14/07/2026
আযান শুধু একটি ঘোষণা নয়। এটি এক ঐশী আহ্বান।
বিশুদ্ধ উচ্চারণ এবং দরদমাখা কণ্ঠ ও সুরের মিশ্রণে একজন মুয়াযযিন এই ঐশী আহ্বানকে ছড়িয়ে দেন মুমিনের হৃদয়ে হৃদয়ে।
আর এ কারণেই, অনেক মুয়াযযিন বা অনেক আগ্রহী তরুণের ভেতর বিশ্বখ্যাত সুরগুলোতে বিশুদ্ধভাবে আযান দেয়ার এবং নিজেকে একজন ব্যক্তিত্বসম্পন্ন ও আদর্শবাদী মুয়াযযিন হিসেবে গড়ে তুলবার বাসনা সুপ্ত থাকে।
আবার মসজিদ কর্তৃপক্ষেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এমন মুয়াযযিন—যিনি একই সাথে বিশুদ্ধ উচ্চারণ, সুর, আমল-আখলাক ও আধুনিক সাউন্ড সিস্টের পরিচালনায় দক্ষ হবেন।
কিন্তু সঠিক প্রশিক্ষণ আর দিকনির্দেশনার অভাবে এমন দক্ষ মুয়াযযিনের দেখা খুব বেশি পাওয়া যায় না।
এবার আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আযান ও মুয়াযযিনদের মানোন্নয়নে গ্রহণ করেছে একটি বিশেষ উদ্যোগ।
মুয়াযযিনদের দক্ষতা বৃদ্ধি ও নতুনদের এই মহান পেশায় উদ্বুদ্ধ করতে শুরু হতে যাচ্ছে ‘আযান প্রশিক্ষণ প্রোগ্রাম’(১ম ব্যাচ-২০২৬)।
ভর্তি সংক্রান্ত তথ্য:
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬
মৌখিক পরীক্ষা (ভাইভা) এবং ভর্তি কার্যক্রম: ০৩ আগস্ট ২০২৬
ক্লাস শুরু: ০৮ আগস্ট ২০২৬
ভাইবার দিন সাথে করে যা যা আনতে হবেঃ দুই কপি ছবি, নিজের জাতীয় পরিচয় পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি, একাডেমিক সার্টিফিকেট (থাকলে)।
স্থান: আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সাতরকুল কাজিবাড়ি ক্যাম্পাস (কবরস্থানের পাশে), উত্তর বাড্ডা, ঢাকা।
কোর্সের বৈশিষ্ট্যসমূহ:
১. পবিত্র মক্কা ও মদিনার ঐতিহ্যবাহী সুরসহ বিশ্ববিখ্যাত ৫ টি সুরের ওপর নিবিড় অনুশীলন।
২. আযান ও ইক্বামাতের প্রতিটি শব্দের নিখুঁত ও বিশুদ্ধ উচ্চারণ নিশ্চিতকরণ।
৩. কন্ঠের বিশেষ যত্ন, শ্বাস নিয়ন্ত্রণ এবং কন্ঠের স্কেল ঠিক রাখার ব্যায়াম।
৪. তারবিয়াহ ও দাঈর গুণাবলীর উপর শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ-এর বিশেষ দরস।
৫. টাইম ম্যানেজমেন্ট, নেগোসিয়েশন ও কমিউনিকেশন স্কিল বিষয়ক বিশেষ সেশন।
৬. সাউন্ড সিস্টেম ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল বিষয়ে সার্বিক জ্ঞান।
বিশেষ সুযোগ-সুবিধাসমূহ:
• মানসম্মত খাবার ও আবাসন ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি।
• যাতায়াত খরচ প্রদান।
• সাফল্যের সাথে কোর্স সম্পন্নকারীদের জন্য রয়েছে সার্টিফিকেট।
• অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক প্যানেল দ্বারা ব্যক্তিগত মূল্যায়ন ও পরিচর্যা।
আবেদনের যোগ্যতা:
• হাফেজ/ আলেম অথবা নাহবেমীর/দাখিল কিংবা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থী হতে হবে।
• মুয়াযযিন হিসেবে কর্মরত অথবা এই পেশায় আগ্রহী হতে হবে।
• অবশ্যই কন্ঠে সুর এবং তা রপ্ত করার যোগ্যতা থাকতে হবে।
• বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর।
আবেদন করুন:
ভর্তির আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন:
https://forms.gle/1TjvdZ2ywmM8FL1q7
সার্বিক যোগাযোগ:
আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট
সাতারকুল, কাজীবাড়ি ক্যাম্পাস, উত্তর বাড্ডা, ঢাকা।
মোবাইল : 01805-437910 (হোয়াটসঅ্যাপ, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত)