25/05/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল কুরআনুল কারীম ইনস্টিটিউট প্রধান কার্যালয়ের সম্মানিত সকল অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ ২৫/০৫/২০২৬ (সোমবার) সকাল থেকে ০৫/০৬/২০২৬ (শুক্রবার) তারিখ পর্যন্ত মাদ্রাসার সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ, আগামী ০৫/০৬/২০২৬ (শুক্রবার) বিকাল ৩.০০ টা থেকে মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে।
ছুটিকালীন বিশেষ নির্দেশনা ও বাড়ির কাজ:
ছুটির দিনগুলোতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ও আমলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটি দৈনিক রিপোর্ট টেবিল দেওয়া হয়েছে। সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ, অনুগ্রহ করে প্রতিদিনের আমল ও কাজের বিবরণী এই টেবিলে সংরক্ষণ করুন।
কোরআন তেলাওয়াত: প্রতিদিন সকাল ও বিকাল—দুই বেলা ২ ঘণ্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে।
কপি লেখা: প্রতিদিন বাংলা, ইংরেজি ও আরবি হাতের লেখা (কপি) চর্চা করতে হবে।
তাকবীরে তাশরীক: জিলহজ্জ মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব। ছাত্র-ছাত্রীদের এই আমলটি স্মরণ করিয়ে দেওয়ার অনুরোধ রইল।
- মাদ্রাসায় ফেরার সময় শিক্ষার্থীবৃন্দের জন্য করণীয়:
১. মাদ্রাসায় আসার সময় শিক্ষার্থীদের পোশাক (কাপড়-চোপড়) অবশ্যই সাদা-সিধে এবং পরিপাটি হতে হবে।
২. ব্যবহৃত কাপড় সুন্দরভাবে আয়রন (ইস্ত্রি) করে সঙ্গে দিতে অনুরোধ করা যাচ্ছে।
৩. মাদ্রাসায় আসার সময় পূরণকৃত রিপোর্ট কার্ড এবং খোরাকী বা অন্যান্য বাবদ যাদের বকেয়া পাওনা রয়েছে, তা অবশ্যই সাথে নিয়ে আসতে হবে।
"হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ আমাদের শেখায়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটিও হাসিমুখে ত্যাগ করতে প্রস্তুত থাকতে হয়।"
সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ আমাদের সকলের কোরবানি ও আমল কবুল করুন। আমিন।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক, আল কুরআনুল কারীম ইনস্টিটিউট প্রধান কার্যালয়।