বা কমলো?
৮.চালের দাম ২০১৫সালে পূর্বের তুলনায় ২০% হ্রাস পেয়েছে। ২০১৬সালে উত্পাদন বৃদ্ধির জন্য চালের দাম ১০% বৃদ্ধি পেলে ২০১৪সালের তুলনায় চালের দাম কতটুকু হ্রাস পেয়েছে?

"মাহফুজ করিম"
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

(গুরত্বপূর্ণ টিপস পেতে লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন,ধন্যবাদ।)

02/11/2020

Follow me

Want your school to be the top-listed School/college in Bagerhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Bagerhat
9211