Atadi High School

Atadi High School Atadi High School, Araihazar Narayanganj

আতাদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৫ ফলাফলআলহামদুলিল্লাহ! অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আতাদী উচ্চ বিদ্যালয় এবারও এসএসসি পরী...
13/07/2025

আতাদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৫ ফলাফল
আলহামদুলিল্লাহ! অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আতাদী উচ্চ বিদ্যালয় এবারও এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে।

আড়াইহাজার উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে আমাদের বিদ্যালয় দীর্ঘদিন ধরেই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় আতাদী উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়।

এই সাফল্যে আমরা সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

আমাদের লক্ষ্য—আগামী বছর ইনশাআল্লাহ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করা।
সবার দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

আড়াইহাজার উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এসএসসির ফলাফল। কোন কোন স্কুলে ফলাফল বিপর্যয়।

10/07/2025

আতাদী উচ্চ বিদ্যালয় এসএসসি রেজাল্ট ২০২৫

পরীক্ষার্থীর সংখ্যা - ৪১ জন।
পাস করেছে - ৩২ জন।
পাসের হার - ৮০.০০ ।

07/07/2025

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

আগামী ১০ জুলাই, বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে।

আতাদী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। তোমাদের পরিশ্রমের ফল যেন আশানুরূপ হয় — এটাই আমাদের কামনা।

🎉 শুভ জন্মদিন 🎉মোঃ শাহিন মোল্লা সুমন স্যার(সম্মানিত শিক্ষক, আতাদী উচ্চ বিদ্যালয়)আজকের এই বিশেষ দিনে আতাদী উচ্চ বিদ্যালয়ে...
15/06/2025

🎉 শুভ জন্মদিন 🎉
মোঃ শাহিন মোল্লা সুমন স্যার
(সম্মানিত শিক্ষক, আতাদী উচ্চ বিদ্যালয়)

আজকের এই বিশেষ দিনে আতাদী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোঃ শাহিন মোল্লা সুমন স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

শ্রদ্ধা ও ভালোবাসায়,
আতাদী উচ্চ বিদ্যালয় পরিবার

06/06/2025

🌙 ঈদ মোবারক 🌙
সবাইকে জানাই পবিত্র কোরবানির ঈদের অকৃত্রিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

কোরবানির প্রকৃত অর্থ শুধু পশু জবাই নয়, বরং আমাদের অহংকার, লোভ, হিংসা ও আত্মকেন্দ্রিকতার কোরবানি।
আসুন, আমরা সেই আত্মত্যাগের শিক্ষা নিয়ে নিজেদের আরও মানবিক করে তুলি, আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাস করি।

ঈদের এই খুশির দিনে আপনারা সবাই পরিবারের সঙ্গে সময় কাটান, মমতা ও দয়ার হাত বাড়িয়ে দিন সমাজের প্রতি, আর দোয়া করবেন যেন আমার কলম আরও মানবিক গল্প বলার শক্তি পায়, আর আমাদের সমাজে ভালোবাসা, ইমান ও ইনসাফ জাগ্রত করতে পারে।

ইদ মোবারক!
আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুন।

এসএসসি-২০২৫ পরীক্ষার রুটিন (সংশোধিত)আগামী ১০ এপ্রিল ২০২৫ হতে শুরু হওয়া এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন।সকল পরীক্ষার্থীর জন...
09/04/2025

এসএসসি-২০২৫ পরীক্ষার রুটিন (সংশোধিত)

আগামী ১০ এপ্রিল ২০২৫ হতে শুরু হওয়া এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন।

সকল পরীক্ষার্থীর জন্য দোয়া এবং শুভ কামনা রইলো।

অতীতের সব দুঃখ ভুলে ঈদের আনন্দটা আশেপাশের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দিন আজ। 😇   আতাদী উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে সকলকে পবিত...
30/03/2025

অতীতের সব দুঃখ ভুলে ঈদের আনন্দটা আশেপাশের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দিন আজ। 😇

আতাদী উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! ✨

ঈদ মোবারক! ❤️

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ।বাঙালী জাতির ইতিহাসের একটি গৌরবময় দিন আজ।১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী বাঙালী পাকিস্...
26/03/2025

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ।
বাঙালী জাতির ইতিহাসের একটি গৌরবময় দিন আজ।
১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী বাঙালী পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ।
অবশেষে রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালী জাতি বিজয় অর্জন করে।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সকল শহীদ ও আত্মত্যাগীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

আতাদী উচ্চ বিদ্যালয় এস.এস.সি ব্যাচ ২০২৫ সালের বিদায় অনুষ্ঠান। সকল পরিক্ষাথীদের জন্য দোয়া ও শুভকামনা রইল।
16/03/2025

আতাদী উচ্চ বিদ্যালয় এস.এস.সি ব্যাচ ২০২৫ সালের বিদায় অনুষ্ঠান।

সকল পরিক্ষাথীদের জন্য দোয়া ও শুভকামনা রইল।

আসসালামু আলাইকুমআগামী ১৫ মার্চ ২০২৫ খ্রীঃ রোজঃ শনিবার, দুপুর ১২:০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে আতাদী উচ্চ বিদ্যালয়ের এস...
11/03/2025

আসসালামু আলাইকুম
আগামী ১৫ মার্চ ২০২৫ খ্রীঃ রোজঃ শনিবার, দুপুর ১২:০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে আতাদী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ সাজ্জাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ।

উক্ত অনুষ্ঠানে আপনি স্ববান্ধব আমন্ত্রিত ৷
শুভেচ্ছান্তে হাসিনা পারভীন
প্রধান শিক্ষক আতাদী উচ্চ বিদ্যালয়

শুভ জন্মদিন আতাদী উচ্চ বিদ্যালয়ের সাবেক সম্মানিত শিক্ষক সালেহ আহম্মেদ সবুজ স্যার। আপনার এই জন্মদিনে আতাদী উচ্চ বিদ্যালয়ে...
25/01/2025

শুভ জন্মদিন আতাদী উচ্চ বিদ্যালয়ের সাবেক সম্মানিত শিক্ষক সালেহ আহম্মেদ সবুজ স্যার।

আপনার এই জন্মদিনে আতাদী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা।

মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক জনাব আলমগীর ভূইয়া দীর্ঘ সময় অসুস্থতার পর আজ সকাল ৬:৪০ মিনিটে ইন্তেকাল ...
21/01/2025

মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক জনাব আলমগীর ভূইয়া দীর্ঘ সময় অসুস্থতার পর আজ সকাল ৬:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার এই অকাল মৃত্যুতে আতাদী উচ্চ বিদ্যালয় গভীর ভাবে শোকাহত।

আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।

Address

Araihazar

Opening Hours

Monday 09:00 - 04:00
Tuesday 09:00 - 04:00
Wednesday 09:00 - 04:00
Thursday 09:00 - 02:00
Saturday 09:00 - 04:00
Sunday 09:00 - 04:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atadi High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Atadi High School:

Shortcuts

Share

Category