InterAid Edu

InterAid Edu InterAid Edu

সাফল্যের নির্ভরযোগ্য ঠিকানা...
From Bagerhat to Bangladesh

InterAid Edu

InterAid Edu একটি মানসম্মত, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষার্থী-কেন্দ্রিক একাডেমিক কোচিং প্রতিষ্ঠান, যেখানে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সুপরিকল্পিত ও ধারাবাহিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

আমাদের লক্ষ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করা নয়; বরং শিক্ষার্থীদের মেধা বিকাশ, বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে একটি শক্ত একাডেমিক ভিত্তি তৈরি করা।

🎓 আমাদের একাডেমিক কাঠামো
🔹 ৩য় থেকে ৮ম শ্রেণী – সকল বিষয়ের পূর্ণাঙ্গ একাডেমিক প্রস্তুতি
🔹 ৯ম–১০ম শ্রেণী – বোর্ডভিত্তিক বিশেষায়িত প্রস্তুতি
🔹 বিজ্ঞান বিভাগ (Science)
🔹 মানবিক বিভাগ (Arts)
🔹 ব্যবসায় শিক্ষা বিভাগ (Commerce)

প্রতিটি গ্রুপ ও শ্রেণীর জন্য আলাদা সিলেবাস পরিকল্পনা, অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ এবং নিয়মিত মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়।

📚 আমাদের শিক্ষা কার্যক্রমের বিশেষ বৈশিষ্ট্য:
✔ নিয়মিত ক্লাস ও অধ্যায়ভিত্তিক গভীর আলোচনা
✔ সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা ব্যবস্থা
✔ বোর্ড পরীক্ষার বিশেষ প্রস্তুতি প্রোগ্রাম
✔ দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা সহায়ক সেশন
✔ সাজেশন, নোট ও গাইডলাইন সরবরাহ
✔ ফলাফল পর্যবেক্ষণ ও অগ্রগতি বিশ্লেষণ
✔ অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ

আমরা প্রতিটি ব্যাচে সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়ে ব্যক্তিগত মনোযোগ নিশ্চিত করি, যাতে প্রতিটি শিক্ষার্থী তার দুর্বলতা কাটিয়ে উঠে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে।

22/02/2026
১৯৫২ সালের এই দিনে বাংলার সাহসী সন্তানেরা মাতৃভাষার অধিকার রক্ষায় নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন। তাদের সেই অবিস্মরণীয় ...
21/02/2026

১৯৫২ সালের এই দিনে বাংলার সাহসী সন্তানেরা মাতৃভাষার অধিকার রক্ষায় নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন। তাদের সেই অবিস্মরণীয় আত্মত্যাগের পথ অনুসরণ করেই আমরা আজ আমাদের মাতৃভাষায় স্বপ্ন দেখি, শিক্ষা অর্জন করি, লিখি এবং এগিয়ে যাই।

InterAid EDU পরিবার গভীর শ্রদ্ধা নিবেদন করছে সকল ভাষা শহীদদের প্রতি। আমরা বিশ্বাস করি যে শিক্ষা ও জ্ঞানের প্রতিটি আলো আমাদের প্রিয় মাতৃভাষা বাংলার মাধ্যমে ছড়িয়ে পড়ুক।

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছে-
InterAid EDU

বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌙পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, তাকওয়া ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়।InterAid Edu পর...
18/02/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌙

পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, তাকওয়া ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়।
InterAid Edu পরিবার থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
🕌 এই রমজানে আমরা যেন রোজার হক আদায় করতে পারি এবং আল্লাহ আমাদের ইবাদত কবুল করেন। আমিন।
#রোজারসময়সূচী

20/10/2024

📚মিথ্যা প্রতিশ্রুতির করুণ পরিণতি:

কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্ডায় আপনি কীভাবে আছেন? আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই!"
বৃদ্ধ উত্তর দিলেন, "আমার উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিলেন, "আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো।"
বৃদ্ধ খুশি হয়ে বললেন, "আমি অপেক্ষা করবো।"

কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেলো, তাতে লেখা ছিলো:
"যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম।"

মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে। তাই প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন।

[এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি যে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়া একজন মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে।]

Collected

15/10/2024

HSC ও সমমান পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা রইল।

অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি সমবেদনা রইল। মন খারাপ না করে দ্বিগুণ উৎসাহ নিয়ে পরীক্ষায় আবার অংশগ্রহণ করে ভাল ফলাফল করার প্রত্যয় গ্রহণ কর।

