কচি-কাঁচা ক্যাডেট স্কুল

কচি-কাঁচা ক্যাডেট স্কুল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কচি-কাঁচা ক্যাডেট স্কুল, School, আড়াল সালদৈ রোড, আড়াল বাজার, কাপাসিয়া, Aral.
(1)

📢 জরুরী নোটিশ: ৪র্থ মিডটার্ম পরীক্ষা সংক্রান্ত 📢কচি-কাঁচা ক্যাডেট স্কুলের সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দের অবগ...
07/07/2026

📢 জরুরী নোটিশ: ৪র্থ মিডটার্ম পরীক্ষা সংক্রান্ত 📢

কচি-কাঁচা ক্যাডেট স্কুলের সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৯/০৭/২০২৬, রোজ বৃহস্পতিবার, প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণীর ৪র্থ মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত পরীক্ষায় সকল শিক্ষার্থীর উপস্থিতি বাধ্যতামূলক।

⏰ পরীক্ষার সময়সূচী:

সকাল ১০:০০ টা - দুপুর ১২:০০ টা: প্লে, নার্সারী, ১ম ও ২য় শ্রেণী।

দুপুর ০১:০০ টা - বিকাল ০৩:০০ টা: ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ শ্রেণী।

🚌 পরিবহন সেবা সংক্রান্ত:

পরীক্ষাকালীন সময়ে বিদ্যালয়ের পরিবহন সেবা প্রতিদিনের মতো যথানিয়মে চালু থাকবে।

৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরিবহনের সুনির্দিষ্ট সময় ক্লাসে জানিয়ে দেওয়া হবে।

সবাইকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সকল শিক্ষার্থীদের পরীক্ষার জন্য শুভকামনা! 👍

ধন্যবাদান্তে,
রাজিব হোসেন
প্রধান শিক্ষক
কচি-কাঁচা ক্যাডেট স্কুল

📢 জরুরি নোটিশ 📢​আসসালামু আলাইকুম, 🙏​কচি-কাঁচা ক্যাডেট স্কুলের সকল সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রিয় ছাত্র-ছাত্...
02/07/2026

📢 জরুরি নোটিশ 📢

​আসসালামু আলাইকুম, 🙏

​কচি-কাঁচা ক্যাডেট স্কুলের সকল সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রিয় ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৪/০৭/২০২৬ ইং, রোজ: শনিবার কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বিদ্যালয়ের সকল শ্রেণী কার্যক্রম যথারীতি খোলা থাকবে এবং পাঠদান চলমান থাকবে। 🏫📚

​অতএব, সকল শিক্ষার্থীকে উক্ত দিনে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হলো। 🎒✏️

​আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। 🤝

​বিনীত, ✍️
মোঃ রাজিব হোসেন
প্রধান শিক্ষক
কচি-কাঁচা ক্যাডেট স্কুল 🏛️

🚫 আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ 🚫"মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন - মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সবল ভবিষ্যৎ গড়ি।"আজ ২...
25/06/2026

🚫 আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ 🚫
"মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন - মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সবল ভবিষ্যৎ গড়ি।"

আজ ২৬শে জুন, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। তরুণ ও ছাত্রসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা অত্যন্ত জরুরি। কচি-কাঁচা ক্যাডেট স্কুলের প্রতিটি শিক্ষার্থী যেন নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য।

আসুন, সচেতনতা ও শিক্ষার আলো দিয়ে আমরা মাদকের অন্ধকারকে দূর করি। আমাদের সন্তান ও আগামী প্রজন্মকে উপহার দিই একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী।

🎓 শিক্ষাই পারে মাদকের আঁধার ঘোচাতে! 🎓

#কচিকাঁচাক্যাডেটস্কুল

"প্রকৃতিকে ভালোবাসুন, পৃথিবীকে বাঁচান - আসুন গাছ লাগাই এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখি।"আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। আমাদের চ...
05/06/2026

"প্রকৃতিকে ভালোবাসুন, পৃথিবীকে বাঁচান - আসুন গাছ লাগাই এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখি।"

আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। আমাদের চারপাশের প্রকৃতি ও পরিবেশকে সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব। কচি-কাঁচা ক্যাডেট স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে এবং একটি সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারে আমরা সবাই একতাবদ্ধ।

আসুন, আমরা নিজেরা সচেতন হই এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী রেখে যাই।

🌻 সবুজ পৃথিবী, আমাদের অঙ্গীকার! 🌻

#কচিকাঁচাক্যাডেটস্কুল

"ঝুম বৃষ্টি, তবুও শতভাগ উপস্থিতি! 🌧️ 🚌"প্রবল বর্ষণও দমাতে পারেনি আমাদের শিক্ষার্থীদের অদম্য ইচ্ছাকে! বিদ্যালয়ের নিজস্ব ...
25/05/2026

"ঝুম বৃষ্টি, তবুও শতভাগ উপস্থিতি! 🌧️ 🚌
"প্রবল বর্ষণও দমাতে পারেনি আমাদের শিক্ষার্থীদের অদম্য ইচ্ছাকে! বিদ্যালয়ের নিজস্ব ও সুনিশ্চিত পরিবহন ব্যবস্থার কল্যাণে আজকের প্রতিকূল আবহাওয়াতেও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতিতে অত্যন্ত চমৎকারভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধন্যবাদ সকল অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আমাদের ওপর আস্থা রাখার জন্য।"

14/05/2026

"শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধির লক্ষে খেলাধুলা অপরিহার্য। এই গুরুত্ব অনুধাবন করে কচি-কাঁচা ক্যাডেট স্কুলের ছাত্ররা আজ স্কুল প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলায় অংশগ্রহণ করেছে।

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’সুধী,  আসসালামু আলাইকুম। আপনার সন্তানের শিক্ষা কার্যক্রমের নিয়মিত অগ্রগতির অংশ হিসেবে গত মা...
03/04/2026

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’
সুধী,
আসসালামু আলাইকুম। আপনার সন্তানের শিক্ষা কার্যক্রমের নিয়মিত অগ্রগতির অংশ হিসেবে গত মাসের ‘২য় মাসিক মূল্যায়ন পরীক্ষা'র ফলাফল তৈরি করা হয়েছে। শিক্ষার্থীর অর্জিত ফলাফল বিশ্লেষণ এবং পড়াশোনার মানোন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার লক্ষ্যে আগামী ০৪-০৪-২০২৬ তারিখ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের সভাকক্ষে এক মত বিনিমিয় সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য। আপনার মূল্যবান মতামত ও সহযোগিতা শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
ধন্যবাদান্তে রাজিব হোসেন
প্রধান শিক্ষক, কচি-কাঁচা ক্যাডেট স্কুল।

আসসালামু আলাইকুম। আগামীকাল ২৯-০৩-২০২৬ রোজ রবিবার চন্ডালহাতা, মির্জানগর, কালিয়াব এবং শিমুলতলী থেকে যেসকল শিক্ষার্থী স্কুল...
28/03/2026

আসসালামু আলাইকুম।
আগামীকাল ২৯-০৩-২০২৬ রোজ রবিবার চন্ডালহাতা, মির্জানগর, কালিয়াব এবং শিমুলতলী থেকে যেসকল শিক্ষার্থী স্কুলে পরিবহনে যাতায়াত করে, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেশব্যাপী তেলের সংকটময় পরিস্থিতির জন্য স্কুলের পরিবহন তেল সংগ্রহ করতে পারেনি। তাই আগামীকাল স্কুলের পরিবহন এই এলাকাগুলোতে যাবেনা। দয়া করে সবাই নিজ দ্বায়িত্বে স্কুলে চলে আসবেন। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

31/01/2026

নৃত্য । বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-2026

কচি-কাঁচা ক্যাডেট স্কুল

Address

আড়াল সালদৈ রোড, আড়াল বাজার, কাপাসিয়া
Aral
১৭৩০

Website

Alerts

Be the first to know and let us send you an email when কচি-কাঁচা ক্যাডেট স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category