Milestone University Admission Coaching

Call Directions Contact the school

Milestone University Admission Coaching Milestone is a befitting educational platform guided by enthusiastic and dedicated instructors aimin

বিস্তারিত কমেন্টে—
20/09/2026

বিস্তারিত কমেন্টে—

Heartiest congratulations, Conquerors 💚 Good wishes for the days ahead.
19/09/2026

Heartiest congratulations, Conquerors 💚 Good wishes for the days ahead.

‘ডেইলি এক্সাম’ শুরু আজকে থেকেই...[স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হোক সকলের]
19/09/2026

‘ডেইলি এক্সাম’ শুরু আজকে থেকেই...

[স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হোক সকলের]

আগামীকাল (শনিবার) সকাল ১০ টায় মেধাবী ও অভিজ্ঞ মেন্টর পারভেজ স্যারের ক্লাসে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু জ্ঞানপিপাসুদেরকে স্ব...
18/09/2026

আগামীকাল (শনিবার) সকাল ১০ টায় মেধাবী ও অভিজ্ঞ মেন্টর পারভেজ স্যারের ক্লাসে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু জ্ঞানপিপাসুদেরকে স্বাগতম।

ক্লাস ও #ভর্তি_চলছে পুরোদমে। প্রস্তুতি যত আগে শুরু করবে তত এগিয়ে থাকবে পরীক্ষায়।

To whom it may concern— বিস্তারিত কমেন্টে।
18/09/2026

To whom it may concern— বিস্তারিত কমেন্টে।

আগামীকাল (শুক্রবার) সকাল ৯ টায় ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান ক্লাস নিবেন— শিক্ষার্থীদের প্রিয় জুনায়ে...
17/09/2026

আগামীকাল (শুক্রবার) সকাল ৯ টায় ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান ক্লাস নিবেন— শিক্ষার্থীদের প্রিয় জুনায়েদ স্যার😍

[এ ক্লাস মিস করা উচিত হবে না। পরিচিত বন্ধুবান্ধবকেও জানিয়ে দাও এ গুরুত্বপূর্ণ ক্লাসের ব্যাপারে।]

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮ ব্যাচের আবরার জাহিন। চট্টগ্রাম কলেজিয়েট থেকেই এসএসসি, এরপর ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি।...
16/09/2026

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮ ব্যাচের আবরার জাহিন। চট্টগ্রাম কলেজিয়েট থেকেই এসএসসি, এরপর ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি। তারপর স্বপ্নের গন্তব্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়—বুয়েট।

বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন শেষ করে এবার সেই বুয়েটেই লেকচারার হিসেবে যোগ দিয়েছেন আবরার জাহিন। একসময় যে জায়গায় নিজে বসে শিখেছেন, আজ সেখানেই দাঁড়িয়ে অন্যদের শেখানোর দায়িত্ব নিয়েছেন—একজন শিক্ষার্থীর জন্য এর চেয়ে সুন্দর অর্জন আর কী হতে পারে!

আবরার জাহিনের বাড়ি আনোয়ারার বটতলী। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। ছোট বোন বর্তমানে সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। তার বাবা হাফিজুল ইসলাম চৌধুরী এবং মা মুসরাত ছত্তার। মাও শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত; তিনি একটি কলেজের অধ্যাপিকা।

একটি পরিবারে যখন শিক্ষার প্রতি এমন ভালোবাসা থাকে, তখন সেই পরিবারের সন্তানদের পথচলায় তার ছাপ পড়াটাও যেন স্বাভাবিক।

চট্টগ্রাম কলেজিয়েট থেকে শুরু করে নটরডেম, এরপর বুয়েট—আর এখন সেই বুয়েটেই শিক্ষকতা। আবরার জাহিনের এই পথচলা শুধু একটি চাকরি পাওয়ার গল্প নয়, বরং স্বপ্নকে ধাপে ধাপে বাস্তবে রূপ দেওয়ার গল্প।

#চট্টগ্রাম #বুয়েট #আনোয়ারা

পুরোদমে ক্লাস চলছে। সীমিত আসনে ভর্তি চলছে...[সবান্ধব উপস্থিতি কাম্য]
16/09/2026

পুরোদমে ক্লাস চলছে। সীমিত আসনে ভর্তি চলছে...

[সবান্ধব উপস্থিতি কাম্য]

ক্লাস ও ভর্তি কার্যক্রম চলছে পুরোদমে...আনোয়ারা-সহ দক্ষিণ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে ঢাকা ও ...
14/09/2026

ক্লাস ও ভর্তি কার্যক্রম চলছে পুরোদমে...

