30/03/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া-এর সম্মানিত মুহতামিম, প্রখ্যাত আলেমে দ্বীন,উস্তাদে মুহতারাম, আল্লামা আবু তাহের নদভি সাহেব ইন্তেকাল করেছেন।
আজ ৩০/০৩/২০২৬ রোজ সোমবার তিনি ইহকাল ত্যাগ করে পরপারে পাড়ি জমান। তাঁর ইন্তেকালে দেশের আলেম সমাজ, ছাত্র-শিক্ষক ও অসংখ্য ভক্ত-অনুরাগীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আল্লামা আবু তাহের নদভি সাহেব দীর্ঘদিন যাবৎ আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া-এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং ইলমে দ্বীন প্রচার, তালীম-তারবিয়াত ও ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর ইলম, প্রজ্ঞা ও নেতৃত্ব মুসলিম সমাজে গভীর প্রভাব ফেলেছে।
তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবার, সহকর্মী ও ভক্তদেরকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন—আমিন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।