Md. Nahidul Islam

Md. Nahidul Islam A man with strong personality. Conscientious, honest & modest.

18/10/2025

মধুতে গাঁজানো রসুন তৈরি করেছিলাম।
তবে সম্পূর্ণ জার ভর্তি করে রসুন নেওয়া ঠিক হয়নি। এবং সপ্তাহ পর পর মুখ খুলে গ্যাস বের করা দরকার ছিল যেটা করা হয়নি।

06/10/2025

স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো!
লিংক কমেন্টে

ইনোসেন্ট বিল্লু।🐈
05/10/2025

ইনোসেন্ট বিল্লু।🐈

05/10/2025

Tomar majhe nambo ami.

একটি ১৮+ পোস্ট :আমার এই পোস্টটি ১৮+ বয়সী ছেলেদের জন্য। নিচে কয়েকটি পয়েন্ট উল্লেখ করলাম। মেনে দেখতে পারো। আশা করি ভালো থা...
05/10/2025

একটি ১৮+ পোস্ট :

আমার এই পোস্টটি ১৮+ বয়সী ছেলেদের জন্য। নিচে কয়েকটি পয়েন্ট উল্লেখ করলাম। মেনে দেখতে পারো। আশা করি ভালো থাকবা।

১/ যত কম বয়সে ইনকাম নিয়ে পরিকল্পনা করা যায় ততই ভালো। যদি তুমি পড়াশোনায় ভালো হও তাহলে পড়াশোনার পাশাপাশি টিউশন একটি ইনকামের ভালো অপশন। যদি পড়াশোনায় ভালো না হও তাহলে তোমার পিতার আর্থিক অবস্থা ভালো হলে তাকে সাথে নিয়েই ছোটখাটো ব্যাবসা শুরু করতে পারো। অথবা বিদেশ যাওয়ার পরিকল্পনা করো। আর্থিক সাপোর্ট পাওয়ার সুযোগ না থাকলে হাতের কাজ শেখো অথবা সম্ভাবনা ভালো এমন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হও। ব্যবসা শিখে গেলে নিজেই ব্যাবসা শুরু করতে পারবা।

২/ ইনকাম করে পুরোটা বাপ-মাকে দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। নিজের জন্য আগে সেভিং শুরু করো। বাবা মায়ের অভাব না থাকলে সর্বোচ্চটা জমাও। অভাব থাকলে, নিজের জন্য টার্গেট পরিমাণ এমাউন্ট রেখে বাকিটা হেল্প করতে পারো। এখানে বিস্তারিত অনেক কথা আছে। সব বললাম না।

৩/ স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব নিজে নিতে পারার মত অর্থনৈতিক সক্ষমতা অর্জনের আগে বাপ মায়ের আবেগের ফাঁদে পড়ে বিয়ে কোরো না। কখনোই না।

৪/ শরীরের যত্ন নাও। তুমি ৪০+ বয়সের পর কেমন থাকবা সেটা তোমার বর্তমান লাইফস্টাইলের উপর নির্ভরশীল।

[এখানে সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তের একটি ছবি দেওয়া হয়েছে এটা বোঝাতে যে, সময় থাকতে জীবন গুছিয়ে না নিতে পারলে জীবনসন্ধ্যা নেমে আসার আগে শুধু অগোছালো জীবন নিয়ে আফসোস করতে হয়, সময়টা শেষ হয়ে যায়। ]

কষ্ট করে এতক্ষণ পড়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার মঙ্গল কামনা করছি।

তোমারই শুভাকাঙ্ক্ষী এবং তোমার প্রতি সহানুভূতিশীল -
মোঃ নাহিদুল ইসলাম

অনেকদিন পর।(ইউএনও অফিস, নাজিরপুর, পিরোজপুর।)
04/10/2025

অনেকদিন পর।

(ইউএনও অফিস, নাজিরপুর, পিরোজপুর।)

এই ছবিটি প্রায় রাত আটটার আগে তোলা।(নাইটসাইট)ফটোগ্রাফি আমার একটি অত্যন্ত প্রিয় শখ। অনেকেই আছেন আমার মত ফটোগ্রাফি-প্রেমী। ...
18/06/2025

এই ছবিটি প্রায় রাত আটটার আগে তোলা।(নাইটসাইট)

ফটোগ্রাফি আমার একটি অত্যন্ত প্রিয় শখ। অনেকেই আছেন আমার মত ফটোগ্রাফি-প্রেমী। আমার হাতে যে ফোনটি আছে এটি আমি কিনেছিলাম-ই ছবি তোলার উদ্দেশ্যে। তখন প্রথম প্রথম এখান থেকে সেখানে, এমনকি প্রজাপতির পিছু পিছু দৌড়াতাম ছবি ক্যাপচার করতে। নাইটসাইট ছবি তুলতে কতদিন রাতে দাঁড়িয়ে থেকেছি অন্ধকারে। যেটার সুযোগ মশারা খুব ভালোভাবেই নিয়েছে।

কারো ছবি তোলার বিষয়ে কোন তথ্য জানতে হলে নির্দ্বিধায় ইনবক্স করুন।

আমার নিজের তোলা এবং আমার নিজের কাছেই অত্যন্ত প্রিয় কিছু আলোকচিত্র।
17/12/2021

আমার নিজের তোলা এবং আমার নিজের কাছেই অত্যন্ত প্রিয় কিছু আলোকচিত্র।




18/11/2021

Art for life.

14/08/2021

That যুক্ত clsuse টি Noun Clause অথবা Adjective Clause উভয়ই হতে পারে।
চেনার উপায়:

that যুক্ত clause টি যদি অসম্পূর্ণ হয়।অর্থাৎ দেখা গেল সকর্মক(transitive) ক্রিয়া আছে কিন্তু কর্ম (object) নাই। তাহলে Adjective Clause ।আর object থাকলে বা অন্য কোন ভাবে সম্পূর্ণ অর্থ নির্দেশ করলে ( intransitive বা linking verb থাকলে) noun clause । অর্থাৎ noun clause হতে হলে that যুক্ত clause টিতে কোন অসম্পূর্ণতা থাকা যাবে না।

যেমন:
The pen 'that he got' has run out. [Adjective Clause ]
The fact ' that he has made the pen run out' is true. [Noun clause]

ধন্যবাদান্তে:

আরেকটা বুদ্ধি!!

যদি clause টি এর antecedent (পূর্বে অবস্থিত বিষয়টি) ছাড়াই বাক্যের বাকি অংশের সাথে পূর্নাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে তবে noun clause.

যেমন:
The news that he has died is false./
That he has died is false. [প্রথমের The news বাদ দিলেও পূর্ণাঙ্গ বাক্য হয়েছে ]

আর, না করতে পারলে Adjective clause.
যেমন:
The news that he gave me was false. (অর্থপূর্ণ বাক্য)/
That he gave me was false. ( বাক্যটি পূর্ণাঙ্গ হলো না)

ধন্যবাদান্তে : M Nahidul Islam.

Address

Bagerhat

Telephone

+8801518730534

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Nahidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Md. Nahidul Islam:

Shortcuts

Share