জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প-বাগেরহাট জেলা

জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প-বাগেরহাট জেলা

Share

বাগেরহাট জেলার সরকারীভাবে কম্পিউটার

For making digital bangladesh ,creating ICT skilled manpower For economic growth and promoting gender equality JMS is implementing the project Considering the demands for computer training for women.

Photos from জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প-বাগেরহাট জেলা's post 11/01/2025

মোঃ সোলায়মান হোসেন ও মানবেন্দ্র মন্ডলের পক্ষ থেকে জনাব মোঃ কাওছারুল হকের বিদায় সংবর্ধনা
জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলা শাখার জেলা কর্মকর্তা জনাব মোঃ কাওছারুল হকের বিদায় উপলক্ষে মোঃ সোলায়মান হোসেন এবং মানবেন্দ্র মন্ডলের ব্যক্তিগত উদ্যোগে একটি বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে বিশেষ কিছু উপহার এবং একটি ক্রেস্ট প্রদান করা হয়।

উপহার সামগ্রী:( ক্রেস্ট – কাওছারুল হকের কর্মজীবনের অবদান স্মরণীয় করে রাখতে একটি বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়, যা তাঁর নাম ও সংস্থার লোগো খোদাই করা। এছাড়াও ১টি স্যুট পিস, জায়নামাজ, তাসবিহ , টুপি, আতর, কোরআন শরীফ, ফুল )
বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন:

মোঃ সোলায়মান হোসেন তাঁর বক্তব্যে কাওছারুল হকের পেশাগত জীবনের সাফল্যের প্রশংসা করেন এবং বলেন, “তিনি একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি, যিনি নারীদের উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন।” মানবেন্দ্র মন্ডল বলেন, “কাওছারুল হক আমাদের জন্য এক অনুপ্রেরণা, তাঁর সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত।”

কাওছারুল হক উপহার গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আপনাদের ভালোবাসা এবং সম্মান আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আপনাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ।”

অনুষ্ঠানটি এক আন্তরিক পরিবেশে শেষ হয়, যেখানে সবাই কাওছারুল হকের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

24/06/2024

ভ‌র্তি বিজ্ঞ‌প্তি
সম্পূর্ণ বিনা খর‌চে ম‌হিলা‌দের ক‌ম্পিউটার প্রশিক্ষ‌ণের সু‌যোগ।

26/12/2023

জানুয়ারী-জুন ২০২৩ সেশ‌নে যে সকল প্রশিক্ষণার্থী কা‌রিগ‌রি শিক্ষা‌বো‌র্ডের পরীক্ষায় অংশগ্রহণ করেছি‌লেন, তা‌দের সা‌র্টিফি‌কেট চ‌লে এসে‌ছে। আপনারা প্রশিক্ষণ কেন্দ্র থে‌কে সা‌র্টিফি‌কেট সংগ্রহ কর‌তে পা‌রেন। সা‌র্টিফি‌কেট প্রা‌প্তির জন‌্য বোর্ড কর্তৃক প্রদত্ত রে‌জি‌স্ট্রেশন পত্রটি স‌ঙ্গে আন‌তে হ‌বে।

04/12/2023
03/12/2023

সুখবর সুখবর সুখবর

ভর্তি চলছে, ভর্তি চলছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা, বা‌গেরহাট জেলা কার্যালয়ের অধীনে মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে।

সেশন: জানুয়ারি-জুন, ২০২৪
প্রশিক্ষণ কোর্সের নাম:
১। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন।
২। গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং।

প্রশিক্ষণের মেয়াদ: ৬ মাস।
সিলেবাস প্রণয়ন, পরীক্ষা গ্রহণ এবং সনদ প্রদান: বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড, ঢাকা।
ভর্তির যোগ্যতা: সর্বনিম্ন এসএসসি পাস/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ১৫-৩৫ বছর।
প্রতি ব্যাচে ভর্তির সংখ্যা: ৫০ জন (সকাল শিফটে ২৫ জন।এবং বিকাল শিফটে ২৫ জন।

ফরম সংগ্রহ ও জমা দানের শেষ সময় ০৩/১২/২০২৩ ইং হতে ২০/১২/২০২৩ ইং পর্যন্ত।

২১/১২/২০২৩ তারিখে সাক্ষাতের মাধ্যমে বাছাই করা হবে।

১ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হবে।

যোগাযোগের ঠিকানা
জাতীয় মহিলা সংস্থা।
আলিয়া মাদ্রাসা রোড, বা‌গেরহাট।
মোবাইল: 01716-911382, 01842584569.

28/09/2023

যে নেত্রীর হাত ধরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে, তি‌নি বঙ্গবন্ধু তনয়া গণতন্ত্রের রুপকার দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন। শুভ জন্মদিন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।আপনি বাংলাদেশের আপামর জনতার ভরসার শেষ আশ্রয়স্থল।

12/09/2023

জানুয়ারী-জুন ২০২৩ সেশ‌নের ‌রেজাল্ট......

07/06/2023

জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলা শাখায় জুলাই-অক্টোবর-২০২৩ সেশনে ৮১ তম ব্যাচে সেলাই ও এম্ব্রয়ডারি প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি

Photos from জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প-বাগেরহাট জেলা's post 10/04/2023

জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প-বাগেরহাট জেলা শাখার আয়োজনে আজকের ইফতার মাহফিল। উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলা শাখার চেয়ারম্যান এড. শরিফা খানম, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলা শাখার জেলা কর্মকর্তা জনাব মোহাম্মদ কাউছারুল হক, প্রকল্পের সহকারী প্রোগ্রামার মোঃ সোলায়মান হোসেন, প্রশিক্ষক কম্পিউটার জনাব মানবেন্দ্র মন্ডল সহ সংস্থা ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও ইন্টার্নি।

29/03/2023

কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থী‌দের অনলাইন আ‌বেদন সম্পন্ন ক‌রে উপপ‌রিচাল‌কের কার্যালয়, ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রে ০৫/০৪/২০২৩ তা‌রি‌খের ম‌ধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমাদান কর‌তে হ‌বে। আ‌বেদন‌টি অনলাই‌নের মাধ্যমে নি‌জে নি‌জে সম্পন্ন করা যা‌বে। প্রয়োজ‌নে আমা‌দের সহ‌যো‌গীতা‌ নেওয়া যা‌বে। কোর্সটি সফলভা‌বে সম্পন্ন করার পর প্রতি‌দিন ২০০ টাকা ক‌রে ৬০ কর্মদিব‌সের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হ‌বে।যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করুন ।

Photos from জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প-বাগেরহাট জেলা's post 26/03/2023

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলা শাখার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলা শাখার জেলা কর্মকর্তা জনাব মোহাম্মদ কাউছারুল হক, জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ এর সহকারী প্রোগ্রামার মোঃ সোলায়মান হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।

Want your school to be the top-listed School/college in Bagerhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


K Ali Road, Amlapara High School
Bagerhat
9300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00