26/03/2026
স্বাধীনতা দিবসে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহিদ ও নির্যাতিতা মায়েদের, যাদের মহান আত্মত্যাগ আমাদের এই স্বাধীনতার মূল ভিত্তি
Let's talk about
• Web Programming
• English & other languages
• World Literature. Shall we? �
26/03/2026
স্বাধীনতা দিবসে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহিদ ও নির্যাতিতা মায়েদের, যাদের মহান আত্মত্যাগ আমাদের এই স্বাধীনতার মূল ভিত্তি
01/03/2026
Is "unlearn" = "bholo" 🤔?
25/02/2026
"গুগলের নোটবুকএলএম এর সাহায্যে বই দুটির পিডিএফ ভার্সনে উল্লিখিত ৩টি শব্দ ব্যবহারের যে চিত্র পাওয়া গেছে তা হলো:
'কারাগারের রোজনামচা' বইয়ে--
- 'জুলুম' শব্দটি অন্তত ১৮ বার ব্যবহৃত হয়েছে।
- 'ইনসাফ' শব্দটি অন্তত ২ বার ব্যবহৃত হয়েছে।
- 'ফয়সালা' শব্দটি অন্তত ৪ বার ব্যবহৃত হয়েছে।
'অসমাপ্ত আত্মজীবনী'তে--
- 'জুলুম' শব্দটি অন্তত ৭ বার ব্যবহৃত হয়েছে।
- 'ইনসাফ' শব্দটি অন্তত ২ বার ব্যবহৃত হয়েছে।
'কারাগারের রোজনামচা' এবং 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ দুটি শেখ মুজিবুর রহমানের লিখিত যেসব ডায়েরির উপর ভিত্তি করে সংকলন করা হয়েছে সেই ডায়েরিগুলো লেখা হয়েছিল, ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সালের মধ্যে। অর্থাৎ, প্রায় সাত দশক আগেই বাংলাদেশের রাজনীতির সবচচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজনের লেখায়ই এসব শব্দের বহুল ব্যবহারের প্রমাণ পাওয়া যাচ্ছে।"
বিস্তারিত কমেন্টে...
24/02/2026
: a
There were 100 trainees in a class.
Every day during the tea break, they were served samosas.
Here’s the problem: 80 of them didn’t even like samosas.
So those 80 went to the director and requested a change. The other 20? They were perfectly happy with samosas and wanted nothing different.
The director decided to settle it democratically.
“We’ll vote,” he said. “Whatever gets the most votes will be served every day at tea break.”
Fair enough.
Voting day came.
The 20 samosa lovers all voted for samosas.
The other 80 voted like this:
18 wanted fruit
17 wanted sandwiches
15 wanted burgers
12 wanted noodles
10 wanted veggie rolls
8 wanted something else
When the votes were counted, samosas had the highest number: 20.
And so, from that day forward, samosas continued to be served every single day.
Nothing changed.
The lesson?
As long as 80% of people are divided by their own preferences and small differences, the united 20% will always control the outcome.
Division weakens. Unity wins.
© Anonymous
🖼️ AI generated
নতুন ভাষা পণ্ডিতদের কাছে জানতে পারলাম, ইনসাফ, জুলুম, মজলুম ইত্যাদি শব্দ নাকি বলা যাবে না! এগুলো নাকি বাংলা ভাষার শব্দ না! খোদা তুমি একটু রহম কর! অজ্ঞতার এই দাম্ভিক প্রদর্শনি থেকে তুমি আমাদের মুক্তি দাও।
এদের এই লজিকে শহিদ আর মিনার এগুলোও ‘বিদেশী’ শব্দ! ভাসানীকে এখন আর মজলুম জননেতা বলা যাবে না, নিপীড়িত জননেতা বলতে হবে!
ভাষার রূপতত্ত্ব ও শব্দতত্ত্ব অনুযায়ী, ‘বিদেশী শব্দ’ বলতে কিছু নাই। যেগুলো বিদেশী শব্দ সেগুলো বিদেশীই, তার আলাদা বাংলা অর্থ আছে। যেমন: রেসিডেন্স, এর অর্থ আবাস/নিবাস।
কিন্তু যে শব্দ নিজে থেকেই একটা অর্থ দেয়, তাকে আর ‘বিদেশী’ শব্দ বলার জো নাই। যেমন, চেয়ার, টেবিল, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি শব্দ এখন বাংলা শব্দ। ইন্টারনেটকে অন্তর্জাল বলা অর্থহীন। ইন্টারনেট বললে বুঝি কি বলা হচ্ছে, অন্তর্জাল বললে অর্থ খুঁজতে হয়।
পর্তুগিজ, ডাচ, ফারসি বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় শব্দ এসেছে। সেগুলো এখন বাংলা ভাষার শব্দই। বালতি বা আলপিন বা আনারসকে ‘বিদেশী’ শব্দ বলা আহাম্মকি ছাড়া কিছু হবে না।
‘বিদেশী’ শব্দ কথাটা সুনির্দিষ্টভাবে ব্যবহৃত হয়, উর্দু-ফারসিজাত শব্দের ক্ষেত্রে। এর পেছনে যে ইসলামবিদ্বেষ ক্রিয়াশীল তা সহজেই নজরে পড়ে। কিন্তু ভাষাতাত্ত্বিক অজ্ঞতা হজম করা শক্ত। অন্যান্য উৎস থেকে যে শব্দগুলো বাংলা ভাষার আপন শব্দ হয়ে উঠেছে, আপত্তি সেগুলো নিয়ে নয়।
এ কারণে আজকে একজন মন্ত্রী বলতে পারবেন, ইনকিলাব আমাদের শব্দ না, ইট ইজ আ ফেইলিওর অব আওয়ার টিচার। অর্থাৎ, ‘ইনকিলাব’ হটাতে ইংরেজির দ্বারস্থ হওয়া যাবে, তবু ইনকিলাব মেনে নেয়া যাবে না! এই হলো আমাদের সামষ্টিক চিন্তার দৌঁড়! ইহা সাম্প্রদায়িকও বটে।
এক লোক একবার দাওয়াত শব্দ ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তিনি এহেন ‘বিদেশী’ শব্দ চান না, তাকে আমন্ত্রণ/নিমন্ত্রণ জানাতে হবে! তো সবাইকে দাওয়াত দিয়ে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম।
এই ‘প্রগতিশীল’ ও অজ্ঞ সাম্প্রদায়িকতা লইয়া আমরা কী করিব?
আজকে দেখলাম ঢাবির বাংলার এক অধ্যাপক ফয়সালা শব্দটাও নিতে পারছেন না! মীমাংসা নাকি বলতে হবে! মীমাংসা বললে নাকি খালি বাংলাপ্রেম হয়!
তা অধ্যাপক সাহেব, আপনার এই মীমাংসা শব্দও তো সংস্কৃতজাত।
ভারতীয় দর্শনশাস্ত্র এবং বৈদিক আচার-অনুষ্ঠান ও বেদের প্রামাণ্য ব্যাখ্যার সাথে সম্পর্কিত একটি ধারণা।
মীমাংসাকে তো আমরা আপন করে বাংলা ভাষার করে নিয়েছি, ফয়সালাকে আপনি আপন করবেন কবে, অধ্যাপক সাহেব?
দেশি শব্দ, বিদেশী শব্দের মতো ভাষাতত্ত্বের মীমাংসিত বিষয় নিয়ে আবার কি নতুন করে ফয়সালা করতে হবে, স্যার?
ভাষিক সাম্প্রদায়িকতা নিপাত যাক!
– সারোয়ার তুষার