24/11/2025
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী মেধা যাচাই-২০২৫ এর প্রবেশপত্রে এবার বর্ণিত নির্দেশাবলি সংযুক্ত হতে যাচ্ছে। একনজর দেখে নিতে পারেনঃ
★★★★★★★★★★★★★★★★
১। উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশের বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরের লেখাগুলো দেখা না যায়। বৃত্তাকার ঘরগুলো কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে।
২। ওএমআর শিট/উত্তরপত্র কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না। মার্জিনের জন্য স্কেল ও পেন্সিল/কলম ব্যবহার করা বাঞ্ছনীয়।
৩। উত্তরপত্রের দ্বিতীয় পৃষ্ঠায় খালি অংশে যেখানে “এ স্থান হতে উত্তর লেখা আরম্ভ করতে হবে” লেখা আছে তার নিচ থেকে প্রশ্নের উত্তর লেখা শুরু করতে হবে।
৪। খসড়া (Rough) এর জন্য কোনো পৃথক কাগজ দেয়া হবে না এবং এ জন্য বাইরে থেকেও কোনো প্রকার পৃথক কাগজ আনা যাবে না।
৫। পরীক্ষা কক্ষে কোনো কিছুর প্রয়োজন হলে পরীক্ষার্থী কেবল দাঁড়িয়ে কর্তব্যরত ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করবে এবং তিনি কাছে আসলে তাঁর নিকট পরীক্ষার্থী বক্তব্য পেশ করবে।
৬। প্রদত্ত উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্রে, প্রবেশপত্রে, টেবিলে বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না।
৭। প্রশ্নপত্র বিতরণের সময় হতে এক ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কোনো কারণেই পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না।
৮। পরীক্ষা সমাপ্তির পর প্রত্যেক পরীক্ষার্থীকে কর্তব্যরত ইনভিজিলেটরের নিকট তার উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করতে হবে।
৯। কোনো পরীক্ষার্থীকে দিয়ে টপ কভারের প্রথম অংশ ছেঁড়া যাবে না এবং ইনভিজিলেটর পরীক্ষা শেষ হওয়ার পূর্বে টপ কভারের প্রথম অংশ ছিঁড়তে পারবেন না।
১০। সেলাইবিহীন উত্তরপত্র/অর্ধেক সেলাই করা উত্তরপত্র/ত্রুটিপূর্ণ সেলাই করা উত্তরপত্র/উত্তরপত্রের সাথে Double OMR থাকলে পরীক্ষার কাজে ব্যবহার করা যাবে না।
১১। পরীক্ষার হলে পরীক্ষার্থী কোনো অবস্থাতেই মোবাইল ফোন বা অন্য কোন ডিভাইস ব্যবহার করতে পারবে না।
১২। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্রের Top Cover (OMR) মুদ্রণে কোন ধরনের ত্রুটি বা ক্রমিক নম্বর মুদ্রিত না থাকলে বা উত্তরপত্র ছেঁড়া কাটা থাকলে বা উত্তরপত্রের সাথে Double OMR থাকলে উত্তরপত্রটি অবশ্যই পরিবর্তন করে নিতে হবে।