21/09/2023
সুপ্রিয় সুধি, আসসালামু আলাইকুম। ০১/০১/১৯৭১ ইং তারিখে যুদ্ধবিধ্বস্ত একটি দেশের প্রত্যন্ত এক গ্রামে প্রতিষ্ঠিত জরাজীর্ণ কাঁটাভাংগা মাধ্যমিক বিদ্যালয়কে আজকের ঐতিহ্যবাহী কাঁটাভাংগা মাধ্যমিক বিদ্যালয়ে রুপদানকারী যে কজন শিক্ষক সেই প্রতিষ্ঠালগ্ন থেকে এই বিদ্যালয়ের ভীত স্থাপন করে অবসরে চলে গেছেন। মো: আব্দুল হান্নান স্যার তাদের মাঝে অন্যতম। তিনি কর্ম জীবনে বহু ছাত্রের আদর্শ রুপে আবির্ভূত হয়েছেন। বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে স্যার ইচ্ছা থাকা সত্বেও উপস্থিত হতে পারেননি। তাই আজ (বুধবার) এসেছিলেন। সারের জন্য বিদ্যালয়ের আলমারিতে সংরক্ষিত ক্রেস্টটি তাকে হস্তান্তর করা হয়। স্যারের প্রিয় ছাত্র বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মোঃ মাসুদুল মান্নান ও অন্যান্য সাবেক শিক্ষার্থীরা ( বর্তমানে অত্র প্রতিষ্ঠানে কর্মরত) তার হাতে ক্রেস্ট তুলে দেন। ভালো থাকবেন হে মহানুভব।