29/09/2024

চীনে ছাত্ররাজনীতি নাই। চীনের ছেলে-মেয়েরা দুনিয়া দখল করে নিচ্ছে। আমেরিকা-জাপান, জার্মানী কিংবা কানাডায়—চীনের ছেলে-মেয়েদের জয়জয়কার।

দুনিয়ার এমন কোন সেরা বিশ্ববিদ‍্যালয় নেই যেখানে তারা নাই। সারা পৃথিবীতে তারা এখন টপার। এমন গবেষণা প্রতিষ্ঠান দুনিয়াতে খুব কম যেখানে চীনের ছেলে-মেয়েদের প্রভাব নাই। ছাত্রদের যেটা কাজ, যেটা দায়িত্ব, ওরা সেটাই করছে। অন‍্যকিছু করে সময় নষ্ট করলে নিজে যেমন বিশ্বদৌঁড়ে পিছিয়ে যেতো, তেমনি ওদের দেশও পিছিয়ে পড়তো।

ইউরোপের বিশ্ববিদ‍্যালয়ে কোন দলীয় দাসত্বের ছাত্ররাজনীতি নাই। আমেরিকায় নাই। কানাডায় নাই। জাপানে নাই। দক্ষিণ কোরিয়া নাই। সিঙ্গাপুরে নাই।

ওরা চাঁদে যাচ্ছে। মঙ্গলে যাচ্ছে। ওরা পৃথিবীর সকল মহামারিতে ওষুধ, ভ‍্যকসিন নিয়ে হাজির হচ্ছে। প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে।

কোয়ান্টাম কম্পিউটার তৈরি করছে। বুলেট ট্রেইন তৈরি করেছে। কি না করছে!

গ্লোবাল ইনোভেটিভ কালচারে আমাদের অবদান শূণ‍্য! দুনিয়ার তালিকা তো বহু দূর, দক্ষিণ এশিয়ার তালিকাতেই দেশের একটা পাবলিক ইউনিভার্সিটি শীর্ষে থাকতে পারে না। আর যেসব স্টুডেন্টদের সামর্থ‍্য থাকবে কিংবা যোগ‍্যতা থাকবে—তারা দেশ ছাড়বে, আর ফিরবে না।

যে জাতি সময় থাকতে, চোখ খুলে অন‍্যের কাছ থেকে শিখে না, তাকে শেখানো কঠিন!

19/09/2024

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামী। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ। ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে।

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে। টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!

কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।
আপনার ভুলগুলিকে আপনাকে নীচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে। আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে!

সংগৃহীত

The grandmother of Razu Amin Sir, owner of Bright Study Point has been died last night. May Allah grant her peace at hea...
10/09/2024

The grandmother of Razu Amin Sir, owner of Bright Study Point has been died last night.

May Allah grant her peace at heaven.

27/08/2024

প্রত্যাশা যখন ভালো কিছুর....
মানসম্মত এক শিক্ষা পরিবার মানেই "ব্রাইট স্টাডি কোচিং"

Hotline: 01999- 78 79 80 ∥ 01922- 67 46 27

10/03/2024

Shiblu's Spoken English-BAGERHAT
Bright Study Point

মাত্র ২৫ দিনে ইংরেজিতে কথা বলুন বাংলার মতো।

ভর্তির জন্য যোগাযোগ করুন
01999787980
01716966465
01922674627

Siyara Fatima is talking about coffee.

Shiblu's Spoken English এ ইংরেজিতে কথা বলুন বাংলার মতো।📌 মাত্র ২৫ দিনে পারবেন ইংরেজিতে বাংলার মত কথা      বলতে।!! বিফলে ...
06/03/2024

Shiblu's Spoken English এ ইংরেজিতে কথা বলুন বাংলার মতো।

📌 মাত্র ২৫ দিনে পারবেন ইংরেজিতে বাংলার মত কথা
বলতে।

!! বিফলে টাকা ফেতর !!

যোগাযোগ: পুরাতন জেলখানা রোড, বালিকা বিদ্যালয়ের পাশে, বাগেরহাট।

☎️
+880 1999- 78 79 80
+880 1716- 96 64 65
+880 1922- 67 46 27

📧[email protected]

Address

PTI Road, Amlapara
Bagerhat
9300

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Friday 10:00 - 11:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when InterAid Edu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category