Kayet Para High School

Kayet Para High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kayet Para High School, School, Alamdanga.

07/09/2021
মুক্তি নাকি খাবার???
26/04/2021

মুক্তি নাকি খাবার???

শুভ জন্মদিন হে স্বপ্নের বাতিঘর।
02/02/2021

শুভ জন্মদিন হে স্বপ্নের বাতিঘর।

13/11/2020
‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর অন্তরের কলু...
31/07/2020

‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর অন্তরের কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷'' এই প্রত্যয়ে সবাইকে ঈদ- উল আযহা'র শুভেচ্ছা।
"ঈদ মোবারক"

03/04/2020

শত চেষ্টায়ও সচেতন করা যাচ্ছে না সাধারন মানুষকে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে এত টুকু সচেতনতার বালাই নেই। বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, ফ্রান্স যেখানে মরন ব্যাধি করোনার কাছে মাথা নত করেছে বা করছে সেখানে বাংলাদেশের মানুষ এই মহামারীকে আমলেই নিচ্ছে। গ্রামাঞ্চলের হাটবাজার, মাছের আড়ৎগুলো চলছে আগের মতই স্বাভাবিক। দুর-দুরান্ত থেকে আসছে ক্রেতা বিক্রেতারা। প্রতিনিয়ত সমাগম ঘটছে কয়েক হাজার মানুষ। সমাজের সচেতন ব্যক্তিরা হয়ত বার বার চেষ্টা করেও বন্ধ করতে পারছে না কিছু ব্যক্তির সামান্য লাভের পথ। এমতাবস্থায় রাষ্টকেই উদ্যোগ নিতে হবে বৃহৎ জনগোষ্টির নিরাপদ জীবনের প্রয়োজনে কঠোর অবস্থানে যেতে। আমরা সবাই মিলে ভাল থাকতে চাই, একসংগে বাঁচতে চাই। মনে রাখবেন "আপনি সচেতন হলে আমি নিরাপদ, আমি সচেতন হলে আপনি নিরাপদ"। আসুন, সবাই স্বাস্থ্য বিধি মেনে চলি, প্রিয়জনকে নিরাপদে রাখি। মহা বিপর্যয় কাটিয়ে আবার পরস্পরের সাথে যেন দেখা হয় সে কামনা করে মহান স্রষ্টার দরবারে বেশী বেশী ক্ষমা প্রার্থনা করি।
ইয়া মাবুদ আমরা অসহায় হয়ে গেছি, আমরা পথ হারিয়ে মজলুম হয়ে গেছি, তোমার রহমতের চাদরে আমাদের আশ্রয় দাও মাবুদ। এই মহা দুর্যোগ থেকে তুমি একমাত্র উদ্ধারকারী গো মাবুদ। আমিন।

