19/07/2026
🌸 সাফল্যের স্বীকৃতি🌸
২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জনকারী আমাদের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
এই গৌরবময় অর্জন আমাদের প্রতিষ্ঠান, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকবে।
সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমাদের জ্ঞান, মেধা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা রইল।
এভারগ্রীন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ
"শিক্ষায় গড়ি আলোকিত আগামী"