BCS Career for perfect life

BCS Career for perfect life কোন কিছুই 'Impossible' নয় কেননা 'Impossible' শব্দটা ন

11/08/2022
09/07/2022

একদিনে পদ্মা সেতুতে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড
পদ্মা সেতুতে শুক্রবার (৮ জুলাই) ৩১ হাজার ৭২৩ টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা এ পর্যন্ত একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড এবং প্রথমবারের মতো একদিনে ৪ কোটি টাকা আদায় হয়েছে।

শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি নিউজকে নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি। এতে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে। অপর দিকে জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পারি দিয়ে ১২ হাজার ৫৬টি যানবাহন। যা থেকে টোল আদায় হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

ড. মাহমুদুর রহমান বলেন, ‘শুক্রবার পার হওয়া যানবহানের মধ্যে সবচেয়ে বেশি ছিল ব্যক্তিগত গাড়ি। এদিন পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১৩ হাজার ১৫৯টি ছিল ব্যক্তিগত গাড়ি। এছাড়া বাস পারাপার হয়েছে ৭ হাজার ৭২২টি। একদিনে টোল আদায়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

Formula for time related translations.
04/07/2022

Formula for time related translations.

গুরুত্বপূর্ণ কিছু তথ্যইংরেজি সংস্করণ : Unfinished Memoirsপ্রচ্ছদ : সমর মজুমদারপ্রথম প্রকাশ: ১৯ জুন ২১২গ্রন্থের নামকরণ : ...
03/07/2022

গুরুত্বপূর্ণ কিছু তথ্য

ইংরেজি সংস্করণ : Unfinished Memoirsপ্রচ্ছদ : সমর মজুমদারপ্রথম প্রকাশ: ১৯ জুন ২১২গ্রন্থের নামকরণ : শেখ রেহানাভূমিকা লেখেন : শেখ হাসিনাবিষয়বস্তুর সময়কাল : জন্মপূর্ব থেকে ১৯৫৫ খ্রি.বিদেশি ভাষায় অনুবাদ প্রকাশ : ১৩টি।সর্বশেষ প্রকাশিত অনুবাদ: কোরিয়ান ভাষায় (১ জুলাই ২০২১)।

প্রশ্ন ও উত্তরে অসমাপ্ত আত্মজীবনী

- Advertisement -

প্রশ্ন : অসমাপ্ত আত্মজীবনীর পাণ্ডুলিপি শেখ হাসিনার হাতে আসে কবে?
উত্তর : ২০০৪ সালে।

প্রশ্ন : ‘বসেই তাে আছ, লেখ তােমার জীবনের কাহিনী’-এ কথা কে বলেছিল?
উত্তর : বঙ্গবন্ধুর সহধর্মিণী।

প্রশ্ন : বঙ্গবন্ধুর দাদার নাম কী?
উত্তর : শেখ আব্দুল হামিদ।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার পেশা কী ছিল?
উত্তর : সেরেস্তাদার।

- Advertisement -

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবন কোন স্কুল থেকে শুরু হয়?
উত্তর : এম. ই. স্কুল; টুঙ্গিপাড়া।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্লুকোমা রোগে আক্রান্ত হন কত সালে?
উত্তর : ১৯৩৬ সালে।

প্রশ্ন : বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন কত সালে?
উত্তর : ১৯৩৮ সালে।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় ইসলামিয়া কলেজে পড়ার সময় কোন হােস্টেলে থাকতেন?
উত্তর : বেকার হােস্টেলে।

- Advertisement -

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন কবে?
উত্তর: ১৯৩৯ সালে।

প্রশ্ন : ‘যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না’- উক্তিটি কে করেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাত্মা গান্ধীকে কী উপহার দেন?
উত্তর : কিছু দাঙ্গা-হাঙ্গামার ছবি।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে ভর্তি হন?
উত্তর : আইন বিভাগ।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সভাপতিত্ব করেন কোন ছাত্রসভায়?
উত্তর : আমতলার সাধারণ ছাত্রসভায়।