20/03/2020

ভাইরে ভাই কারা আপনারা?
সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার পরও কতিপয় জিনিয়াস ব্যক্তিবর্গ কোচিং সেন্টার চালু রেখেছেন এবং শিক্ষার্থীদের কাপড়ের ব্যাগে করে বইপুস্তক নিয়ে কোচিংয়ে যেতে বলেছেন! ভাইরে ভাই কারা আপনারা? কয়দিন না পড়ালে আমাদের দেশ কি একজন আইনস্টাইন অথবা নিউটন পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে? মা, বাবারাই বা কি করছেন, নিজ সন্তানের প্রতিও দায় নেই আপনাদের? (নিজ আওতাধীন এলাকা ও অন্য কয়েকটি এলাকার অভিজ্ঞতার আলোকে জানা) কিছু সংগঠন মহৎ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন! দুঃস্থ মানুষের মাঝে হাত পরিচ্ছন্ন করার স্যানিটাইজার বিতরণ করছেন। সমস্যা হচ্ছে এসবের বিতরণ হচ্ছে লোক সমাগম ঘটিয়ে! দয়া করে নিজেরা বুঝুন তারপর অন্যদের সচেতন করুন। আপনাদের গৃহীত সচেতনতামূলক কর্মসূচি উল্টো বুমেরাং হয়ে যেতে পারে! সাংবাদিক ভাই ও বোনেরা বিভিন্ন স্থানে যাচ্ছেন সংবাদ সংগ্রহে! ঝুকিপূর্ণ এই সময়ে অনেকেই নিজের নিরাপত্তা নিশ্চিত না করেই সংবাদ সংগ্রহ করছেন! যখনি সাক্ষাৎকার নিচ্ছেন নির্দিষ্ট দূরত্ব মানছেন না। কথা বলার সময় আপনাদের আশেপাশে উৎসুক জনতা ভিড় করছেন, সেই বিষয় খেয়াল রেখে নির্দিষ্ট দূরত্বে থেকে (প্রয়োজনে কষ্ট করে অতি উৎসাহীদের বুঝিয়ে হলেও) কথা বলা উচিত বলে মনে করি। হেলথ সেক্টরে কর্মরত ডাক্তার, নার্সসহ সকল ভাই-বোন, পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য পেশার সকলেরই নিজের নিরাপত্তা যতটুকু সম্ভব নিশ্চিত করে দায়িত্ব পালন করা উচিত! এদিকে, আবার বিয়ে, শাদী সমানতালে লেগেই চলেছে! আপনাদের নির্ধারিত বিয়ের অনুষ্ঠানের সাথে অনেক বিষয় হয়তো জড়িয়ে আছে তথাপি তা জীবনের চেয়ে বেশি ত নয়! নিষেধাজ্ঞার পর, ম্যাজিস্ট্রেট যেয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দিয়ে আসার পরও চুপি চুপি কয়েক শত লোকজন নিয়ে ফরজ কাজ সেরে ফেলছেন! আহা! এখন বিয়ে না করলে আর তো বিয়ে করা যাবেই না। ফাঁকি যে কাকে দিচ্ছেন, নিজের কাঁধে যখন আসবে তখন বুঝবেন! এদিকে, আমাদের কতিপয় সম্মানিত নাগরিকগণ নিজেদের দিকে খেয়াল না রাখলে সকলের গৃহীত সকল সচেতনতা মাঠে মারা যাবে! দয়া করে বুঝুন, হোম কোয়ারান্টাইনে থাকা কোনো ভদ্রলোক অন্য গ্রহের এ্যালিয়েন নন, তাকে দেখার জন্য হাজারে হাজারে ভিড় করে অশেষ নেকি হাসিল না করলেও চলবে! আরেকজন এক কাঠি সরেস হয়ে বলছেন, তিনি নিজেই নাকি করোনা, তাই করোনা তাকে কিচ্ছু করতে পারবে না! সত্যিকার অর্থে, আপনাদের মত অতি উৎসাহী মানুষজনকে অন্য গ্রহে প্রেরণের সুযোগ থাকলে অতি সত্ত্বর প্রেরণের ব্যবস্থা নিতাম এবং অবস্থার উন্নতি হওয়ার আগে পর্যন্ত ফেরত আনতাম না! ইসলামের দোহাই দিয়েই যদি বলি তবে বলতে হয়- "আল্লাহপাক তাকেই সাহায্য করেন যে নিজে নিজেকে সাহায্য করে"! যে বিবেকবোধ পেয়েছেন, তা কাজে লাগান এবং সচেতন হোন! নিজেকে নিয়ে না ভাবুন, নিজের পরিবারকে নিয়ে ভাবুন! সকলের সম্মিলিত সচেতনতাই পারে এ সমস্যা নিরসন করতে! নিজে সচেতন ও পরিচ্ছন্ন থাকছি কিন্তু আপনার অসচেতনতা ও অপরিচ্ছন্নতা নিয়ে আতংকিত হচ্ছি কারণ আমাদের যে বের হতেই হবে নিজেদের তাগিদে, আপনাদের তাগিদে এবং সর্বোপরি রাষ্ট্রের তাগিদে! (ফেসবুক থেকে সংগৃহীত) লেখক : অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।

23/02/2020
29/10/2019

তোকে হারাতে চাই না বন্ধু------------+

28/10/2019

সবাই প্রস্তুুত,
প্রয়োজন মাত্র একজনের জ্বলে ওঠা।

26/10/2019

পুনর্মিলনী হবেই

Address

Alamdanga
7210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kayet Para High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category