Assasuni Degree College

Assasuni Degree College

Share

Assasuni Govt College is one of the oldest educational institution in Assasuni Thana, Satkhira Distr

05/04/2017

“ অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা
আর হয় না ”

28/01/2017

পেজ নাম টা সরকারি করতে হবে

Photos from Assasuni Degree College's post 16/12/2016

★বিজয় দিবসের শুভেচ্ছা★

বিজয় হয়েছে আজ লাল ও সবুজের
অযুত লক্ষ বুকের ধন হারা মায়ের
হয়েছে স্বাধীন মোদের সোনার বাংলাদেশ
সুজলা-সুফলা সোনালী ক্ষেতের সমাবেশ ।

প্লাবিত হয়েছে এদেশ আজ বিজয় উল্লাসে
প্রিয়জন হারা অসহ্য শোক ভুলেছে হেসে হেসে
বুঝেছে দারুণ অত্যাচারী মোরা নই দুর্বল
অন্যায় অবিচার রুখতে সর্বদাই সচল ।

অত্যাচারীর হাঁড় গুড়ো করে দিয়েছি বেশ
তাই রক্ত দিয়ে গড়েছি এ সোনার বাংলাদেশ
১৬ ই ডিসেম্বর মানেই আমার বিরাট অহংকার
অক্ষয় ইতিহাস ধরার বুকে পরিচয় প্রতিষ্ঠার ।

১৬ ই ডিসেম্বর মানেই স্বর্ণাক্ষরে বিজয় গাঁথা
অদম্য অকুতোভয় বাঙ্গালীর সাহসিকতা ।

30/10/2016

লাইক চাই

RJ Rony Arefin

13/09/2016

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাই

#রনি_অারেফিন

Photos 15/08/2016

জাতীয় শোক দিবস ২০১৬

১৯৭৫ এর ১৫ই আগস্ট স্বাধীন বাংলার স্থপতি
বাঙালি জাতির শ্রেষ্ট সন্তান বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবার হত্যা
করা হয়েছিল,
১৯৭১ এর ১৬ই ডিসেম্বর পাওয়া
স্বাধীন বাংলাদেশের নাম বিশ্বের
মানচিত্র থেকে মুছে ফেলার জন্য.....

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ,
বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।
এটাই ধ্রুব সত্য......

মানুষ হত্যা করে জীবন শেষ করে দেয়া যায়
কিন্তু তার অবদান কখনো শেষ করা যায় না।।

বুকে লালন করা ভালবাসায় বঙ্গবন্ধু বেঁচে
আছে,থাকবে, যতদিন বাংলাদেশ রবে
বাংলাদেশের প্রতিটি ধুলিকণা,
প্রতি ইঞ্চি মাটি বঙ্গবন্ধুর নাম স্মরণ করবে......

জয় বাংলা
জয় বঙ্গবন্ধ।।

02/08/2016

আশাশুনি ডিগ্রী কলেজের সহকারী
অধ্যাপক ও দর্শন বিভাগের বিভাগীয়
প্রধান এবং আশাশুনি উপজিলা
আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক
সম্পাদক ও বুধহাটা ইউনিয়ন
আওয়ামীলীগের সাবেক সভাপতি,
সাবেক কুনদুড়িয়া মাধ্যমিক
বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ
মফিজুল ইসলাম আজ ভোর ৬ টায় ঢাকা
সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মৃত্যু বরন করেছেন
(ইন্নালিল্লাহে ওয়া
ইন্নালিল্লাহিহে রাজিউন) সে যেন
জান্নাত বাসী হন সে জন্য সবার দোয়া
প্রার্থনা করছিএবং শোকার্ত
পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি।
মরহুমের ১ ম জানাজা নামাজ
আগামীকাল আশাশুনি কলেজ মাঠে
অনুষ্ঠিত হবে এবং ২ য় জানাজা
নামাজ তার নিজ পিত্রালয়ে
আগামীকাল ১১ টায় অনুষ্ঠিত হবে সবাই
কে জানাজা নামাজে শরীক হওয়ার
জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

Photos 23/07/2016

নবীন বরনের কিছু পিক >:)

ph by : Rony

23/07/2016

Admin রা দেখা করো?
ম্যাসেজে অাসো

Photos 22/07/2016

বিশেষ করে সকল Admin দের উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ জানানো যাচছে ।