আরো কিছু তথ্য…………………

প্রশ্ন : বঙ্গবন্ধু কোন শিল্পীর গানের ভক্ত ছিলেন?
উত্তর : আব্বাস উদ্দিন।

প্রশ্ন : বঙ্গবন্ধু ছাত্র রাজনীতি থেকে বিদায় নেন কোন সালে?
উত্তর : ১৯৪৯ সালে।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু কে ছিলেন?
উত্তর : হােসেন শহীদ সােহরাওয়ার্দী।

৭৬. ‘মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে?উত্তরঃ হিন্দি।৭৭. ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী?উত্তরঃ ‘সংবাদ প্র...
13/06/2022

৭৬. ‘মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে?

উত্তরঃ হিন্দি।

৭৭. ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী?

উত্তরঃ ‘সংবাদ প্রভাকর’ (১৮৩১)।

৭৮. জয়দেব রচিত সংস্কৃত কাব্যগ্রন্থের নাম কী?

উত্তরঃ গীতগোবিন্দ ।

৭৯. ‘পদ্মাবতী’ কবিতাটি আলাওল কোন কাব্য থেকে অনুবাদ করেন?

উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর ‘পদুমাবৎ’ কাব্য থেকে।

৮০. ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন?

উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রাযের রাজসভার কবি

৮১.ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী?

উত্তরঃ ‘আমির হামজা (১ম অংশ) ও জঙ্গনামা।

৮২. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী?

উত্তরঃ চণ্ডীদাসের।

৮৩. কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত?
উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।

৮৪. বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা?
উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।

৮৫. বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন?
উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।

৮৬. ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।

৮৭. মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী?
উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ‘দেওয়ানা মদিনা’ ।

৮৮. “যুগসন্ধিক্ষণের কবি’ কাকে বলে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে।

৮৯. মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন?
উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।

৯০. ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?
উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত ।

৯১. ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের?
উত্তরঃ ‘ইউসুফ-জোলেখা’ আরবের, ‘লাইলী-মজন’ ইরান ।

৯২. ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী?
উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস দেব ।

৯৩. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী?
উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ।
৯৪. মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে?
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
৯৫. বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী?
উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।।
৯৬. বাংলা মঙ্গল কাব্যধারার দু’জন বিখ্যাত কবির নাম কী কী?
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
৯৭. ব্রজবুলি কী?
উত্তরঃ মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম
কবিভাষাকে ব্রজবুলি বলে।

বাংলা ভাষা ও সাহিত্য – মধ্যযুগ৫১. মহুয়া পালা কোন কাহিনী নিয়ে রচিত? উত্তর: বেদের এক অপূর্ব সুন্দরী কন্যা মহুযার সাথেবাম...
13/06/2022

বাংলা ভাষা ও সাহিত্য – মধ্যযুগ
৫১. মহুয়া পালা কোন কাহিনী নিয়ে রচিত?


উত্তর: বেদের এক অপূর্ব সুন্দরী কন্যা মহুযার সাথে
বামনকান্দার জমিদার ব্রাহ্মণ যুবক নদের চাঁদের প্রণয় কাহিনী।

৫২. মৈয়মনসিংহ গীতিকার অর্ন্তগত উল্লেখযোগ্য গীতিকাগুলো কি কী?
উত্তর: মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা প্রভৃতি।

৫৩. “দেওয়ানা মদিনা” পালাটির রচয়িতা কে?
উত্তর: মনসুর বয়াতি।

৫৪. বাংলাদেশ থেকে সংগৃহীত লোক গীতিকা কয়ভাগে বিভক্ত?
উত্তর: ৩ ভাগে। নাথ-গীতিকা, মৈয়মনসিংহ গীতিকা ও পৰ্ববঙ্গ গীতিকা।


৫৫. শ্রীরামপুর ছাপাখানা স্থাপনহয়?
উত্তর -১৮০০ সালে

৫৬. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন ?
উ: মিথিলার

৫৭. ‘শ্রীকৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে?
উ: বড়ু চণ্ডীদাস

