M.H. Tawhid

M.H. Tawhid

Share

Hello, my name is Dr- Mehedi Hassan Tawhid. I am a medical graduate (MBBS) from Bangladesh. I am passionate about continuous learning, ethical medical practice.

I have a strong interest in clinical medicine and patient-centered care.

15/02/2026

You Know who...!

25/01/2026

⚠️ গ্যাস্ট্রিকের ওষুধ (PPI) দীর্ঘদিন খেলে কী কী ক্ষতি হতে পারে?
অনেকে মাসের পর মাস Omeprazole / Esomeprazole / Pantoprazole খাচ্ছেন।
এই ওষুধগুলো উপকারী, কিন্তু দীর্ঘদিন খেলে কি কি সমস্যা হতে পারে-- (আমাদের অনেকের পরিবারেই এমন সমস্যা রয়েছে, সচেতেনতা তৈরীর জন্যই)

1️⃣ শরীরে ভিটামিন ও খনিজ কমে যায়-
এই ওষুধ পাকস্থলীর এসিড কমিয়ে দেয়। ফলে খাবার থেকে ভিটামিন B₁₂, আয়রন ও ম্যাগনেসিয়াম ঠিকমতো শোষিত হয় না।
👉 ফলাফল: দুর্বলতা, মাথা ঘোরা, হাত-পা ঝিনঝিনি, রক্তস্বল্পতা।

2️⃣ পেটের সংক্রমণ সহজে হয়-
পাকস্থলীর এসিড জীবাণু মারতে সাহায্য করে। PPI খেলে এই সুরক্ষা কমে যায়।
👉 ফলে ডায়রিয়া, পেটের ইনফেকশন এমনকি কিছু ক্ষেত্রে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে।

3️⃣ কিডনির ক্ষতি হতে পারে-
দীর্ঘদিন PPI খেলে কিছু মানুষের কিডনিতে প্রদাহ হতে পারে।
👉 ধীরে ধীরে কিডনির কাজ কমে যেতে পারে, অনেক সময় শুরুতে বোঝাও যায় না।

4️⃣ হাড় দুর্বল হয়ে যায়-
এসিড কম থাকলে ক্যালসিয়াম শোষণ কমে।
👉 বয়স্কদের ও নারীদের ক্ষেত্রে হাড় পাতলা হয়ে ভাঙার ঝুঁকি বাড়ে।
তাই একসাথে গ্যাষ্ট্রিকের ঔষধ এবং ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন না।

-ডা. মেহেদী হাসান তাওহীদ।

15/11/2024

জুম্মার দিনে সাদাকা

সাহল (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের মধ্যে বসবাসকারিণী জনৈকা মহিলা একটি ছোট নহরের পাশে ক্ষেতে বীটের চাষ করতেন। জুমু’আর দিনে সে বীটের মূল তুলে এনে রান্নার জন্য ডেগে চড়াতেন এবং এর উপর এক মুঠো যবের আটা দিয়ে রান্না করতেন। তখন এ বীট মূলই এর মাংস (মাংসের বিকল্প) হয়ে যেত। আমরা জুমু’আর সালাত (নামায/নামাজ) থেকে ফিরে এসে তাঁকে সালাম দিতাম। তিনি তখন খাদ্য আমাদের সামনে পেশ করতেন এবং আমরা তা খেতাম। আমরা সে খাদ্যের আশায় জুমু’আ বারে উদগ্রীব থাকতাম। [Bukhari:938]

18/09/2024

শ্রুতিমধুর গজল! আত্মায় প্রশান্তি এনে দেয়❣️

25/08/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

24/05/2024

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সাথে করনীয় নিয়ে তিনটা সাজেশন পাইলাম:
1️⃣আম্রিকার সংবিধানে জনগণ আর্মস ক্যারি করতে পারে। ফলে খেলা দেখে দর্শক মেজাজ হারাইলে কি হতে পারে এই ব্যাপারটা খেলোয়াড়দের জানানো।
2️⃣এদের ব্যাগে মাদ'ক ঢুকিয়ে রেখে ৯৯৯ এ ফোন দেয়া
3️⃣গে ক্লাবে বিক্রি করে দিয়ে দেশের তীব্র ডলার সংকট সমাধানে কিছুটা ভূমিকা রাখা।

- Syed Faiz Ahmed

24/05/2024

বাংলাদেশ দলের ক্রিকেট খেলা দেখলে যে ক্ষতি :

১.সময় নষ্ট হয়
২.অন্য কাজে মন বসে না
৩.মানসিক টেনশন
৪.খেলা চলাকালীন অস্থিরতা
৫.হার্ট এ্যাটাকের সম্ভাবনা
৬. অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে গালি বের হওয়া!🙂

24/05/2024

বাগেরহাট জেলার নয়টি উপজেলার প্রতিকী ছবি।

14/03/2024

তৃতীয় রমজানের তারাবিহ...
কেন্দ্রীয় মসজিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

11/03/2024

যে নেশায় সর্বনাশ...!

21/02/2024

এই সাইকেলটিকে বলা হয় বেবি ব্যালেন্স সাইকেল। এই সাইকেলের কোন ব্রেক থাকেনা। ছোট বাচ্চারা ২ পায়ের উপর ভর করে সামনের দিকে ঠেলে চালায়, এভাবে ব্যবহার করতে করতে এক সময় তারা ব্যলেন্স করা শিখে যায়।ঠিক আমরা যেভাবে সাইকেল ব্যালেন্স করি। এই ব্যালেন্স সাইকেলের একটা বড় সাইকোলজিকাল শিক্ষা আছে। আপনার বাচ্চা পড়বে, ব্যাথা পাবে, আবার উঠে দাড়াবে। ছোটবেলা থেকেই বার বার চেষ্টা করা, কষ্ট করে কিছু অর্জন করার দৃঢ় মনোবল তৈরী করে বাচ্চাদের মনে।
ইউরোপিয়ান দেশগুলোতে ব্যালেন্স সাইকেল চালানোর প্রতিযোগিতাও হয়, বিষয়টা বেশ ইন্টারেস্টিং, আপনি চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন।
আমাদের দেশে এর প্রচলন নেই বললেই চলে, তবে বিসিক শিল্পনগরী বাগেরহাটে অবস্থিত ন্যাচারাল ফাইবার্স এর কর্ণধার মোস্তাফিজ সাহেব ও মোজাহিদ সাহেবের চেষ্টায় সর্বপ্রথম বাংলাদেশে তৈরী হচ্ছে এই ব্যতিক্রমধর্মী সাইকেল। তবে সবথেকে আলোড়ন সৃষ্টিকারী বিষয় হলো, সাইকেলটি কাঠের তৈরী, যা পরিবেশবান্ধব। বিদেশী কোম্পানিগুলো স্টিল অথবা এ্যালুমিনিয়াম ফ্রেমে বানালেও কাঠের তৈরী এই সাইকেল খুবই বিরল। প্রতিষ্ঠানটির এরকম ব্যতিক্রমধর্মী উদ্যোগ শুধু বাগেরহাট নয় সমগ্র বাংলাদেশের জন্য গর্বের।

Want your school to be the top-listed School/college in Bagerhat Town?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Bagerhat Town