Jangalia High School, Araihazar, Narayangonj.

Jangalia High School,  Araihazar, Narayangonj. প্রধান শিক্ষক , জাহিদ সরকার, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়।

এতদ্বারা বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জা...
24/03/2026

এতদ্বারা বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

তারিখ: ২৬ মার্চ
সময়: সকাল ১০ টা
স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন থাকবে।

সকলের উপস্থিতি একান্ত কাম্য।

প্রধান শিক্ষক
জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন-২০২৬ উপলক্ষ্যে প্রভাত ফেরী ও আলোচনা সভা। আয়োজনে: জাঙ্গালিয়া উচ...
21/02/2026

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন-২০২৬ উপলক্ষ্যে প্রভাত ফেরী ও আলোচনা সভা।

আয়োজনে: জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়।

এতদ্বারা বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক...
19/02/2026

এতদ্বারা বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সকাল ৭টা ৪৫ মিনিটে শুরু হবে। সকলকে নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট পূর্বে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

উক্ত অনুষ্ঠানে যথাযথ শৃঙ্খলা বজায় রেখে সক্রিয় অংশগ্রহণের জন্য সবাইকে বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।

আদেশক্রমে
প্রধান শিক্ষক

নারায়ণগঞ্জ-২ আসনে সরকারিভাবে গেজেটভুক্ত নির্বাচিতনজরুল ইসলাম আজাদবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – ব...
16/02/2026

নারায়ণগঞ্জ-২ আসনে সরকারিভাবে গেজেটভুক্ত নির্বাচিত
নজরুল ইসলাম আজাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি) মনোনীত প্রার্থী

🌿 অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা 🌿

নারায়ণগঞ্জ-২ আসনে সরকারিভাবে গেজেটভুক্ত হওয়ায় জননেতা নজরুল ইসলাম আজাদ মহোদয়কে জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

আপনার এই বিজয় এলাকার সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন। আমরা আশা করি, আপনার নেতৃত্বে নারায়ণগঞ্জ-২ আসনে শিক্ষা, উন্নয়ন, অবকাঠামো ও সামাজিক অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করছি।

আল্লাহ আপনাকে জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
প্রধান শিক্ষক
জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়
আড়াইহাজার, নারায়ণগঞ্জ
#অভিনন্দন



#বাংলাদেশ_জাতীয়তাবাদী_দল
#আড়াইহাজার
#জাঙ্গালিয়া_উচ্চ_বিদ্যালয়
#নেতৃত্ব
#উন্নয়ন
#শিক্ষা

19/01/2026

জরুরী নোটিশ!
এতদ্বারা জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের নবম শ্রেণিতে ও ২০২৬ সালের যারা দশম শ্রেণির বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের রেজিষ্ট্রেশন এর তথ্য, ছবি ও প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত করোনি, তাঁহারা অতি সত্বর বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিজের রেজিষ্ট্রেশন এর কার্যক্রম সম্পন্ন করবেন।

বি.দ্র: টিসিধারীরা অবশ্যই ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন কার্ডসহ যোগাযোগ করবে।
বিষয়টি অতীত গুরুত্বপূর্ণ!

আগামীকালকের(৩১/ ১২/২০২৫) তারিখের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং উক্ত তারিখের পরীক্ষা হবে ০৫/০১/২০২৬ তারিখ।
30/12/2025

আগামীকালকের
(৩১/ ১২/২০২৫) তারিখের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং উক্ত তারিখের পরীক্ষা হবে ০৫/০১/২০২৬ তারিখ।

21/12/2025

আজ ২১-১২-২০২৫খ্রি. রোজ- রবিবার সকাল ১১ টায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সবাইকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হলো।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। এছাড়াও ...
16/12/2025

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। এছাড়াও ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের ফলাফল বিতরণী অনুষ্ঠান।
আয়োজনে: জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক- কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল দশটা...
14/12/2025

বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক- কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল দশটায় কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ২০২৫ এর ফলাফল বিতরণ করা হবে। এজন্য সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীদের উক্ত দিনে বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার জন্য বলা হলো।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়
আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

04/11/2025

জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় এর প্রাত্যহিক সমাবেশ এর শেষে পিটি এবং সমাবেশ শেষে শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ ভাবে শ্রেণিকক্ষে ফেরার মনোরম দৃশ্য।

21/10/2025

বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল ২২/১০/২০২৫ খ্রি. বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম যথারীতি চালু থাকবে । তাই সকলকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হলো।

-নির্দেশক্রমে
প্রধান শিক্ষক

Address

JANGALIA HIGH SCHOOL, POST-NOYNABAD, ARAIHAZAR, NARAYANGANJ
Araihazar
1440

Alerts

Be the first to know and let us send you an email when Jangalia High School, Araihazar, Narayangonj. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jangalia High School, Araihazar, Narayangonj.:

Shortcuts

Share

Category