22/07/2020
ফেসবুকে লাইভ ক্লাসের বিবেচ্য বিষয়ঃ
১. প্রথম কাজ হলো নয়েজ মুক্ত একটি রুম। যেখানে লাইভ ক্লাসের সাথে সম্পৃক্ত প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা থাকতে হবে।
২. এর পরে সাউন্ড, ক্যামেরা, ট্রাইপড, মাইক্রফোন, প্রেজেন্টার এবং মোবাইল ফোন সহ প্রয়োজনীয় সব ডিভাইস ঠিক আছে কীনা সেটি একবার চেক করে নিতে হবে।
৩. মোবাইলের ক্যামেরা দিয়ে লাইভ করতে চান সে ক্ষেত্রে মোবাইলের ইন-কামিং কল বন্ধ করে নিতে হবে। সব চেয়ে ভালো হয় ফ্লাইট মুডে গিয়ে ওয়াই-ফাই দিয়ে নিতে হবে। আর যদি উপরোক্ত কাজগুলি না করেন তবে লাইভ চলাকালীন অবস্থায় ফোন এলে লাইভ কিন্তু পজ হয়ে যায়। যেটির কারনে সমস্যা হয়।
৪. মোবাইলে ফ্লাইট মুডে লাইভ করতে চাইলে সে ক্ষেত্রে ইন্টারনেটের অন্য সোর্স থাকতে হবে। কারন ফ্লাইট মুডে গেলে নেট অফ হয়ে যাবে।
৫. লাইভ করার সময় দেখা যায় ভিডিওটি উল্টে যায় বা উল্টা আসে। এটি থেকে পরিত্রান পেতে লাইভ শুরু করার পূর্বে মোবাইলের রোটেড ফাংশনটি অন করে নিতে হবে। তাহলে আপনি যে ভাবেই ক্যামেরা ধরেন না কেন ভিডিও আর উল্টে যাবে না।
৭. লাইভ করার সময় পেছনের ক্যামেরা ব্যাবহার করাটাই সর্বোত্তম। মোবাইলের সামনের ক্যামেরা ব্যাবহার করতে চাইলে লাইভে যাবার পূর্বে ভিডিও সেটিং এ গিয়ে মিরর অপশনটি চালু করে দিতে হবে। যদি চালু না করা হয় তবে বোর্ডর লেখা উল্টো দেখাবে। লেখাগুলো আর কেউ পড়তে পারবে না।
৬. প্রায়ই দেখা যায় লাইভ করার সময় জুম আপ-ডাউন করে, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যায় না । সেজন্য ক্যামেরা সেটিং এ গিয়ে অটো ফোকাস, ফেস ডিটেক্টর ও লোকেশন অফ করে দিতে হবে।
৭. ক্যামেরার ফ্রেম বোর্ড ও উপস্থাপক সহ খুব কাছ থেকে ধরতে হবে। যতটা কাছের থেকে লাইভ করা হবে ততটা স্পষ্ট হবে। লেখাও সহজে বোঝা যাবে।
৮. লাইভ চলাকালীন সময়ে নিজের লাইভ নিজে দেখার জন্য, অন্য আর একটি ডিভাইস ব্যবহার করা যেতে পারে।
৯. উপস্থাপকের ড্রেস সব সময় ফরমাল হতে হবে।
১০. আঞ্চলিক ভাষা পরিহার করে শুদ্ধ ও সহজে বোঝা যায় এমন ভাষা ব্যহার করা।
১১. বাস্তব উপকরন ব্যবহার করার সুযোগ থাকলে তা লাইভ ক্লাসে ব্যাবহার করা।
ধন্যবাদ সকলকে
সমীক মজুমদার
সহকারী শিক্ষক
গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,
কচুয়া, বাগেরহাট।
ICT4E জেলা অ্যাম্বাসেডর,
বাগেরহাট।