25/07/2021
ইংরেজি শেখার জন্য কোনো মুভি বা ওয়েব সিরিজ সহায়ক কি? আর সহায়ক হলে কিছু মুভি বা ওয়েব সিরিজের নাম কি?
ইংরেজি শিখতে সাহায্য করবে যে ১০ টি মুভি -
Jurassic Park (1993)
সেন্ট্রাল আমেরিকার Isla Nublar আইল্যান্ডের ডায়নোসরের গল্প মনে আছে? ”Jurassic Park” নামক উপন্যাসের অবলম্বনে ১৯৯৩ সালে আমেরিকান এই সায়েন্স ফিকশন এডভেঞ্চার ফিল্মটি তৈরি করা হয়েছিল যা তিনটি একাডেমি এ্যাওয়ার্ডসহ বিশটিরও অধিক পুরস্কার জিতেছে! সায়েন্টিফিক কিছু ইংরেজি শব্দ শিখে নিতে পারবেন এই মুভিটি দেখতে দেখতেই। আর ইংরেজি শেখা তো হবেই!
Notting Hill (1999)
ব্রিটিশ ইংলিশ শিখবেন নাকি আমেরিকান? এ নিয়ে দ্বিধান্বিত হয়ে থাকলে দেখে ফেলতে পারেন এই মুভিটি। ইংল্যান্ডের লন্ডন থেকে আমেরিকা, পুরো মুভির কাহিনী এবং চরিত্রগুলো এমনভাবে সাজানো হয়েছে যে আপনি খুব সহজেই দু’ধরনের ইংলিশ শেখার সুযোগ পাবেন।
Clueless (1995)
বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক Jane Austen রচিত ”Emma” উপন্যাস অবলম্বনে তৈরি করা এই কমেডি মুভিটিতে ৯০ দশকের তরুণ সমাজের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আমেরিকান ইংলিশ শেখার জন্য দারুণ সহায়ক হবে ”Clueless” মুভিটি।
The Hunger Games (2012)
আপনি যদি সায়েন্স ফিকশন এডভেঞ্চার মুভির ভক্ত হয়ে থাকেন তাহলে এই মুভিটি আপনার ভালো লাগবে নিঃসন্দেহে। মুভিটি দেখতে দেখতেই আপনি ফিগারেটিভ ল্যাংগুয়েজ সম্পর্কে ধারণা পেতে পারবেন।
The King’s Speech (2010)
বিশ্ববিদ্যালয় জীবনে বা কর্মক্ষেত্রে সবচেয়ে বড় ভীতির নাম প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের জন্য আমরা অনেকেই স্ক্রিপ্ট লিখে ফেলি, তারপর বার বার সেটি পড়ে সব শব্দের উচ্চারণ ঠিক আছে কিনা তা দেখি। ”The King’s Speech” মুভির গল্পটাও ঠিক একই রকম।
ইংল্যান্ডের সম্রাট জর্জ কীভাবে তাঁর স্পিচ ডিসঅর্ডার কাটিয়ে উঠেছিল সেই গল্প জানতে জানতে বেশ কিছু ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ জেনে নিতে পারবেন ঐতিহাসিক এই ড্রামা ফিল্মটি দেখার মাধ্যমে।
The Queen (2006)
ব্রিটিশ অ্যাকসেন্ট শেখার ক্ষেত্রে এই মুভিটি আপনার সহায়ক হতে পারে। প্রিন্সেস ডায়নার মৃত্যু ইংল্যান্ডের রাজ পরিবারে যে প্রভাব ফেলেছিল তা জানতে হলে মুভিটি দেখে ফেলেন আজই।
The Wizard of Oz (1939)
পৃথিবীর বিখ্যাত সব মুভির তালিকায় এই মুভিটির স্থান অনেক উপরে। আমেরিকান এই ফ্যান্টাসি ফিল্ম দেখার মধ্য দিয়ে আপনি খুব সহজ এবং সাবলীল কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি শব্দের সন্ধান পাবেন।
Men in Black (1997)
জনপ্রিয় আমেরিকান অভিনেতা উইল স্মিথ অভিনীত এই মুভিটির স্ক্রিপ্ট খুব সাবলীল এবং স্পষ্ট কিছু ইংরেজি শব্দ ব্যবহার করে তৈরি করা হয়েছে যা খুব সহজেই বোধগম্য।
The Babadook (2014)
হরর মুভি ফ্যানদের কাছে খুব জনপ্রিয় এই মুভিটি। এই মুভিটিতে কথোপকথনে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট ব্যবহার করেছে। তাই অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট শিখতে ”The Babadook” মুভিটি দেখে ফেলতে পারেন।
Black Sheep (2006)
জোনাথন কিং পরিচালিত এই হরর ফিল্মটি দেখার মাধ্যমে আপিনি নিউজিল্যান্ডের ফার্ম কালচার সম্পর্কে জানতে পারবেন। শুধু তাই নয়, নিউজিল্যান্ড অ্যাকসেন্ট শিখতেও এই মুভিটি বেশ সহায়ক।
Happy learning. Be happy, spread happiness. Akash