(সকাল ১০ টায় Admin দের সাক্ষাত হবে ) ম্যাসেজে জানানো হবে ।

#রনি_অারেফিন_অাশাশুনি :-D

14/07/2016

আশাশুনি কলেজে একাদশ শ্রেণির
নবাগত
শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
ঃ আশাশুনি কলেজে একাদশ শ্রেণির
ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান-২০১৬
জাঁকজোমকের সাথে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) বেলা ১১.৩০ টায়
কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রুহুল
আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন উপজেলা
নির্বাহী অফিসার সুষমা সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের
মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম
রহমান, গভর্নিং বডি সদস্য অধ্যাপক
সুবোধ কুমার চক্রবর্তী, অধ্যাপক বিধান
চন্দ্র মন্ডল, আশাশুনি প্রেসক্লাব
সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রভাষক
মিজানুর রহমান ও শিক্ষার্থী মাগফুর
রহমান। অধ্যাপক সুশীল কুমার মন্ডল ও
প্রভাষক মাসুদুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে
আরও উপস্থিত ছিলেন, গভর্ণিং বডি
সদস্য আঃ রহিম, আঃ গফুর, রুহুল আমিন, সকল
শিক্ষকমন্ডলী প্রমুখ। বরণ সঙ্গীত
পরিবেশন করেন প্রফেসর সুশীল কুমার ও
প্রভাষক শিরিন বাহার। এছাড়া
সঙ্গীত, কবিতা আবৃত্তি করেন স্মৃতি
সরকার, আমান ও তার সঙ্গীরা। প্রধান
অতিথি সুষমা সুলতানা নবাগতদের
উদ্দেশ্যে বলেন, ভালমন্দ বিবেচনা
করে জীবনকে শতভাগ উপভোগ করতে
হবে। স্বর্ণালী জীবন গড়তে সুন্দর
টার্গেট থাকতে হয়। তোমরা স্কুল
জীবনের গন্ডি পেরিয়ে উন্মুক্ত কলেজ
জীবনে পদার্পন করেছ। তোমাদেরকে
অনেক ভেবে চিন্তে উজ্জল ভবিষ্যৎ
নিয়ে এগুতে হবে। স্বাধীনতা
আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল
স্মরণীয়, দেশের স্বাধীনতা ও
সার্বভৌমত্বকে রক্ষায় আজকে
তোমাদের উপর অনেক দায়িত্ব রয়েছে।
বিশেষ অতিথি ওসি গোলাম রহমান
বলেন, জঙ্গীবাদ সন্ত্রাস ও মাদকমুক্ত
সমাজ গড়তে তোমাদের জীবনকে
নিয়ে ভাবতে হবে। তোমরা আমাদের
সন্তানতূল্য, তোমাদের নিয়ে আমাদের
অনেক আশা-আকাঙ্খা রয়েছে।
তোমাদেরকে ভালদিক সম্পর্কে
আগ্রহী হতে হবে। অন্যায়-অসৎসঙ্গ
থেকে দূরে থাকতে হবে। দেশে অনেক
শিক্ষার্থীরা জঙ্গী-সন্ত্রাসীদের
অপচ্ছায়ায় নষ্ট হয়ে যাচ্ছে। তারা
মাদকাসক্ত হয়ে জীবনকে সঠিক ভাবনা
থেকে বি”্যুত করে অন্যায়ের সাথে
আপোষ করে হত্যা, খুন, গুমসহ চরম বিপদজনক
পরিণতির শিকার হচ্ছে। তোমরা যখন
কোন ছেলেমেয়েকে/মানুষকে
বিপথগামী হতে দেখবে, কিংবা
অস্বাভাবিক আচরণ লক্ষ্য করবে সাথে
সাথে গোপনে পুলিশকে জানাবে।
তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে
পারলে, সমাজ ও জাতিকে ধ্বংসাত্মক
পরিণতি থেকে রক্ষা করা যাবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন
থেকে তেলাওয়াত করেন প্রভাষক
হাফেজ বাকী বিল্লাহ ও গীতা
থেকে পাঠ করেন কৃষ্ণা রানী
বিশ্বাস। এরপর নবাগত ৪৫৪ জন
ছাত্রছাত্রীকে ফুল দিয়ে বরণ করে
নেওয়া হয়।

Photos from Assasuni Degree College's post 14/07/2016

নবীণ বরণ -২০১৬

Want your school to be the top-listed School/college in Assasuni?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Assasuni