24/09/2026
*প্রাইমারিতে চূড়ান্ত নির্বাচিত হয়েও গেজেটে নাম বাদ পড়লে করণীয়:*
গতকালের মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নাম বাদ পড়ার কারণ ৪টি - পুলিশ/NSI ভেরিফিকেশন নেগেটিভ, ডোপ টেস্টে সমস্যা, স্বাস্থ্য সনদ না থাকা, সার্টিফিকেটে গরমিল।
করণীয়
*১. দ্রুত DPEO অফিসে যান:* রোল দিয়ে বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ জানুন।
*২. কারণ সমাধান করুন:*
- ভেরিফিকেশন না এলে > থানা/DSB শাখায় যোগাযোগ
- স্বাস্থ্য/ডোপ টেস্ট বাকি > সিভিল সার্জন অফিস থেকে দ্রুত নিন
- কাগজে ভুল > মূল সনদ নিয়ে DPEO তে দেখান
*৩. আবেদন জমা দিন:* DPEO বরাবর লিখিত আবেদন + সব কাগজের কপি জমা দিন।
*ডেডলাইন:* ২৪ সেপ্টেম্বর ১ম ধাপে নিয়োগপত্র, ২৮ সেপ্টেম্বর বাদ পড়াদের তালিকা ঢাকায় যাবে। তাই ২৭ তারিখের আগেই সমাধান করতে হবে। সবাই পাবে না, যাদের ভেরিফিকেশন পজিটিভ ও কাগজ ঠিক আছে তারাই ২য় ধাপে পাবে.
সবাই একটু যাদের নাম মিস গেছে তাদের পাশে থেকে উৎসাহিত করি,,, এবং সবাই মিলে দোয়া করি যেনো তাদের সম্যসা টা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়।