ZUMS Student Forum

ZUMS Student Forum

Share

The official student community of
ZNRF University of Management Sciences, uniting all students for leadership, ethics & excellence.

Inspired by our VC’s vision for a smart, ethically strong generation.

#Unity #Growth #Ethics #Change

16/12/2025

জাতীয় বিজয় দিবসে মনে একটাই প্রশ্ন জাগে-
হায় বাঙালী বিজয়ী জাতি, আমরা কি আসলেই স্বাধীন?

03/12/2025

The first meeting of the Founding Committee was held successfully. The discussion and decisions taken during the meeting were highly effective for the development, strategic planning, and organizational strengthening of the ZUMS Student Forum.


01/12/2025

অভিনন্দন,

ZUMS Student Forum–এর Founding Committee–এর সদ্য নির্বাচিত
Vice President - Monirujjaman Munna
General Secretary - Mohammod Sakib
Assistant General Secretary - Joy Baroy
কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা বিশ্বাস করি যে, আপনাদের নেতৃত্বে Founding Committee, ZUMS Student Forum–কে আরও সুসংগঠিত কাঠামোর দিকে এগিয়ে নেবে এবং একটি সম্পূর্ণ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা ও বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফোরামের কাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম পরিচালনায় ZNRF University of Management Sciences - ZUMS এর সকল শিক্ষার্থী আপনাদের পাশে থাকবে, যাতে ZUMS Student Forum তার স্থায়িত্ব বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণ, উন্নতি এবং সর্বাঙ্গীণ অগ্রগতিতে সক্রিয়ভাবে অবদান রাখতে পারে।

Photos from ZUMS Student Forum's post 01/12/2025

আপনারা সকলেই জানেন ZUMS Student Forum আমাদের ZNRF University of Management Sciences - ZUMS এর একমাত্র অফিসিয়াল ছাত্র সংগঠন। যা অনেকগুলো লক্ষ্য এবং উদ্দ্যেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ, যারা শুরু থেকেই মাননীয় ভিসি স্যারের আদর্শ অনুসরণ করে আসছেন এবং ZUMS Student Forum-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, তাদের মধ্য থেকেই Md. Monirujjaman Munna (Founder) এবং Ridoy Chandra Sil (Co-Founder)-এর হাত ধরে ZUMS Student Forum-এর যাত্রা শুরু হয়। তবে বর্তমানে তা একটি সুন্দর গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে যার ধারাবাহিকতায়,
গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এক ঐতিহাসিক মিটিংয়ে সকলের সামনে Spring 2022 এবং Fall 2022 ব্যাচের শিক্ষার্থীদের Founding Members হিসেবে পরিচয় করানো হয়। তাদের মধ্য থেকে উপস্থিত সকলের অংশগ্রহণে উন্মুক্ত ভোটের মাধ্যমে Founding Committee–এর নিম্নোক্ত পদগুলোর জন্য প্রার্থীদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ঃ

Vice President পদের প্রার্থীরাঃ
Md. Shakil Islam
Ridoy Chandra Sil
Monirujjaman Munna
Miraz Hossain

General Secretary পদের প্রার্থীরাঃ
Shantona
Maliha Mumtaz
Md. Sakib

Assistant General Secretary পদের প্রার্থীরাঃ
Ummay Nusrat Eisthi
Ummay Israt
Lithi Akter
Joy Baroy

নির্বাচিত প্রতিনিধিরা উন্মুক্ত ভোটের ভিত্তিতে নির্বাচিত হয়েছেনঃ

Vice President - Monirujjaman Munna
General Secretary - Mohammod Sakib
Assistant General Secretary - Joy Baroy
নির্বাচিত প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন।

পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধি ও Founding Members–এর উপস্থিতিতে, Founding Committee–এর অন্যান্য শূন্য পদে প্রার্থীদের মধ্য থেকে ভোট গ্রহণের মাধ্যমে সদস্য নির্বাচন করা হয়।

নিম্নে ZUMS Student Forum-এর পূর্ণাঙ্গ Founding Committee উপস্থাপন করা হলো—যারা ফোরামের গণতান্ত্রিক কাঠামো গঠন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, নীতি-নির্ধারণ এবং সার্বিক দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে।
Executive Election অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ZUMS Student Forum-এর সকল আনুষ্ঠানিক দায়িত্ব এই কমিটির ওপর অর্পিত থাকবে।

