27/02/2025
‘রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে সমাগত। পবিত্র রমজান উপলক্ষে দেশের মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
অশেষ রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় মাসটি। পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানাই।
মহান আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে রোজা পালনের তওফিক দান করুন।
অক্সফোর্ড মডেল স্কুল এর পক্ষ থেকে সবাইকে জানাই মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।