আলহেলাল সরঃ প্রাঃ বিদ্যালয়

আলহেলাল সরঃ প্রাঃ বিদ্যালয় Alhelal Govt. Primary School. Establish in 1957.

বন্দরভিটা আলহেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত  মহান ২৬ মার্চ ও স্বাধীনতা দিবস অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতি...
31/03/2022

বন্দরভিটা আলহেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান ২৬ মার্চ ও স্বাধীনতা দিবস অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৫নং গাংনী ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক মুন্সি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বজলুর রহমান, ইমদাদুল হক ওদুদ, বদিউজ্জামান বদু, আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষক সাইদুর রহমান, ইমরান মন্ডল, সহকারী শিক্ষিকা আসমাউল মুন্নী (স্বপ্না), লাইলী খাতুন
সহ গ্রামের সর্বস্তরের জনগণ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেনজির আহমদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আসাদুল্লাহ্ শাহীন। সহযোগিতা করেন, রাসেল, মাসুম, লিপু এবং স্বপন।

💝💝 অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিলো পুরনো ঐতিহ্য ফিরে পায় আনন্দ 💝💝

বিশ্বব্যাংক ঘটা করে বিশ হাজার কোটি টাকার পদ্মাসেতু থেকে সরে দাঁড়ালো, সব দাতা সংস্থাকে নিয়ে ম্যানিলায় মিটিং করে আকারে ইঙ্...
04/07/2018

বিশ্বব্যাংক ঘটা করে বিশ হাজার কোটি টাকার পদ্মাসেতু থেকে সরে দাঁড়ালো, সব দাতা সংস্থাকে নিয়ে ম্যানিলায় মিটিং করে আকারে ইঙ্গিতে অন্য প্রকল্প থেকেও সরে দাঁড়ানোর আহ্বান জানালো। জাইকা কি করছে জানেন? সরে যাওয়া তো দূরের কথা, উল্টা বাইশ হাজার কোটি টাকার মেট্রোরেল প্রকল্পে এগিয়ে আসলো, যা পদ্মাসেতু প্রকল্পের চেয়েও দুই হাজার কোটি টাকা বেশি এবং আমার জানামতে টাকার অংকে বাংলাদেশে এ যাবত কালে যে কোন দাতা সংস্থা কর্তৃক গৃহীত সর্ববৃহৎ প্রকল্প।

হলি আর্টিজানে নিহত জাপানী নাগরিকরা সেই মেট্রোরেল প্রকল্পের সহায়ক কর্মকর্তা ছিলেন। পরের দিন সম্ভবতঃ মেট্রোরেল প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধনও ছিল। আমি মেট্রোরেল প্রকল্প এবং গুলশান হামলার মধ্যে কোনও যোগসূত্র খুঁজছি না! অন্যান্য দেশ যখন গুলশান হামলার পর বাংলাদেশে তাদের ব্যবসা ও কার্যক্রম সীমীত করার পাঁয়তারা করছিল এবং এ নিয়ে আমরা যখন হতবিহ্বল, ঠিক তখন সেই জাপান পেছন থেকে চুপটি করে আবার আমাদের কাঁধে হাত রাখল... ডোন্ট অরি, আমরা আছি।

জাপানে নিহতদের সৎকারে পৌঁছার আগে মনে মনে ভয়ে ছিলেন আমাদের রাষ্ট্রদূত। নিহতদের স্বজনদের আক্রোশে পড়াটা অস্বাভাবিক নয়। না, প্রথম সারির অতিথি হিসেবে বিনম্র আতিথেয়তা পেলেন তিনি। দূতাবাসে একটা ভারী খাম খুলতে গিয়ে আবারও ভয় পাচ্ছিলেন তিনি, বিস্ফোরক কিছু নয়তো? না, গুলশান হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের সহায়তায় নাম না-জানা এক জাপানী নাগরিকের অনুদান, এক মিলিয়ন ইয়েন।

তাই সবকিছু বিবেচনায়, একজন বাংলাদেশী হিসেবে একটি পত্রিকার এই প্রস্তাবে মন থেকে সমর্থন রইলো...

"অকালে জীবন দেওয়া এই সাতজন ও গুরুতর আহত একজন জাপানির নামে কি আমরা মেট্রোরেলের আটটি স্টেশনের নামকরণ করে তাদের প্রতি আমাদের ঋণ দায় কমাতে পারি না?"

Courtesy :: collected from unknown source

৪৭ বছর বয়‌সে, বাংলা‌দেশ বিশের বুকে মাথা উঁচু ক‌রে দাঁড়িয়েছে। স্বাধীনতা দিব‌সের শু‌ভেচ্ছা সবাই‌কে...!!!
26/03/2018

৪৭ বছর বয়‌সে, বাংলা‌দেশ বিশের বুকে মাথা উঁচু ক‌রে দাঁড়িয়েছে। স্বাধীনতা দিব‌সের শু‌ভেচ্ছা সবাই‌কে...!!!

দুই জেলায় পাঁচ শতাধিক শিক্ষককে প্রধান শিক্ষকে পদায়ন......
25/01/2018

দুই জেলায় পাঁচ শতাধিক শিক্ষককে প্রধান শিক্ষকে পদায়ন......

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি দায়িত্বে দুই জেলায় আরও পাঁচ শতাধিক শিক্ষককে পদায়ন দেয়া হবে। আগামী সপ্তাহে এ সংক্....

25/01/2018

সাফল্যের ৩টি শর্তঃ
– অন্যের থেকে বেশী জানুন!
– অন্যের থেকে বেশী কাজ করুন!
– অন্যের থেকে কম আশা করুন! —— উইলিয়াম শেক্সপিয়ার।
-
⭕ যখন তুমি মারা যাবা তখন তোমার ব্যাংকে যে পরিমান টাকা থাকবে সেটা হল ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছ….. ———- হিটলার।
-
⭕ সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে,কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারেই নৃপাত হয়——-– হযরত সুলায়মান
-
⭕ স্বপ্ন সেটা নয় , যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না ——— ডঃ এ.পি.জে.আব্দুল কালাম।
-
⭕ শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি ---এরিস্টটল
-
⭕ “ বন্ধুর সাথে এমন ব্যবহার কর যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়॥ ” ———– প্লেটো
-
⭕ আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতা কে আবিষ্কার করি। ----শেলী
-
⭕ আমি জানি না" কথাটা বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা। ---হিব্রু প্রবাদ
-
⭕ কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। --- সিসেরো
-
⭕ জ্ঞানীলোকের কানটা বড় আর জিহ্বা টা ছোট হয়।--- চীনা প্রবাদ
-
⭕ বাংলার মাটি দু্র্জয় ঘাঁটি জেনে নিক দুর্বৃত্তেরা----বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
-
⭕ একটা ভালো বই ১০০ জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরীর সমান। ---ডঃএ.পি.জে.আব্দুল কালাম।

A good think can change our life & reach on high apex of success.
11/01/2018

A good think can change our life & reach on high apex of success.

পল্লীকবির জন্মদিনে চলচ্চিত্র ‘কবর’......
02/01/2018

পল্লীকবির জন্মদিনে চলচ্চিত্র ‘কবর’......

পল্লীকবি জসীমউদ্দীনের জন্মদিন আজ (১ জানুয়ারি)। বিশেষ এই দিনটিতে অনলাইনে প্রকাশ হলো তারই লেখা ‘কবর’ কবিতা অবলম্বন...

জানুন ইতিহাসের আজকের ঘটনা.. 22/8/2017১৬২৭ সালের এই দিনে ফ্রান্সে খ্রীস্টান ক্যাথলিক ও প্রোটেষ্ট্যান্টদের মধ্যে সর্বশেষ য...
22/08/2017

জানুন ইতিহাসের আজকের ঘটনা.. 22/8/2017

১৬২৭ সালের এই দিনে ফ্রান্সে খ্রীস্টান ক্যাথলিক ও প্রোটেষ্ট্যান্টদের মধ্যে সর্বশেষ যুদ্ধ সংঘটিত হয় ।
১৬৪২ সালের এই দিনে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়।
১৬৯৮ সালের এই দিনে সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৬৪ সালের এই দিনে আন্তর্জাতিক রেডক্রস সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৮৬৪ সালের এই দিনে জেনেভায় যুক্তরাষ্ট্র, এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশের মধ্যে ঐতিহাসিক জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ।
১৯১০ সালের এই দিনে জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভূক্ত করে নেয়। এ অবস্থা চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।
১৯২৬ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সোনার খনি আবিস্কৃত হয়।
১৯২৭ সালের এই দিনে মিথ্যা মামলায় আমেরিকার দুই বামপন্থী শ্রমিক নেতা সাঙ্কো ও ভানজেত্তিকে মৃত্যুদন্ড দেওয়া হয়।
১৯৩২ সালের এই দিনে বিবিসির নিয়মিত টিভি সম্প্রচার কার্যক্রম প্রথম শুরু হয়।
১৯৪২ সালের এই দিনে ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪২ সালের এই দিনে জার্মান সেনাবাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।
১৯৪৪ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।
১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে রুশ প্রজাতন্ত্রের পতাকা থেকে কাস্তে হাতুড়ি সরিয়ে দেন রাষ্ট্রপতি বরিস ইয়েলেৎসিন।
২০০৬ সালের এই দিনে ভারতে’ বন্দে মাতরম্’ বিতর্ক নিয়ে দেশটির পার্লামেন্টের অধিবেশন মুলতবি করে দিতে হয়।

