APS Degree College - এপিএস মহাবিদ্যালয়

APS Degree College - এপিএস মহাবিদ্যালয়

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from APS Degree College - এপিএস মহাবিদ্যালয়, Education, প্রতাপনগর, আশাশুনি, সাতক্ষীরা, Assasuni.

Photos from APS Degree College - এপিএস মহাবিদ্যালয়'s post 12/03/2026

Hsc Group Change 2026

Photos from APS Degree College - এপিএস মহাবিদ্যালয়'s post 12/03/2026

HSC Registration 2026

12/03/2026

আপনার সন্তান, ভাই-বোনের থেকে ২০২৬ সালে রেজিষ্ট্রেশন বাবদ কত টাকা নিয়েছে?

17/10/2025

এমপিও ভূক্ত শিক্ষকদের ২০% বাড়ী ভাড়া আদায়ের লক্ষ্যে দেশব্যাপি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির অংশ হিসেবে ও আওয়ামী ফ্যাসিস্ট পুলিশ কর্তৃক গুণী শিক্ষকদের অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদে এ.পি.এস ডিগ্রি কলেজের শিক্ষকদের শহিদ মিনারে অবস্থান

12/09/2025
04/09/2025

একটি ২ থেকে ৭ বছরের শিশুর সামনে দুইটি সমান আকারের গ্লাসের দুটোতেই যদি একই পরিমান পানি ঢালেন। তার পর তাকে প্রশ্ন করেন যে দুটোতেই সমান পানি আছে কিনা? সে বলবে হ্যাঁ। এর পর গ্লাসগুলোর চেয়ে বেশ চিকন একটা পাত্র নিয়ে যদি একটি গ্লাসের পানি সেটাতে ঢালেন। তার পর দুটোকে পাশাপাশি রাখেন। তার পর তাকে প্রশ্ন করেন যে দুটোতেই সমান পানি আছে কিনা? শিশুটি বলবে চিকন পাত্রটিতে পানি বেশি আছে।

এই পরীক্ষাটি সুইস মনোবিজ্ঞানী জ্যঁ পিয়াজের সংরক্ষণ কৃত্য (conservation tasks) নামে পরিচিত, যা শিশুদের চিন্তাপ্রক্রিয়া বা কগনিটিভ বিকাশ বোঝার জন্য ব্যবহৃত হয়।

পিয়াজের তত্ত্ব অনুযায়ী, যারা সংরক্ষণের ধারণা বুঝতে পারে তারা বলবে যে চিকন ও মোটা দুটো পাত্রেই একই পরিমাণ তরল আছে, কারণ তরল শুধুমাত্র এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা হয়েছে, পরিমাণ পরিবর্তন হয়নি। আর যারা সংরক্ষণ এর ধারণা বুঝতে পারে না, তারা ভাবতে পারে সরু পাত্রে বেশি তরল রয়েছে কারণ এটি লম্বা দেখাচ্ছে, যদিও আসলে দুই পাত্রে একই পরিমাণ তরল আছে।

পিয়াজের তত্ত্ব অনুযায়ী, এটি সাধারণত প্রাক-পরিচালনামূলক পর্যায়ে (Pre-operational stage), যা ২ থেকে ৭ বছর বয়সের মধ্যে ঘটে, তখন শিশুদের বোঝার ক্ষমতা সীমিত থাকে। কিন্তু যখন তারা কংক্রিট অপারেশনাল পর্যায়ে (Concrete operational stage), প্রায় ৭ থেকে ১১ বছর বয়সে পৌঁছায়, তখন তারা সংরক্ষণের ধারণাটি বোঝা শুরু করে।

কিন্তু বয়স বাড়লেও অপরিণত মনের অনেকের এই প্রাক-পরিচালনামূলক পর্যায় স্থির (ফিক্সেটেড) হয়ে যায়। এই করণে মেয়েদের ব্যবহার্য্য অনেক প্রসাধণ সামগ্রী যেমন সুগন্ধী, শ্যাম্পু এগুলোর বোতল চিকন ও লম্বা করা হয়। এটি বিপননে অভিজ্ঞ প্রোডাক্ট ডিজাইনাররা জানে। এতে সেগুলো বেশী বিক্রি হয়।

এই ঘটনা রাজনৈতিক চয়েসের ক্ষেত্রেও ঘটে। অপরিণত মনের অনেকেই রাজনৈতিক ঘটনার পরম্পরা এ বৃহৎ ছবিটা দেখতে পায় না। এদের সংখ্যা যতই বাড়ছে ততই বিপদ ও ধ্বংসের দিকে চলে যাচ্ছে বিশ্ব।

31/08/2025

আনুলিয়া, প্রতাপনগর ও শ্রীউলা ( এ,পি, এস )ডিগ্রি কলেজের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৯৯সালের ১মে কলেজটির ভিত্তি স্হাপন করা হয়েছিল।
সে দিন ভিত্তি স্হাপনে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন যথাক্রমে প্রাঃ এম পি, অধ্যক্ষ আলঃ মাওঃ এ এম রিয়াছাত আলী বিশ্বাস,আলঃ মাষ্টার আমজাদ হোসেন ঢালী,শেখ আনজামিন,মীর কামরুল ইসলাম,মাষ্টার বসন্ত কুমার,বিছট নিবাসী আলী হোসেন মোড়ল,আঃ মালেক গাইদ্দার,সহ এ মুহুর্তে মনে না পড়া আরো অনেকে।পরবর্তীতে সার্বিক সহযোগীতা ও বাস্তবায়নে এগিয়ে আসছিলেন প্রাঃ উপজেলা চেয়ারম্যান আলঃ মুশাররফ হুসাইন ঢালী, আলঃ লুৎফর রহমান সহ আরো অনেকে। আজ এ দিনে সকলের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করছি।
পাশাপাশি যারা জীবিত আছেন তাদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আশরাফুল আলম, কাজী মোতাহার রহমান,প্রঃ মুন্জুরুল হক,নূরুল আলম সহ আরো অনেকে,তাদের দীর্ঘায়ু কামনাসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।যারা জমি দান করেছেন- মরহুম শেখ আনজামিন,মরহুম কামরুজ্জামান ঢালী,শেখ জাকির হোসেন গং,আঃ মালেক গাজী,বসুখালীর মরহুম আত্তাপ গাজী,সহ আরো অনেকে,তাদের মধ্যে যারা আমাদের মাঝে নেই,তাদের মাগফিরাত কামনা করি ও যারা আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি,মহান আল্লাহ যেনো তাদের এদান কে "সদকায়ে যারিয়া" হিসাবে কবুল করেন।
প্রতিষ্ঠানটি আশাশুনি উপজেলার সুনামের সাথে অন্যতম কলেজ হিসাবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। বর্তমানে এক হাজারের ও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। মহান আল্লাহর শুকরিয়া আদায় সহ সকল স্তরের মানুষের দোয়া ও সুনাম অব্যাহত রাখতে সার্বিক পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

06/08/2024

লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা থেকে এপিএস পরিবারের সবাইকে বিরত থাকার অনুরোধ জানাই।
সুন্দর বাংলাদেশ নির্মাণে প্রতিহিংসা কোন সমাধান নয়।

06/08/2024

আওয়ামী দালান মুক্ত এপিএস মহাবিদ্যালয় পরিবার🤞 দেখতে চাই।

Want your school to be the top-listed School/college in Assasuni?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


প্রতাপনগর, আশাশুনি, সাতক্ষীরা
Assasuni
9460

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00