আমাদের প্রত্যাশা Founding Members সহ ZUMS Student Forum-এর সকল সদস্যকে অনুরোধ করা হচ্ছে—আপনারা আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করবেন, এবং ফোরামের স্বচ্ছতা, শক্তিশালী কাঠামো ও সুদূরপ্রসারী উন্নয়ন নিশ্চিত করতে পাশে থাকবেন।

এছাড়াও, একটি সুস্থ, প্রতিযোগিতামূলক এবং আনন্দঘন Executive Election আয়োজনের ক্ষেত্রে আপনাদের সম্পৃক্ততা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধন্যবাদ।

Photos from ZUMS Student Forum's post 29/11/2025

ZUMS Student Forum Annual Picnic 2025 এর যারা অতঃপ্রতভাবে জড়িত ছিলেন, তাদের জন্য আয়োজন করা হলো প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান।
সকলের একত্রিত প্রচেষ্টায় পিকনিকটি সফলভাবে সম্পন্ন করার পর আমরা সবাই এই সাফল্য উদযাপন করেছি! 🎊

প্রত্যেক ভলান্টিয়ারকে দেওয়া হলো ZUMS Student Forum এর লোগোযুক্ত মগ 💛—প্রশংসা আর ভালোবাসার এক ছোট্ট উপহার!
সাথে ছিলো হালকা আড্ডা, মজার মুহূর্ত আর একসাথে কাটানো আনন্দঘন সময়।
📸 ছবিগুলো সেই মজার মুহূর্তগুলোই ধরে রেখেছে! ✨

Photos from ZUMS Student Forum's post 24/11/2025

আলহামদুলিল্লাহ।
গত 22-11-2025 ছিল ZUMS Student Forum এর জন্য এক ঐতিহাসিক ও অত্যন্ত আনন্দের দিন।

আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের সার্বজনীন উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং একটি উন্মুক্ত, নিরপেক্ষ, নৈতিক এবং সম্পূর্ণ অরাজনৈতিক একমাত্র অফিসিয়াল স্টুডেন্ট প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠিত ZUMS Student Forum আজ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে আমাদের ZNRF University of Management Sciences - ZUMS এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জুবায়দুর রহমান স্যার এর কাছ থেকে।

এটি শুধু একটি স্বীকৃতি নয়, এটি ZUMS এর সকল শিক্ষার্থীর ঐক্য, ন্যায়, এবং উন্নয়নের পথে এক বিশাল অগ্রযাত্রা।

এর ধারাবাহিকতায়, ZUMS Student Forum এর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও সুশৃঙ্খল পূর্ণাঙ্গকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে একটি Executive Committee Election অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

যেখানে নিরপেক্ষতা, নৈতিকতা এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যারা ক্যাম্পাসের সার্বিক উন্নতি, শৃঙ্খলা এবং অনিয়মের বিরুদ্ধে কাজ করতে ইচ্ছুক, তারা প্রয়োজনীয় যোগ্যতা পূরণ সাপেক্ষে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

একটি সমৃদ্ধ, নিরাপদ এবং শিক্ষার্থী-বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ার এই যাত্রায় আমরা সবাই একসাথে ইনশাআল্লাহ।

আনন্দ, ঐক্য ও হাসিতে মুখর জুমস ছাত্র ফোরামের বার্ষিক পিকনিক ২০২৫ 17/11/2025

https://www.lastnewsbd.com/news-details/PST27071
🔥🔥🔥


আনন্দ, ঐক্য ও হাসিতে মুখর জুমস ছাত্র ফোরামের বার্ষিক পিকনিক ২০২৫ লাস্টনিউজবিডি ১৪ নভেম্বর: জেড এন আর এফ বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সহযোগিতায় এবং শিক্ষার্থীদের উদ্যোগে গাজীপুরের জি...

Photos from ZUMS Student Forum's post 17/11/2025

Same moment, two aesthetics — boys in their vibe, girls in their glow.🔥🎀

16/11/2025

Congratulations to the luckiest one, Sabbir Ahmed, for winning the 1st prize in our lucky draw! 🥳

16/11/2025

Full video coming soon 🔥🔥🔥

15/11/2025
Want your school to be the top-listed School/college in Badda?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


F/15, Pragati Sarani
Badda
DHAKA-1212