৫৮. আলাওল কোন যুগের কবি?
উ: মধ্য যুগের



৫৯. আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?
উ: নীতিকাব্য

৬০. আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যটি কোথায় রচিত হয়?
উ: আরাকানের রাজসভায়

৬১. মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে?
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।

৬২. “ইউসুফ জোলেখা” প্রণয়কাব্য অনুবাদ করেছেন
উ: শাহ মুহম্মদ সগীর

৬৩. এ পর্যন্ত আলাওলের কয়টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়?
উ: ৭টি

৬৪. আলাওলের শ্রেষ্ঠ কীর্তি কী?
উঃ পদ্মাবতী।

৬৫. “ইউসুফ জোলেখা” কাব্যের রচিয়তা কে?
উঃ শাহ মুহাম্মদ সগীর।

৬৬. চণ্ডিমঙ্গল কাব্যের কবি কে?
উঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।

৬৭. মনসামঙ্গলের আদি রচয়িতা কে?
উঃ কানাহরি দত্ত।

৬৮. বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন ।

৬৯. দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী
উত্তরঃ লাইলী – মজনু।

৭০. ইউসুফ জোলেখা’ কাব্যের রচয়িতা কে
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।

৭১. আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী?
উত্তরঃ পদ্মাবতী।

৭২. প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন?
উত্তরঃ চন্দ্রাবতী।

৭৩. ‘অন্নদামঙ্গল’ কার রচনা?
উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।

৭৪. ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী?
উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।

৭৫. ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে?
উত্তরঃ মুহম্মদ কবীর।

12/06/2022

প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার জন্য কি পড়বেন?

আপনার নিজের উপজেলা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। নিজ জেলা সম্পর্কে এবং আপনার জেলার ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানুন। আপনার জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পর্কে জানুন। মৌখিক পরীক্ষার জন্য আপনার অনার্সে পঠিত বিষয়ের মূল বিষয়গুলো ভালভাবে যান অর্থাৎ বেসিক সম্পর্কে । বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান ইত্যাদি সম্পর্কে জানুন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত জানুন।বর্তমান সরকারের সাফল্য কি কি তা জানুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কয়েকটি বই এবং তাদের লেখক লেখক সম্পর্কে জানেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের মৌলিক বিষয়গুলো জানান।অবৈতনিক প্রাথমিক শিক্ষা ও ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান কর্মপরিকল্পনা সম্পর্কে জানুন। আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা রাখবেন।ভাইভা পরীক্ষা দিনের বাংলা, ইংরেজি এবং আরবি তারিখ অবশ্যই জেনে নেবেন। ছোট ছোট অনুবাদ জিজ্ঞাসা করতে পারে। প্রাথমিকের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের থেকে ঐকিক নিয়ম, শতকরা, লাভ ক্ষতি ও জ্যামিতি অংশ থেকে প্রশ্ন হতে পারে। পদ্মা সেতু এবং মেট্রোরেল এ বিষয়ে ভাইভার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি গোল এবং করোনাভাইরাস সম্পর্কে বিস্তারিত দেখে নিবেন।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। মোটামুটি এসব বিষয় থেকেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার প্রশ্ন করা হয়। আমরা আমাদের পরবর্তী পোস্টে জানিয়ে দিব কিছু নমুনা ভাইভা।

11/06/2022

মুক্তিযুদ্ধের সেক্টর এবং মুজিবনগর সরকার

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো। সাব সেক্টর ৬৪টি। মহকুমা ছিল ১৯টি।
নৌ-বাহিনীর অধীনে ছিল- ১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)
১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না
চট্টগ্রাম- ১ নং সেক্টর
ঢাকা- ২ নং সেক্টর
রাজশাহী- ৭ নং সেক্টর
মুজিব নগর- ৮ নং সেক্টর
সুন্দরবন- ৯ নং সেক্টর
ময়মনসিংহ – ১১নং

