Upokuler Kotha

Upokuler Kotha সত্য প্রকাশে অবিচল

পেট্রোল অকটেন ডিজেল এর দাম ঘোষনা,১ অক্টোবর থেকে কার্যকর।  #উপকূলেরকথা
30/09/2026

পেট্রোল অকটেন ডিজেল এর দাম ঘোষনা,১ অক্টোবর থেকে কার্যকর।

#উপকূলেরকথা

30/09/2026

৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল নিয়ে সংবাদ সম্মেলন

30/09/2026

       #উপকূলেরকথা
28/09/2026

#উপকূলেরকথা

🔥 সব বাধা-বিপত্তি পেরিয়ে ফের দায়িত্বে ডা. রেজওয়ানুর আলমবরগুনা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে আবারও নিজের দায়িত...
28/09/2026

🔥 সব বাধা-বিপত্তি পেরিয়ে ফের দায়িত্বে ডা. রেজওয়ানুর আলম

বরগুনা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে আবারও নিজের দায়িত্বে ফিরেছেন ডা. মো. রেজওয়ানুর আলম।

দীর্ঘদিন ধরে নানা বাধা-বিপত্তি, প্রতিকূলতা ও নানা মহলের তৎপরতার মধ্যেও শেষ পর্যন্ত পূর্বের দায়িত্বেই বহাল থাকলেন তিনি। তাঁর দায়িত্বে ফেরার খবরে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

দায়িত্বে ফিরে এখন সামনে বড় চ্যালেঞ্জ—হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, অনিয়ম-অব্যবস্থাপনা দূর করা এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা।

ডা. মো. রেজওয়ানুর আলমের এই প্রত্যাবর্তনকে ঘিরে বরগুনার স্বাস্থ্যসেবা নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সব প্রতিকূলতা পেছনে ফেলে তিনি এবার আরও দৃঢ়ভাবে হাসপাতালের সেবার মানোন্নয়নে কাজ করবেন।

📌 বরগুনাবাসীর প্রত্যাশা—দায়িত্বে ফিরে সাধারণ মানুষের চিকিৎসাসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম।

#বরগুনা #বরগুনা_সদর_হাসপাতাল #রেজওয়ানুর_আলম #স্বাস্থ্যসেবা #উপকূলেরকথা

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেছেন, প্রযুক্তিটির ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। বিশেষ করে অসৎ উদ্দেশ্য...
27/09/2026

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেছেন, প্রযুক্তিটির ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। বিশেষ করে অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিদের হাতে সর্বাধুনিক এআই প্রযুক্তি গেলে তা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।
‎
‎গেটস বলেন, এআই এমন ঘটনা ঘটানোর মতো সক্ষমতা রাখে, যার পরিণতিতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে। তার মতে, প্রায় শতভাগ নিশ্চিতভাবে এমন ঘটনা ঘটবে বলা কঠিন হলেও, অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে সর্বাধুনিক এআই প্রযুক্তির সমন্বয়ের মতো শক্তিশালী কোনো অস্ত্র এর আগে ছিল না।
‎
‎এআইয়ের ক্ষমতা নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকেও আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন গেটস। তিনি বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি থাকবে, তা নির্ধারণে আইনপ্রণেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রয়োজন।
‎
‎গেটসের ভাষায়, এসব নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। এতে প্রযুক্তি খাতের ওপর কিছু অতিরিক্ত দায়িত্ব পড়বে, তবে এর ফলে এআই উন্নয়নের গতি নাটকীয়ভাবে কমে যাবে না।
‎
‎গেটসের এই সতর্কবার্তার কয়েক দিন আগে যুক্তরাজ্যভিত্তিক অ্যালান টিউরিং ইনস্টিটিউটও এআই নিয়ে উদ্বেগজনক সতর্কতা প্রকাশ করে।
‎
‎গত বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলেছে, আগামী পাঁচ বছরের মধ্যে এমন ‘সুপারইন্টেলিজেন্ট’ এআই ব্যবস্থা তৈরি হওয়ার বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে, যা প্রায় সব গুরুত্বপূর্ণ জ্ঞানগত কাজে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
‎
‎প্রতিবেদনে বলা হয়, এআই এমন কৌশল তৈরি করতে সক্ষম হলে, যেগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে মূল্যায়ন করতে পারবে না, তাহলে এসব প্রযুক্তির ওপর কার্যকর মানব নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে।
‎
‎প্রতিবেদনে এআইয়ের সম্ভাব্য রাসায়নিক ও জৈবিক হুমকির কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তথ্য পরিবেশ এবং বৃহত্তর গণতান্ত্রিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকির কথাও বলা হয়েছে।
‎
‎এর আগে মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই ফ্রন্টিয়ার এআইয়ের উন্নয়নে সাময়িক বিরতি দেওয়ার পাশাপাশি তৃতীয় পক্ষের মূল্যায়ন, অভিন্ন নিরাপত্তা মানদণ্ড এবং চীনের সঙ্গে আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব দেন।
‎
‎অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সনও চলতি দশকের শেষ নাগাদ এআইয়ের কারণে মানবজাতি বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন। প্রতিষ্ঠানটির অ্যালাইনমেন্ট সায়েন্সের প্রধান ইভান হাবিঙ্গারও আগামী এক দশকের মধ্যে এমন ঘটনার সম্ভাবনা ১০ শতাংশের বেশি বলে মন্তব্য করেছেন।
‎

#উপকূলেরকথা
‎

27/09/2026

বরগুনায় শিক্ষার্থীর দাঁত ফেলে দেওয়া সেই ঘা*ত*ক ফয়সালকে পুলিশ গ্রে/ফ/তা/র করেছে চলছে সংবাদ সম্মেলন.

27/09/2026

ফয়সালকে আ*ট*ক করেছে পুলিশ

26/09/2026

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ -জীবন গড়ি এই স্লোগান কে সামনে রেখে বরগুনায় এই প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ -২০২৬ আয়োজিত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নে...
25/09/2026

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই দিন শহরে পৌঁছে জাতিসংঘে বক্তব্য দেওয়ার পর সরাসরি ইসরায়েলের উদ্দেশে রওনা হন তিনি। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান এ তথ্য জানিয়েছে।
‎
‎
‎ভাষণ শেষে নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান তিনি।
‎
‎ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণেই নেতানিয়াহুর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করা হয়ে থাকতে পারে। তবে তার দ্রুত ফিরে যাওয়ার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কারণ জানানো হয়নি।
‎
‎নেতানিয়াহুর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। জাতিসংঘের সদর দপ্তরের আশপাশে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। পুলিশ সূত্রের বরাতে সিবিএস নিউইয়র্ক জানিয়েছে, বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে হেফাজতে নেওয়া হয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে পরে শতাধিক গ্রেপ্তারের কথা বলা হয়েছে।

#উপকূলেরকথা

Address

Barguna
Alamdanga
8700

Telephone

+8801861957335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upokuler Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Upokuler Kotha:

Shortcuts

Share