05/10/2024
আজ ০৫ অক্টোবর ২০২৪।
“৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস”।
❝শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার❞। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৪’ উদযাপন করছে শিক্ষা মন্ত্রণালয়।
আজকের এই দিবস উপলক্ষ্যে আমি আমার শ্রেষ্ঠ শিক্ষক মা-বাবা তাদের স্বশ্রদ্ধ চিত্তে স্বরণ করে সালাম জানাচ্ছি এবং পৃথিবীতে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন তাদের সুস্থ্য অবস্থায় রাখেন ও মৃত্যুর পর যেন জান্নাত দান করেন এই দোয়া করছি। সেই সাথে শ্রদ্ধচিত্তে স্বরন করছি আমার শ্রদ্ধেয় গুরুজনদের যাদের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে আজ অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে (আইসিটি) শিক্ষক হিসেবে কর্মরত আছি। তাদের জন্য সবসময় শুভ কামনা ও দোয়া । তাদের যেন সর্বাবস্থায় আল্লাহ ভালো রাখেন। আরও স্বরণ করছি আমার শুভাকাঙ্খী, আমার চলার পথে সহযোগী এবং আমার সহকর্মী যাদের প্রেরণায় ও সহযোগীতায় কর্ম উদ্দীপনায় এগিয়ে যাচ্ছি বৈষম্যহীন স্বপ্নের সোনার বাংলা গঠনে।