মুজিবনগর সরকার / বাংলাদেশের অস্থায়ী সরকার:

গঠিত হয় >> ১০ এপ্রিল ,১৯৭১
শপথ >> ১৭ এপ্রিল , ১৯৭১
সদর দপ্তর ছিল > কলকাতার ৮ং থিয়েটার রোড
মোট মন্ত্রণালয় >> ১২টি
রাষ্ট্রপতি >> শেখ মুজিবুর রহমান
উপরাষ্ট্রপতি >> সৈয়দ নজরুল ইসলাম ( বঙ্গবন্ধুর অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পদাধিকারবলে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন ।
প্রধানমন্ত্রী >> তাজউদ্দিন আহমেদ
অর্থ মন্ত্রী >> এম. মনসুর আলী
স্বরাষ্ট্র , ত্রাণ ও পুর্নবাসন , কৃষিমন্ত্রী > এ, এইচ কামরুজ্জামান
পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী >> খন্দকার মোশতাক আহমেদ
প্রধান সেনাপতি >> কর্নেল (অব) এম,এ, জি ওসমানী
চিফ অব স্টাফ >> লে, কর্নেল (অব) আব্দুর রব
ডেপুটি চিফ অব স্টাফ >> গ্রুপ ক্যাপ্টেন েএ.কে খন্দকার

09/06/2022

09/06/2022

**বাংলাদেশের জাতীয় বিষয়াবলী পর্ব -১**

প্রতীক, পতাকা ও সংগীত
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?
উত্তর: উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয পাশে দুটি করে তারকা।
প্রশ্ন: জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
উত্তর: তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আবদুর রব।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।

জাতীয় দিবস সমূহ
বাংলাদেশ সরকার ঘোষিত জাতীয় দিবস সমূহ
প্রশ্ন: ২১ শে ফেব্রুয়ারী
শহীদ দিবস
প্রশ্ন: ২৬ শে মার্চ
স্বাধীনতা দিবস

আবহাওয়া ও জলবায়ু
প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ?
উত্তর: ২৬.০১ সেলসিয়াস।
প্রশ্ন: বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত ?
উত্তর: ১৮.৭২ সেলসিয়াস।

বাংলাদেশের নদ-নদী
প্রশ্ন: বাংলাদেশের নদ- নদীর সংখ্যা কত?
উত্তর: ২৩০ টি।
প্রশ্ন: বাংলাদেশে প্রবাহিত আর্ন্তজাতিক নদীর সংখ্যা কত?
উত্তর: ৫৭ টি।

ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান
প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?
উত্তর: পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তর: বগুড়া।

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি?
উত্তর: শাপলা।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পশুর নাম কি?
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার।

গুরুত্বপূর্ন সীমান্ত
প্রশ্ন: সীমান্ত এলাকা জেলার নাম
প্রশ্ন: বিলোনিয়া-ফেনী
প্রশ্ন: ভুরঙ্গামারী-কুড়িগ্রাম

বাংলাদেশের কৃষি
প্রশ্ন: কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি?
উত্তর: পলি মাটি।
প্রশ্ন: বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান কত?
উত্তর: ২,০৪,৮৪,৫৬১ একর।

বাংলাদেশের বনাঞ্চল
প্রশ্ন: বাংলাদেশে জনপ্রতি বনভুমির পরিমান কত?
উত্তর: ০.০১৮ হেক্টর।
প্রশ্ন: বাংলাদেশের বন এলাকা কটি অঞ্চলে বিভক্ত ও কি কি ?
উত্তর: ৪টি। যথা- ১। পাহাড়ী বনাঞ্চল ২। ম্যনাগ্রোভ বনাঞ্চল ৩। সমতল এলাকার শাল বনাঞ্চল ৪। গ্রামীন বন।

Address

Badda

Telephone

+8801728950844

Alerts

Be the first to know and let us send you an email when BCS Career for perfect life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BCS Career for perfect life:

Shortcuts

Share

Category