আনোয়ারা-সহ দক্ষিণ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এক সম্মিলিত উদ্যোগের নাম মাইলস্টোন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং।

মেধাবী শিক্ষক প্যানেল, যুগোপযোগী পাঠদান, কৌশলগত পরিকল্পনা, ফলপ্রসূ দিকনির্দেশনা, কোচিংয়ের গুণগত মান— এসবে ফোকাস দিয়েই এগিয়ে চলছে এই স্বনামধন্য কোচিং। ক্লাস নেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের গ্র্যাজুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান, আইন, লোকপ্রশাসন, বাংলা, ইংরেজি, ইতিহাস, ব্যবস্থাপনা বিষয়ের গ্র্যাজুয়েট ও অধ্যয়নরত মেধাবীরা।

প্রতিষ্ঠার ৬ বছরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সহ দেশসেরা সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষায় সারাদেশে ১ম, ৪র্থ, ৮ম, ১০ম, ১২ তম স্থান অর্জনসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মাইলস্টোন থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে, যা কোচিং জগতে অনন্য।

উল্লেখ্য, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের সাফল্য বিবেচনায় এ প্রতিষ্ঠানের সুনাম সর্বত্র বিস্তৃত। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যেও অনেকেই বিভাগ পরিবর্তন তথা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘ঘ ইউনিট’-এ পরীক্ষা দিয়ে সাফল্য ছিনিয়ে এনেছে মাইলস্টোনের সুনিপুণ পাঠদানের মাধ্যমে।
_________________________________________________
📍প্রধান কার্যালয়: আনোয়ারা সরকারি কলেজের নিকটবর্তী UCB ব্যাংক ভবন-২য় তলা, আনোয়ারা উপজেলা, চট্টগ্রাম। 𝟎𝟏𝟔𝟒𝟒𝟒𝟏𝟑𝟖𝟕𝟖

বাংলা ও ইংরেজির নড়বড়ে ভিত্তি নিয়ে ভর্তি পরীক্ষার  পথচলা একেবারেই সহজ ছিল না।শহরের নামী-দামি কোচিংগুলোর চাকচিক্য ছেড়ে মুন...
13/09/2026

বাংলা ও ইংরেজির নড়বড়ে ভিত্তি নিয়ে ভর্তি পরীক্ষার পথচলা একেবারেই সহজ ছিল না।
শহরের নামী-দামি কোচিংগুলোর চাকচিক্য ছেড়ে মুনির শওকী স্যারের উপর আস্থা রেখেই নিজের উপজেলার মাইলস্টোন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। শুধু চেয়েছিলাম, যেকোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের জন্য একটা আসন নিশ্চিত করতে। কিন্তু সেই পথটাও সহজ ছিল না। প্রস্তুতির সময় এমন অনেক মুহূর্ত এসেছে, যখন মনে হয়েছে আর পারছি না, হয়তো আমাকে দিয়ে হবে না। অনেকবার হাল ছেড়ে দিতে চেয়েছি। আর ঠিক সেই সময়গুলোতেই মুনির শওকী স্যার আমাকে আবার উঠে দাঁড়ানোর সাহস দিয়েছেন, সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। ওনার তদারকি, অনুপ্রেরণা ও নির্দেশনা ব্যতীত এই পথচলা সম্ভব ছিল না।
স্যারের বলা দুটি লাইন আজও আমার পথচলার অনুপ্রেরণা-
“সম্মানজনক কোনো কিছুই সহজ নয়।
সহজ কোনো কিছুই সম্মানজনক নয়।”

মাইলস্টোনে ভর্তি হয়েছিলাম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের একটা আসন নিশ্চিত করার স্বপ্ন নিয়ে। আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শিক্ষকদের দিকনির্দেশনা এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সেই ছোট্ট স্বপ্নটা আজ অনেক বড় এক বাস্তবতায় পরিণত হয়েছে।

আলহামদুলিল্লাহ,
এই পথচলায় যারা বিশ্বাস রেখেছেন, বিশেষ করে মুনির শওকী স্যার, তাদের প্রতি কৃতজ্ঞতা হয়তো কখনোই পরিপূর্ণভাবে প্রকাশ করে শেষ করতে পারব না।

জিসান মোবারক
মার্কেটিং বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

Address

Anwara College Road
Anowara

Telephone

+8801644413878

Website

Alerts

Be the first to know and let us send you an email when Milestone University Admission Coaching posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Milestone University Admission Coaching:

Shortcuts

Share

Category