#জন্ম
১৬৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস পাপিন, তিনি ছিলেন ফরাসি পদার্থবিদ, গণিতবিদ ও প্রেসার কুকারের আবিষ্কারক।
১৮৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল পিয়েরপন্ট ল্যাংলি, তিনি ছিলেন আমেরিকান পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
১৮৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে প্রথম মিলন, তিনি ছিলেন সার্বিয়ার শাসক।
১৮৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল গোটলিয়েব নিপকোও, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত জার্মান প্রকর্মী ও উদ্ভাবক।
১৮৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লাউড ডেবুসয়, তিনি ছিলেন ফরাসি সুরকার।
১৮৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাক্স সচেলের, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও লেখক।
১৮৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এ কে কুমারস্বামীর, তিনি ছিলেন সিংহলি শিল্পী।
১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম ম্যাল্ডন বিল উডফুল, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ও শিক্ষাবিদ।
১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিনি রিয়েফেন্সটাহল, তিনি ছিলেন জার্মান অভিনেত্রী ও পরিচালক।
১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দেং জিয়াওপিং, তিনি ছিলেন চীনা সৈনিক, রাজনীতিক ও ১ম ভাইস প্রিমিয়ার।
১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি কারটিয়ের-বরেসন, তিনি ছিলেন ফরাসি ফটোগ্রাফার ও চিত্রশিল্পী।
১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়াস জে. এপস্টাইন, তিনি ছিলেন আমেরিকান চিত্রনাট্যকার ও প্রযোজক।
১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শম্ভু মিত্র, তিনি ছিলেন ছিলেন বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা।
১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কারলহেইনয স্টোখাউসেন, তিনি ছিলেন জার্মান সুরকার ও শিক্ষাবিদ।
১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিলমার দস সান্তোস নেভেস, তিনি ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনিয়ে প্রোউলক্স, তিনি আমেরিকান সাংবাদিক ও লেখক।
১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভালেরি হারপার, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়ক।
১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিরঞ্জীবি, তিনি ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ।
১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার লরেন্স টেলর, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।
১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টোরি আমস, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।
১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাটস ওয়িলান্ডের, তিনি সুইডিশ আমেরিকান টেনিস খেলোয়াড় ও কোচ।
১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড আরমিটাগে, তিনি ইংরেজ অভিনেতা।
১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টেন ওিগ, তিনি আমেরিকান অভিনেত্রী, কৌতুকাভিনেতা ও চিত্রনাট্যকার।
১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আদ্রিয়ান নেভিল, তিনি ইংরেজ কুস্তিগীর।
১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেদেরিকো মাচেডা, তিনি ইতালিয়ান ফুটবলার।

#মৃত্যু
০৪০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টিলিচো, তিনি ছিলেন রোমান জেনারেল।
১৩৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ষষ্ঠ ফিলিপ, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
১৪৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ৩য় রিচার্ড, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
১৬০২ সালে এই দিনে মৃত্যুবরণ আবুল ফজল, তিনি ছিলেন মোগল যুগের ঐতিহাসিক ও সম্রাট আকবরের মন্ত্রী।
১৮০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাঁ-হোনোরে ফ্র্যাগোন্যার্ড, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী।
১৮১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ারেন হেস্টিংস, তিনি ছিলেন ভারতের ব্রিটিশ গভর্নর জেনেরেল।
১৮২৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রানৎস ইয়োসেফ গল, তিনি ছিলেন জার্মান স্নায়ুশরীরতত্ত্ববিদ।
১৮৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাস লেনাউ, তিনি ছিলেন রোমানিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান কবি।
১৮৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জান নেরুডা, তিনি ছিলেন চেক সাংবাদিক, লেখক ও কবি।
১৯০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেট শপ্যাঁ, তিনি ছিলেন আমেরিকান লেখক।
১৯২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্ডার্স যোরন, তিনি ছিলে সুইডিশ শিল্পী।
১৯২২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল কলিন্স, তিনি ছিলেন আইরিশ রাজনীতিবিদ ও ২য় মন্ত্রী।
১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রজার মারটিন ডু গার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক।
১৯৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভ্লাদিমির প্রোপ, তিনি ছিলেন রাশিয়ান ভাষাতত্ত্ববিৎ ও পণ্ডিত।
১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুস্কেলিনো কুবিটসচেক, তিনি ছিলেন ব্রাজিলিয়ান চিকিৎসক, রাজনীতিবিদ ও ২১তম প্রেসিডেন্ট।
১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ সেবাস্টিয়ান কাবট, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা ও গায়ক।
১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোমো কেনিয়াত্তা, তিনি ছিলেন কেনিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।
১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেলাল বায়ার, তিনি ছিলেন তুর্কি আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টজেপান বোবেক, তিনি ছিলেন ক্রোয়েশীয় ফুটবলার ও ম্যানেজার।
২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ আন্ড্রেয়া শেরভি, তিনি ছিলেন ইতালীয় ফুটবল খেলোয়াড়।
২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার রবার্ট মরিস, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ও সাংবাদিক

১৯১৫ : নাট্যকার ও পরিচালক শম্ভু মিত্রের জন্ম।

২০০০ : কবি অরুণ মিত্রের মৃত্যু।

15/08/2017

Address

Bondorvita
Alamdanga
7201

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলহেলাল সরঃ প্রাঃ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category