03/11/2024
দলমত নির্বিশেষে সকলেই ৫ তারিখের সমাবেশ কে সফল করুন। দলে দলে যোগদান করুন। বিশেষ করে সাদিয়ানি তাবলীগী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের একটি মক্ষম সুযোগ হয়েছে। এতদিন যা হয়েছে হয়েছে। সব ভুলে গিয়ে আগামী ৫ তারিখের সমাবেশে এসে ঐক্যের এবং প্রকৃত এতাআতের শপথ গ্রহণ করুন। আজ থেকে আপনারা হবেন আমাদের তেমনি ভাই যেমনি ভাই হিসেবে আগে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে ইজতেমা করেছি, জোর করেছি, সফর করেছি সেভাবেই আবার করব ইনশাআল্লাহ। আসুন আজ থেকে আমরা আর কেউ কারো বিপক্ষে কথা বলবো না। কাঁদা ছোড়াছুড়ি করব না। নিজেদের ভুলগুলোকে কোরআন হাদিসের বিজ্ঞ ওলামায়ে কেরামের কষ্টিপাথরে যাচাই করে সংশোধন করে নেওয়ার চেষ্টায় অবিরত থাকবো। আল্লাহ তায়ালা আমাদেরকে হেদায়েত দান করুন এবং সঠিক পথে অবিচল থেকে কাজ করার তৌফিক দান করুন।